বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে স্টেনো টাইপিস্ট / সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ ২০২৫ প্রশ্ন সমাধান

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন 
পদের নাম: স্টেনো টাইপিস্ট/সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 
পরীক্ষার তারিখ: ১৩.১২.২০২৫ 
সময়: ৯০ মিনিট 
'ক' বিভাগ (বাংলা) 
পূর্ণমান: ৯০
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের স্টেনো টাইপিস্ট ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ ২০২৫ পরীক্ষার প্রশ্ন সমাধান, MCQ ও গুরুত্বপূর্ণ সাজেশন একসাথে দেখুন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে স্টেনো টাইপিস্ট / সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ ২০২৫ প্রশ্ন সমাধান
১। ভাব-সম্প্রসারণ লিখুন: 
(ক) গতিই জীবন, স্থিতিতে মৃত্যু 
গতিই জীবন, স্থিতিতে মৃত্যু 
মূলভাব: জীবন মানেই প্রবাহ, পরিবর্তন ও প্রগতি। এই বিশ্বজগতের প্রতিটি কণা যেমন নিরন্তর চলমান, তেমনি মানবজীবনের সার্থকতা নিহিত তার গতির মধ্যে। যে থেমে থাকে, সে জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়; আর যে চলে, সে জয় করে নতুন দিগন্ত। তাই গতিই হলো জীবনের ধর্ম এবং স্থিতাবস্থাই হলো মৃত্যুর সমতুল্য। 

সম্প্রসারিত ভাব: দার্শনিক এই উক্তিটি জীবন ও জগতের এক গভীর সত্যকে উন্মোচন করে। প্রকৃতিতে আমরা দেখি নদী যত প্রবহমান, তার জল তত স্বচ্ছ ও জীবন্ত; বায়ু যত সঞ্চরণশীল, জগৎ তত প্ৰাণবন্ত। কিন্তু নদীর স্রোত থমকে গেলে যেমন তাতে পচন ধরে, জীবনের গতি থেমে গেলেও তেমনি আসে স্থবিরতা। এই স্থবিরতা কেবল শারীরিক নয়, বরং মানসিক ও আত্মিক পঙ্গুত্ব। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই গতি অপরিহার্য। মানুষ যখন নতুন জ্ঞান অন্বেষণ করে, নতুন উদ্ভাবনে ব্রতী হয়, 
কিংবা প্রতিকূলতার মোকাবিলা করে সামনে এগিয়ে যায়, তখনই তার জীবন অর্থবহ হয়ে ওঠে। গতি মানুষকে দেয় উদ্দীপনা, চ্যালেঞ্জ গ্রহণের সাহস এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতি বা সমাজের অগ্রগতি সবকিছুই নির্ভর করে নিরবচ্ছিন্ন চেষ্টার উপর। অলসতা, ভয়, বা গতানুগতিকতার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখলে ব্যক্তি কেবল সময়ের স্রোতে পিছিয়েই পড়ে না, বরং জীবনধারণের সক্ষমতা হারিয়ে ফেলে। যে মানুষ তার জ্ঞানকে শীলিত করে না, কর্মে নিযুক্ত থাকে না, তার জীবন ধীরে ধীরে মূল্যহীন হয়ে পড়ে, যা জীবন্ত মৃত্যুরই নামান্তর। পক্ষান্তরে, যারা জীবনের প্রতিটি মুহূর্তকে গতিশীল রাখে, তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে চলে। তারা কেবল জীবন যাপন করে না, বরং জীবনকে জয় করে। এই চলমানতাই মানুষকে নিত্য নতুন সাফল্যের শিখরে পৌঁছে দেয় এবং জীবনের পূর্ণতা এনে দেয়। 

উপসংহার: সুতরাং, জীবনের মৌল মন্ত্রই হলো সম্মুখে ধাবমান হওয়া। আমাদের মনে রাখতে হবে, থেমে যাওয়া কোনো সমাধান নয়; বরং তা বিনাশের পথ। জীবনকে সার্থক ও সফল করে তুলতে হলে সকল প্রকার জড়তা পরিহার করে কর্মের মাধ্যমে নিজেকে সর্বদা সচল রাখতে হবে। কারণ, প্রগতির পথে নিরন্তর চলাই জীবন এবং নিশ্চলতাই ধ্বংসের প্রতিচ্ছবি। 
অথবা 
(খ) হে অতীত তুমি ভুবনে ভুবনে, কাজ করে যাও গোপনে গোপনে। 

