বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে স্টেনোটাইপিস্ট/ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন 
পদের নাম: স্টেনোটাইপিস্ট/ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর 
পরীক্ষার তারিখ: ০৩/০১/২৬ 
সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৭০ 
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে স্টেনোটাইপিস্ট/ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC) স্টেনোটাইপিস্ট / সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষা ২০২৫–এর সম্পূর্ণ প্রশ্ন সমাধান, নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ দেখুন job solution bd তে।
বাংলা 
১। ভাব সম্প্রসারণ করুন: মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। 

মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়।
মূলভাব: মানুষের জীবন নশ্বর, কিন্তু তার কর্ম ও আদর্শ অবিনশ্বর। শারীরিক মৃত্যুর মধ্য দিয়ে মানুষের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেলেও তার মহৎ কাজ এবং মানবীয় গুণাবলি তাকে চিরস্মরণীয় করে রাখে। 
সম্প্রসারিত ভাব: প্রকৃতির অমোঘ নিয়মে পৃথিবীতে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মানুষও এর ব্যতিক্রম নয়। রক্ত-মাংসে গড়া মানুষের এই দেহটি একদিন মাটিতে মিশে যায়। কিন্তু মানুষের পরিচয় কেবল তার নশ্বর দেহে সীমাবদ্ধ নয়। মানুষের প্রকৃত পরিচয় তার মনন, মেধা এবং কল্যাণকর কর্মে। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তি এসেছেন যাঁরা তাঁদের কর্ম, ত্যাগ এবং আদর্শের মাধ্যমে মানবসভ্যতাকে ঋদ্ধ করেছেন। একজন বিজ্ঞানী যখন নতুন কোনো আবিষ্কার করেন, একজন কবি যখন অমর কোনো কাব্য রচনা করেন, কিংবা একজন দেশপ্রেমিক যখন দেশের জন্য প্রাণ বিসর্জন দেন তখন তাঁদের দৈহিক মৃত্যু ঘটলেও তাঁদের সৃষ্টি ও আদর্শ যুগ যুগ ধরে টিকে থাকে। এই টিকে থাকাই হলো 'মানব' হিসেবে বেঁচে থাকা। স্বার্থপর মানুষ কেবল নিজের কথা ভাবে, তাই মৃত্যুর সঙ্গে সঙ্গেই পৃথিবী থেকে তার নাম মুছে যায়। কিন্তু যাঁরা পরার্থপরতায় বিশ্বাসী, তাঁরা অন্যের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেন। তাঁদের রেখে যাওয়া শিক্ষা ও মূল্যবোধ পরবর্তী প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। প্রকৃতপক্ষে, মানুষের সার্থকতা তার আয়ুর দৈর্ঘ্যে নয়, বরং তার আয়ুর দৈর্ঘ্যে নয়, বরং তার কর্মের গভীরতায়। মহৎ মানুষেরা তাঁদের কীর্তির মাধ্যমেই মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। তাই দেহ নশ্বর হলেও মানুষের মনুষ্যত্ব বা মানবসত্তা কখনো মরে না। 
উপসংহার : মৃত্যু অনিবার্য হলেও সৎকর্মের মাধ্যমে মানুষ মৃত্যুকে জয় করতে পারে। মানুষের শারীরিক প্রস্থান ঘটলেও তার রেখে যাওয়া আদর্শ ও কল্যাণকর অবদান তাকে পৃথিবীর ইতিহাসে চিরকাল অম্লান করে রাখে। 

২। নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন। 
অশুদ্ধ বানান                                     শুদ্ধ বানান 
আভ্যন্তরীন                                      অভ্যন্তরীণ 
অনুবীক্ষন                                        অনুবীক্ষণ 
নির্ণিমেশ                                          নির্নিমেষ 
দুরাকাঙ্খা                                        দূরাকাঙ্খা 
সংকির্ণমণা                                      সংকীর্ণমনা 
কথপোকথোণ                                 কথোপকথন      

৩। বাংলায় অনুবাদ করুন:
At present basically, the earth temperature is increasing because of green-house gas, of which unexpected consequence is the rise up of the sea water. A large area of Bangladesh may be alarmingly inundated due to the quick uprising of the sea level. Against this disaster our doing will primarily involve the determining of the flow of the sea water at the coastal area of Bangladesh. According to the coastal mobility, demographic policy there should be fixed as well. 

