জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে টেলিফোন অপারেটর নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৫

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল 
(স্বাস্থ্য সেবা বিভাগ) 
পদের নাম: টেলিফোন অপারেটর 
পরীক্ষার তারিখ: 05.12.25 
সময়: ৯০ মিনিট  
পূর্ণমান: ৯০

বাংলা
১। সন্ধি বিচ্ছেদ করুন। 
ক) বাগদান = বাক্ + দান 
খ) ষড়ঋতু = ষট্ + ঋতু 
গ) উদ্যম = উৎ + যম 
ঘ) দিগন্ত = দিক্ + অন্ত 
ঙ) চিত্তাকর্ষক = চিত্ত + আকর্ষণ 

২। বাগধারার অর্থসহ বাক্য রচনা লিখুন। 
ক) সোনায় সোহাগা (উপযুক্ত মিলন): ছেলেটি যেমন বিদ্বান, তার ওপর তার বাবাও একজন পণ্ডিত। এ যেন সোনায় সোহাগা। 
খ) গোঁফ খেজুরে (অলস ব্যক্তি): শুধু শুধু সময় নষ্ট করিস না, এমন গোঁফ খেজুরে হয়ে থাকলে জীবনে উন্নতি করা সম্ভব না। 
গ) ঊনপাঁজরে (দুর্বল ব্যক্তি): লোকটির যা শরীর, তাতে বেশি ভারী জিনিস ওঠানো তার পক্ষে সম্ভব নয়। সে তো একেবারেই ঊনপাঁজরে। 
ঘ) দুধের মাছি (সুসময়ের বন্ধু): বিপদ দেখলে যারা কেটে পড়ে, তারা আসলে দুধের মাছিড়সুসময়েই কেবল তাদের দেখা মেলে। 
ঙ) এলাহি কাণ্ড (বিশাল ব্যাপার): জমিদারবাড়ির বিয়ের আয়োজনটা সত্যি একটা এলাহি কাণ্ড বটে, সব কিছুই ছিল বিশাল।
৩। এক কথায় প্রকাশ করুন 
ক) অন্য ভাষায় রূপান্তরিত = অনূদিত 
খ) যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি 
গ) উপকারীর অপকার করেন যিনি = কৃতঘ্ন 
ঘ) হরিণের চামড়া = অজিন 
ঙ) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা

৪। শুদ্ধ বানান লিখুন। 
অশুদ্ধ             শুদ্ধ
মরিচীকা          মরীচিকা
জেষ্ঠ্য              জ্যেষ্ঠ
দৈনতা             দীনতা
জীবীকা           জীবিকা

৫। কারক ও বিভক্তি নির্ণয় করুন। 
ক) গৃহহীনে গৃহ দাও = সম্প্রদানে ৭মী বিভক্তি। 
খ) সহিদ অঙ্কে কাঁচা = অধিকরণে ৭মী বিভক্তি। 
গ) বিপদে মোরে রক্ষা কর = অপাদানে ৭মী বিভক্তি। 
ঘ) প্রাণপণে চেষ্টা কর = করণে ৭মী বিভক্তি। 
ঙ) মাকে বড্ড ভয় পাই = অপাদানে ২য়া বিভক্তি। 

ইংরেজি 
৬. Translate into English: 
a) এখন চারটা বেজে পনেরো মিনিট। 
⇒ It is fifteen minutes past four now. 
b) গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 
⇒ It is drizzling. 
c) মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকল। 
⇒The girl entered the room laughing. 
d) সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত। 
⇒ Honest person is revered everyhwere. 
e) আমাকে এক গ্লাস পানি দাও। 
⇒ Give me a glass of water. 

৭. Fill in the blanks with appropriate preposition
a) Nazrul can be compared........ Shelly. 
Ans: to 
b) This is the more in eresting....... the two. 
Ans: of 
c) He married........ money. 
Ans: for 
d) He fell....... the horse. 
Ans: off 
e) I am satisfied....... your behavior. 
৮. Change the sentences as per direction: 
a) Tea is the most popular drink (Comperative)
⇒ Tea is more popular than any other drink 
b) Everybody wants friend (Negative) 
⇒ Nobody wants to be friendless. 
c) What a pity! You have failed (Assertive) 
⇒ It is a great pity that you have failed.
d) They are peace loving (Complex) 
They are the people who are peace loving. 
e) Although I was ill, I attended the meeting (Simple) 
⇒ In spite of my illness, I attended the meeting. 
 