মূলভাব: জীবনকে সুন্দরভাবে বিকশিত করতে হলে অতীতের প্রভাব অপরিসীম। কারণ অতীত হচ্ছে বর্তমানের সিঁড়ি এবং অনাগত ভবিষ্যতের পথ প্রদর্শক।

সম্প্রসারিত ভাব: বর্তমান দাঁড়িয়ে আছে অতীত ভিত্তির ওপর। আর সুন্দর বর্তমানের ওপরেই গড়ে ওঠে সাফল্যময় ভবিষ্যৎ। কাজেই বলা যায়, গৌরবময় অতীত জন্ম দেয় সুখী-সমৃদ্ধ বর্তমান ও ভবিষ্যৎ। অতীতের প্রভাবকে কিছুতেই অস্বীকার করা যায় না। পৃথিবীতে যে জাতি যত সভ্য ও উন্নত সে জাতি তার অতীত সম্পর্কে তত বেশি সচেতন। প্রত্যেক জাতিই তাদের অতীতের ঐতিহ্য ও গৌরবকে সবার সামনে তুলে ধরে এবং এ দিয়ে রচনা করে অমর গাঁথা। গৌরবময় সোনালি অতীত জাতিকে চেতনায় উজ্জীবিত করে। কোনো জাতির বর্তমান সভ্যতা ও সংস্কৃতি বিকাশের পথে নীরবে কাজ করে যাচ্ছে সে জাতির ঐতিহ্যময় অতীত। জাতি যখন দিক ভ্রান্ত হয়, দিক নির্দেশনার অভাবে যখন হারিয়ে যেতে থাকে জটিল আবর্তে, তখন অতীতই প্রেরণার উৎস হিসেবে কাজ করে। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের বাঙালি জাতির রয়েছে গৌরবময় অতীত। আবহমান বাংলার হাজার বছরের সংস্কৃতিই আমাদের প্রেরণার উৎস। যখনই আমরা জাতীয় সংকটে নিপতিত হই, তখনই আমাদের ঐতিহ্যময় সোনালি অতীত আমাদেরকে চেতনায় উদ্দীপ্ত করে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের গৌরবময় স্বাধীনতা। আমাদের সংগ্রামময় অতীতের সফল বাস্তবায়ন। অতীত কখনো বিস্মৃত নয়। তাই অতীতকে সবসময় গুরুত্বের সাথে মূল্যায়ন করা উচিত।

মন্তব্য: অতীতই মানুষকে বর্তমান ও ভবিষ্যতের দিকনির্দেশনা দিয়েছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে নিয়েই মানবজীবনের অব্যাহত যাত্রা।

২। নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন। 
ক) স্বভাবতই মূর্ধন্য-ণ হয় এরূপ দুটি বাংলা শব্দ লিখুন । 
উত্তর: মণি, মাণিক। 
খ) সমাস উলেখে ব্যাসবাক্য লিখুন- দম্ভোক্তি 
উত্তর: দম্ভ ও উক্তি (দ্বন্দ্ব সমাস) 
গ) সন্ধি বিচ্ছেদ করুন- দিগ্বিদিক 
উত্তর: দিক্ + বিদিকি 
) 'যেহেতু কোথাও পথ পেলাম না সেহেতু আপনার কাছে এসেছি' এই বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করুন। 
উত্তর: কোথাও পথ পেলাম না বলে আপনার কাছে এসেছি। 
ঙ) যে-কোনো দুটি খাঁটি বাংলা উপসর্গ উল্লেখে শব্দ গঠন করুন। 
উত্তর অজানা, কুশিক্ষা । 
চ) শুদ্ধ করে লিখুন- 'সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করবে'। 
উত্তর: সব বিষয়ে বাহুল্য বর্জন করবে। 
৩। বাংলায় অনুবাদ করুন। 
Truthfulness is the greatest of all virtues which makes a man really great. If we do not cultivate the habit of speaking the truth, we will never win the respect of others. A lie never lies hidden for long. Today or tomorrow it comes to light. Then the real character of the liar is revealed and nobody trusts him. 