উত্তর: বর্তমানে মূলত গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার অপ্রত্যাশিত পরিণতি হল সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি। সমুদ্রপৃষ্ঠের দ্রুত উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের একটি বিশাল এলাকা আশঙ্কাজনকভাবে প্লাবিত হতে পারে। এই দুর্যোগের বিরুদ্ধে আমাদের করণীয় মূলত বাংলাদশের উপকূলীয় অঞ্চলে সমুদ্রের পানির প্রবাহ নির্ধারণ করা। উপকূলীয় গতিশীলতা, জনসংখ্যা নীতিমালা অনুসারেও এটি নির্ধারণ করা উচিত। 

“খ” বিভাগ (ইংরেজী) 
৪. Write a paragraph on the following topic: Sound Pollution in Bangladesh

Sound Pollution in Bangladesh
Sound pollution is a serious environmental problem in Bangladesh, especially in large cities like Dhaka, Chattogram, and Khulna. It is mainly caused by excessive use of vehicle horns, loudspeakers, microphones, construction work, industrial machines, and public gatherings. In busy roads and markets, people are constantly exposed to high levels of noise, which often exceed the acceptable limit. Sound pollution has harmful effects on human health. It can cause hearing loss, headaches, stress, high blood pressure, sleep disturbance, and mental irritation. Students suffer from lack of concentration, and patients in hospitals are seriously affected by loud noise. Although the government has set laws to control sound pollution, they are not properly enforced. Public awareness about the dangers of sound pollution is still very limited. To reduce sound pollution, strict enforcement of laws, use of soundless vehicle horns, control of loudspeakers, and awareness campaigns are necessary. By taking proper steps, sound pollution in Bangladesh can be reduced and a healthier environment can be ensured. 

৫. Answer the following question: 
a) Define 'Collective noun' with an example. 
Ans: School, I go to school 
b) 'Some poets are at least as great as Tennyson' Change the degree to superlative without changing the meaning of the sentence. 
Ans: Tennyson is not the greatest of all poets. 
c) Write down the masculine form of the word ‘Patroness' 
Ans: Patron 
d) I learnt French.........school'. Fill in the blanks with in/at. 
Ans: in 
e) 'Seeing, he believed'. Here the word 'seeing' is a gerund/participle. 
Ans: gerund 
f) "One should keep one's promises'. Write down the passive voice of the sentence. 
Ans: Promises should be kept. 
g) 'I am certain you have made a mistake' convert the sentence to compound without changing meaning. 
Ans. I am certain you have made a mistake. 

৬. Translate into English: 
ক) যে সত্য কথা বলে সকলে তাকে ভালোবাসে। 
= Everyone Ivoes the one who speaks the truth. 
খ) সে বইটি আমার কাছে রেখেছে। 
= He left the book with me. 
গ) তিনি প্রদব্রজে রওনা হলেন। 
= He left for Pradbraj. 
ঘ) এ কাজটি শেষ করতে আমার আরও দুদিন লাগবে। 
= It will take me two more days to finish this work. 
ঙ) আমরা তাকে বিদায় দিতে স্টেশনে গিয়েছিলাম। 
= We went to the station to see him off. 
চ) অসুখের জন্য তিনি আসতে পারেননি।
= He could not come due to illness. 