৯. Change the voice: 
a) I shall do the work. 
→The work will be done by me. 
b) Who will help you? 
⇒ By whom will you be helped? 
c) Write the letter without any delay. 
→ Let the letter be written without any delay. 
d) He called it laurel. 
⇒ It was called laurel by him. 
e) You played cricket
⇒ Cricket was played by you. 

১০। Make sentence with following words: 
a) All the same (একই): It was raining heavily, but we decided to go to school all the same. 
b) Loud and clear (স্পষ্টভাবে): Your instructions were heard loud and clear. 
c) Take liberties (স্বাধীনতা হরণ করা): You should not take liberties with other people's property. 
d) Read between the lines (অন্তনিহিত তাৎপর্য বোঝা): If you read between the lines, you will understand his real intentions. 
e) Almost (প্রায়): I almost missed the bus this morning 
গণিত
১১। ৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত? 
সমাধান: 
দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = (৪০ × ১.৫) বর্গমিটার
                                               = ৬০ বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = (৩০–১.৫)× ১.৫ বর্গমিটার 
= (২৮.৫× ১.৫) বর্গমিটার 
= ৪২.৭৫ বর্গমিটার 
অতএব, রাস্তা দুটির ক্ষেত্রফল = (৬০ + ৪২.৭৫) বর্গমিটার 
= ১০২.৭৫ বর্গমিটার 
অতএব, রাস্তা দুটির ক্ষেত্রফল ১০২.৭৫ বর্গমিটার। 

১২। দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে ৭ যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিনগুণ হয়, কিন্তু সংখ্যাটি থেকে ১৮ বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত? 
সমাধান: 
মনেকরি,
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অংকটি x এবং দশক স্থানীয় অংকটি y । 
:. সংখ্যাটি = x + 10y 
১ম শর্তানুসারে,  
⇒ x + y + 7 = 3y 
⇒ x + y − 3y = -7
:. x - 2y = −7..........(i) 
২য় শর্তানুসারে,
⇒ x + 10y – 18 = y + 10x 
⇒ x + 10y – y-10x = 18 
⇒ 9y – 9x = 18 
:. y − x = 2..........(ii) 
(i) ও (ii) নং যোগ করে পাাই, 
⇒ -y = -5
⇒ y = 5

y এর মান ii নং সমীকরনে বসিয়ে পাই, 
⇒ 5 - x = 2 
x = 3 
তাহলে সংখাটি = 3 + 10 × 5 
                        = 53 (Ans)

১৩। x + y = ৪ হলে, x3+y3+12xyx^3 + y^3 + 12xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, x+y=4x + y = 4

প্রদত্ত রাশি:
x3+y3+12xyx^3 + y^3 + 12xy
=(x+y)33xy(x+y)+12xy= (x + y)^3 - 3xy(x + y) + 12xy
=643xy(4)+12xy[x+y=4]= 64 - 3xy(4) + 12xy \quad [x + y = 4]
=6412xy+12xy= 64 - 12xy + 12xy
=64 
 
১৪। উৎপাদকে বিশ্লেষণ করুন: x3+6x2y+11xy2+6y3x^3 + 6x^2y + 11xy^2 + 6y^3
সমাধান: 
সাধারণ জ্ঞান 
১৫. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: 
ক. পুন্ড্রনগর কোথায় অবস্থিত? 
উত্তর: বগুড়া। 

খ. বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী 'নাফ' নদীর দৈর্ঘ্য কত? 
উত্তর: ৫৬ কিলোমিটার 

গ. 'ঢাকা গেইট' কে নির্মাণ করেন? 
উত্তর: মীর জুমলা। 

ঘ."অপরাজেয় বাংলা'-র স্থাপতি কে? 
উত্তর: সৈয়দ আব্দুল্লাহ খালিদ। 

ঙ. টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে শততম টেস্ট খেলেন? 
উত্তর: মুশফিকুর রহিম 

চ. ইরাটম কি? 
উত্তর: উন্নত জাতের ধান৷ 

ছ. ইনকা সভ্যতা কোন মাহাদেশে বিরাজমান ছিল? 
উত্তর: দক্ষিণ আমেরিকা। 

জ. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত? 
উত্তর: টোকিও, জাপান। 

ঝ. UNHCR এর পূর্ণরূপ কি? 
উত্তর: United Nations Higher Commissioner Refuges. 

ঞ. বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি? 
উত্তর: ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 

ট. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে কোন তারিখ? 
উত্তর: ১লা সেপ্টেম্বর, ১৯৩৯ সালে। 

ঠ) 'গ্রান্ডস্লাম শব্দটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয়? 
উত্তর: লন টেনিস 

ড. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? 
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর ।

Post a Comment

0 Comments