উত্তর: সত্যবাদিতা হলো সকল গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ যা একজন মানুষকে সত্যিই মহান করে তোলে। যদি আমরা সত্য বলার অভ্যাস গড়ে না তুলি, তাহলে আমরা কখনই অন্যদের সম্মান অর্জন করতে পারব না। মিথ্যা কখনও বেশিক্ষণ লুকিযে থাকে না। আজ হোক কাল হোক তা প্রকাশ্যে আসে। তখন মিথ্যাবাদীর আসল চরিত্র উন্মোচিত হয এবং কেউ তাকে বিশ্বাস করে না। 
'খ' বিভাগ (ইংরেজি) 
8। Write a paragraph: 
(ক) Global Warming 
Global Warming 
Global warming is one of the most alarming environmental problems of the modern world and poses a serious threat to life on Earth. It refers to the gradual rise in the average temperature of the Earth's atmosphere and oceans due to the excessive accumulation of greenhouse gases such as carbon dioxide, methane, and chlorofluorocarbons. These gases mainly come from human activities like burning fossil fuels for electricity and transport, industrial emissions, deforestation, and the increasing use of chemical products. As a result, the natural balance of the environment is being severely disturbed. The effects of global warming are widespread and dangerous. One of the most visible impacts is climate change, which leads to irregular rainfall, frequent cyclones, floods, droughts, and prolonged heat waves. The melting of glaciers and polar ice caps is causing sea levels to rise, threatening coastal areas and low-lying countries. Global warming also harms agriculture by reducing crop production and causing food shortages. Moreover, many plant and animal species are losing their natural habitats, pushing them towards extinction. Human health is also at risk due to the spread of diseases, heat-related illnesses, and air pollution. To prevent global warming, immediate and collective action is essential. Governments should enforce strict environmental laws and promote the use of renewable energy sources like solar, wind, and hydro power. Industries must adopt eco- friendly technologies to reduce emissions. People should plant more trees, conserve forests, save energy, and reduce the use of fossil fuels. Public awareness and international cooperation are also necessary to combat this global crisis. If proper steps are taken now, the harmful effects of global warming can be reduced, ensuring a safe and sustainable future for the next generations. 

Or
Vale of Time
Value of Time
The value of time is very great. It is more valuable than money. We can make up the loss of money by industry, the loss of health by medicine but lost time is never found again. Everybody ought to make proper use of time an active man is conscious of the values of time. It is sure that he must prosper in life, who will use time properly. We should not misuse time and the misuse of time should be great loss for life. We must, therefore, make the right use of time. An industrious man, who did not lose his time, can do well in life. An idle man is the root of all evils and courses. In future much. He always thinks and depends on others. In fact, time is a valuable thing. If we use time properly, our life will be prosperous and glorious. So everybody should make proper use of time.

৫। Answer the following question
(ক) We started early. We arrived in time. Combine these two sentences using participle. 
Ans: Starting early. We arrived in time 
(খ) We know that Columbus discovered America. Write down the passive voice of the sentence.
Ans: It is known that America was discovered by Columbus 
(গ) Arif is the best boy in the class. Here the word 'Class' is a ..........noun. 
Ans: Collective 
(ঘ) Fill in the blank. The ship lost all..........boats in the storm. 
Ans: her 
(ঙ) Iron is more useful than any other metal. Change the degree to positive without changing the meaning. 
Ans: No other metal is as useful as iron 
(চ) Write down the indirect speech of the sentence- Sujon Said "I walk for an hour every morning. 
Ans: Sujon Said that I walk for an hour every morning.
৬। Translate into English
(ক) তুমি কি তোমার বাবাকে চিঠি লিখেছিলে? 
Ans: Did you write a letter to your father? 
(খ) সে দারুণ যুদ্ধ করেছে। 
Ans: He fought a great battle. 
(গ) ক্লান্দ্র হয়ে সে কিছু ণ বিশ্রাম নিল। 
Ans: Tired, he rested for a while. 
(ঘ) ঘণ্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌছালো।
Ans: They reached school before the bell rang. 
(ঙ) চুপ! লোকটি ঘুমিয়েছে। 
Ans: Shut up! The man is asleep. 
(চ) কোন বইটি সে পড়ছে? 
Ans: Which book has he read? 

'গ' বিভাগ (গণিত) 
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: 
(ক) একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে? 
সমাধান: 
অনুপাতটির রাশিদ্বয়ের সমষ্টি = ৩ + ১ = ৪ 
সোনার পরিমাণ = ১৬ এর ৩/৪ গ্রাম
                        = ১২ গ্রাম 
তামার পরিমাণ = ১৬ এর ১/৪ গ্রাম 
                        = ৪ গ্রাম 
ধরি, 
x গ্রাম সোনা মেশালে এর অনুপাত হবে ৪:১ 
শর্তমতে, 
(১২+ x): ৪ = ৪ : ১ 
বা, ১২+x  = ৪ 
         ৪      ‌  ১
বা, ১২+x = ১৬ 
বা, x = ১৬ – ১২ 
সুতরাং, x = 8 
সুতরাং ৪ গ্রাম সোনা মেশালে অনুপাত হবে ৪: ১ 
উত্তর: ৪ গ্রাম

(খ) ∆ABC এর BE = FE = CF। ∆ AEC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ∆ ABC এর ক্ষেত্রফল কত? 