'গ' বিভাগ (গণিত) 
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন: 
ক) কবির সাহেব তার ৫৬০০০ টাকার কিছু টাকা বার্ষিক ১২% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬৪০০ টাকা মুনাফা পেলেন। তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? 
সমাধান: 
ধরি, ১২% মুনাফার বিনিয়োগ করেন x টাকা 
১০% মুনাফার বিনিয়োগ করেন (৫৬,০০০ - x) টাকা 
প্রশ্নমতে, 
x × ১২% + ( ৫৬০০০ - x ) × ১০% = ৬৪০০ 
বা, x × ১২ +(৫৬০০০ - x) × ১০   = ৬৪০০
           ১০০                        ১০০
বা, ১২x + ৫৬০০০০ - ১০x = ৬৪০০
     ১০০            ১০০       
বা, ১২x + ৫৬০০০০ - ১০x = ৬৪০০
                    ১০০        
বা, ২x = ৬৪০০০০ - ৫৬০০০০
বা, ২x = ৮০০০০
বা, x = ৮০০০০/২
সুতরাং x = ৪০০০০
অতএব, ১২% মুনাফার বিনিয়োগ করেন ৪০০০০ টাকা।
উত্তর : ১২% মুনাফায় ৪০০০০ টাকা বিনিয়োগ করেছিলেন।

খ) ত্রিভুজ ABC এর AB = AC, BA কে D পর্যন্ত্ এমনভাবে বর্ধিত করা হলো যেন AD = AC হয়। C, D যোগ করা হলো। চিত্র এঁকে প্রমাণ করুন যে, BC + CD > 2AC 

গ) (x + 1) (4x - 7) - (x - 1 ) ( x + 5) = 3 (x+2)² + 5 হলে, x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
(x + 1) (4x – 7 ) – (x – 1 ) ( x + 5) = 3 (x + 2)²+5 
বা, (4x² – 7x – 4x – 7 ) - (x² + 5x - x - 5) = (x+2)² + 5 
বা, 3x² – 7x – 2 = 3x² + 12x + 12 + 5 
বা, 3x² – 7x – 3x² – 12x = 17 + 2 
বা, −19x = 17 + 2 
বা, x = − 1
সুতরাং x = - 1 (Ans) 

সাধারণ জ্ঞান অংশ
ক) বিশ্বে প্রথম ১ ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে কোন দেশ? 
উত্তর: ব্রাজিল। 
খ) সম্প্রতি শ্রীলংকার ব্যাপক ক্ষয়সাধনকারী ঘূর্ণিঝড় এর নাম কি? 
উত্তর: ডিটওয়াহ। 
গ) আন্তর্জাতিক শ্রম সংস্থার সব কটি মৌলিক কনভেনশন অনুমোদকারী ১ম এশীয় দেশ কোনটি? 
উত্তর: বাংলাদেশ। 
ঘ) 'হায়লি গুব্বি' আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? 
উত্তর: ইথিওপিয়া 
ঙ) গাজায় মোতায়েনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদি আন্তর্জাতিক বাহিনীর নাম কি? 
উত্তর: ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেন ফোর্স। 
চ) 'এল-ফাশের' শহরটি কোন দেশে অবস্থিত? 
উত্তর: সুদান। 
ছ) জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩০ অনুষ্ঠিত হয় কোথায়? 
উত্তর: ব্রাজিল। 
জ) সম্প্রতি কোন শতবর্ষী প্যাডেল সিটমার ঢাকা-বরিশাল রুটে আবার চালুর উদ্যোগ নেয়া হয়েছে? 
উত্তর: পি এরস মাহসুদ। 
ঝ) রাজণেতি উপন্যাস 'কাঁটাতারে প্রজাপতি' কোন প্রেক্ষাপটে রচিত? 
উত্তর: তেভাগা আন্দোলন ৷ 
ঞ) বাংলাদেশে এখন পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে? 
উত্তর: ৩ বার (২০২৬ সাল সহ মোট ৪ বার)। 
ট) বাংলাদেশের কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? 
উত্তর: পঞ্চগড়। 
ঠ) 'দেখার হওর' কোন জেলায় অবস্থিত? 
উত্তর: সুনামগঞ্জ। 
ড) বিতর্কিত 'স্যার ক্রিক অঞ্চল' কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? 
উত্তর: ভারত ও পাকিস্তান

Post a Comment

0 Comments