সমাধান
ত্রিভুজরে মধ্যমা AE, AF দ্বারা ত্রিভুজকে ভাগ করে পাই । 
ABC = AEF = AFC

প্রশ্নমতে, 
বা, AEC = 48 
বা, AEF + AFC = 48 
বা, ABE + ABE = 48 
বা, ABE = 48 
বা, ABE = 24 
বা, ABC = ABE + AEC 
বা, ABC = 24+48 
:: ABC = 72 (উত্তর) 

(গ) x4 + 2x2 + 1 = 5x2 হলে, x + 1/x = কত?

সমাধান
দেওয়া আছে, x4 + 2x2 + 1 = 5x2 
বা, x4 + 1 = 5x 2 – 2x 2 
বা, x4 + 1 = 3x 2 
বা, x4/x² + 1/x² = 3x 2 /x2 (x2 দ্বারা ভাগ করে ) 
বা, x² + 1/x² = 3
বা, (x+1/x)2 - 2 x.1/x = 3
বা, (x+1/x)2 - 2 = 3
বা, (x+1/x)2 = 3 +2
বা, (x+1/x)2 = 5
সুতরাং, (x+1/x) = √5 (Ans) 
 
'ঘ' বিভাগ (সাধারণ জ্ঞান) 
ক। পানগাঁও অভ্যনস্তরীণ কনটেইনার টার্মিনাল কোন নদীর তীরে অবস্থিত? 
উত্তর: বুড়িগঙ্গা। 
খ। বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' এর চিত্রকরণ কে? 
উত্তর: কামরুল হাসান। 
গ। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? 
উত্তর: রাজিয়া বানু। 
ঘ। বাংলাদেশের সাথে বর্তমানে কয়টি দেশের বন্দী প্রত্যার্পণ চুক্তি রয়েছে? 
উত্তর: একটি 
ঙ। গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি হয় কবে? 
উত্তর: ২৫ নভেম্বর ২০২৫ সালে । 
চ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন কে? 
উত্তর মুশফিকুর রহিম । 
ছ। 'UN House in Bangladesh' কোথায় অবস্থিত? 
উত্তর: গুলশান-২, ঢাকা। 
জ। ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লিখুন । 
উত্তর: মেঘে ঢাকা তারা (১৯৬০)। 
ঝ। আফ্রিকান ইউনিয়নের সদর দফতর কোথায় অবস্থিত? 
উত্তর: উজ্জা আদ্দিস আবাবা, ইথিওপিয়া 
ঞ। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? 
উত্তর: শ্রিমাভো বন্দের নায়েক । 
ট। "ChatGPT" এর পূর্ণরূপ কি? 
উত্তর: Chat Generative Pre-trained 
ঠ। সম্প্রতি মালয়েশিয়ার কততম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? 
উত্তর: ৪৭ তম। 
ড। কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর পদ্ধতি 'ক্লাউড সিডিং' এর জনক কে? 
উত্তর: ভিনসেন্ট জোসেফ শেফার। 
ঢ। ২০২৫ সালে কেমব্রিজ ডিকশনারীর বর্ষসেরা শব্দ কোনটি? 
উত্তর: প্যারাসোশ্যাল । 
ণ। বিশ্ব এইডস দিবস পালন করা হয় কবে? 
উত্তর: ১লা ডিসেম্বর। 

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন নিয়োগ ২০২৫ প্রশ্ন সমাধান, জুডিসিয়াল সার্ভিস কমিশন স্টেনো টাইপিস্ট প্রশ্ন সমাধান, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন স্টেনো টাইপিস্ট মডেল টেস্ট, জুডিসিয়াল সার্ভিস কমিশন কম্পিউটার অপারেটর প্রশ্ন ও উত্তর, স্টেনো টাইপিস্ট নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান PDF, জুডিসিয়াল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন MCQ প্রশ্ন সমাধান, স্টেনো টাইপিস্ট ও সাঁট-মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার সাজেশন, জুডিসিয়াল সার্ভিস কমিশন চাকরি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৫, Bangladesh Judicial Service Commission recruitment 2025 question solution, BJSC stenotypist exam question solution 2025, shorthand cum computer operator exam question solution, Bangladesh Judicial Service Commission stenotypist MCQ solution, BJSC computer operator written exam question answer, steno typist recruitment exam 2025 solved questions, Bangladesh Judicial Service Commission job exam solution, BJSC stenotypist previous year question solution, shorthand typist computer operator exam preparation guide, Bangladesh Judicial Service Commission exam MCQ and written solution

Post a Comment

0 Comments