গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
পদের নাম: নিরীক্ষক এবং স্টোর কিপার
তারিখ: ১৭.০১.২৬
সময়: ৯০ মিনিট
পূর্ণমান: ৭০
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বিগত সময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দেখুন Job Solution BD যে।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ইমারাত পরিদর্শক নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান দেখুন এখানে।
বাংলা
১। বন্ধনীর মধ্যস্থিত নির্দেশনা মতে উত্তর লিখুন (১০টি):
(ক) হাড়হদ্দ (অর্থ লিখুন)
উত্তরঃ নাড়ীনক্ষত্র (একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত বা সমস্ত তথ্য ও খুঁটিনাটি)
(খ) হাড় হাবাতে (বাক্য রচনা করুন)
উত্তরঃ হাড় হাবাতে (অত্যন্ত হতভাগ্য বা যার কিছুই নেই :) ছেলেটা এমন হাড় হাবাতে যে, তার তিনবেলা ঠিকমতো খাবারও জোটে না।
(গ) ষোড়সি (শুদ্ধরূপ লিখুন)
উত্তরঃ ষোড়শী
(ঘ) ইন্দ্রিয়কে জয় করেছে যে (এককথায় প্রকাশ করুন)
উত্তরঃ জিতেন্দ্রিয়
ঙ) ত্রিবিণ. (বাংলা একাডেমীর অভিধানে শব্দটির পূর্ণরূপ কী?)
উত্তরঃ যার পূর্ণরূপ হলো 'ত্রিবেণীবন্ধন' বা তিনটি নদীর মিলনস্থল বোঝানো হয়, যা মূলত তিনটি নদীর (গঙ্গা, যমুনা, সরস্বতী) সঙ্গমকে নির্দেশ করে, কিন্তু অভিধানে 'ত্রিবেণী' শব্দের বিভিন্ন ব্যবহার ও সংজ্ঞা পাওয়া যায়, যেখানে তিনটি নদী বা ধারা বোঝানো হয় ।
(চ) অন্ধকার (দু'টি প্রতিশব্দ লিখুন)
উত্তরঃ আঁধার এবং তমসা
(ছ) গোস্পদ (সন্ধি বিচ্ছেদ করুন)
উত্তরঃ গোঃ +পদ
(জ) শূন্য বিভক্তি (অধিকরণ কারকে প্রয়োগ দেখান)
উত্তরঃ আমি ঢাকা যাব
(ঝ) ব্যাস বাক্য (সংজ্ঞা লিখুন)
উত্তরঃ যে বাক্যাংশ থেকে সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় ব্যাসবাক্য। ব্যাসবাক্য শব্দের অর্থ হল বিস্তৃত বাক্য বা বিশ্লেষণকারী বাক্য। যেহেতু এই শ্রেণির বাক্যের দ্বারা সমস্তপদকে বিশ্লেষণ করা যায় বা সমস্তপদের মূল অর্থ বিশ্লেষন করে পাওয়া যায়, তাই এই বাক্যের নাম ব্যাস বাক্য।
(ঞ) সভায় উপস্থিত সবাই তাঁদের মতামত জানালেন/শুদ্ধ করে লিখুন)।
উত্তরঃ সভায় উপস্থিত সকলে নিজ নিজ মতামত প্রদান করলেন।
(ট) পক্ষ (দু'টি ভিন্ন অর্থের বাক্য লিখুন)
উত্তরঃ পক্ষ' শব্দটির দুটি ভিন্ন অর্থের বাক্য:
সমর্থন: "যুক্তি যদি সঠিক হয়, তবে আমি অবশ্যই তোমার পক্ষ নিয়ে লড়াই করব।"
দল/বিপক্ষ: "ফুটবল খেলায় দুই পক্ষই সমানে সমান টক্কর দিচ্ছে।"
(ঠ) বিশেষণের বিশেষণ (একটি বাক্য লিখুন)
উত্তরঃ ঘাড়াটি খুব দ্রুত দৌড়ায়। "
২। ভাব সম্প্রসারণ করুন-
সৃষ্টিশী মন কখনো সীমাবদ্ধ থাকে না,
প্রতিনিয়ত নতুন কিছু খুঁজে নেয়
মূলভাব: মানুষের সৃজনশীলতা কোনো নির্দিষ্ট গণ্ডি বা সীমানার মধ্যে আবদ্ধ থাকে না। সৃজনশীল মানুষ জন্মগতভাবেই কৌতূহলী এবং অনুসন্ধিৎসু। তাঁরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রতিনিয়ত নতুন নতুন সৃষ্টির মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও সমৃদ্ধ করার চেষ্টা করেন।
ভাব সম্প্রসারণ: মানুষ সৃষ্টির সেরা জীব। আর মানুষের এই শ্রেষ্ঠত্বের মূলে রয়েছে তার চিন্তা করার শক্তি এবং সৃজনশীলতা। সৃষ্টিশীল মানুষেরা সাধারণের চোখের আড়ালে লুকিয়ে থাকা সত্য ও সৌন্দর্যকে খুঁজে বের করেন। তাঁদের কাছে বর্তমানই শেষ কথা নয়; বরং তাঁরা প্রতিনিয়ত ভবিষ্যতের স্বপ্ন দেখেন এবং অজানাকে জানার অভিযানে লিপ্ত থাকেন। সৃষ্টিশীলতার ধর্মই হলো প্রবহমানতা। নদীর স্রোত যেমন পাথর বা বাঁধ দিয়ে স্থায়ীভাবে আটকে রাখা যায় না, সৃজনশীল মনকেও তেমনি নিয়ম বা সীমাবদ্ধতার শৃঙ্খলে বন্দি করা সম্ভব নয়। বিজ্ঞানী যখন কোনো নতুন আবিষ্কার করেন, তখন তিনি কেবল বিদ্যমান তথ্যের ওপর নির্ভর করেন না, বরং ভাবনার ডানা মেলে অজানার রহস্য উন্মোচন করেন। একইভাবে একজন শিল্পী, সাহিত্যিক বা দার্শনিক তাঁদের সৃষ্টিশীল মনের মাধ্যমে এমন সব জগতের সন্ধান দেন, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সভ্যতার ক্রমবিকাশ মূলত এই সৃষ্টিশীল মনেরই ফসল। গুহামানব থেকে আজকের আধুনিক মানুষ হওয়ার পথে যে বড় বড় পরিবর্তন এসেছে, তার মূলে ছিল নতুন কিছু খোঁজার তীব্র আকাঙ্ক্ষা। সৃজনশীল মানুষ প্রতিকূল পরিবেশেও দমে যান না। বরং তাঁরা সীমাবদ্ধতাকে জয় করে নতুন পথ তৈরি করেন। তাঁদের এই অতৃপ্তিই তাঁদের নিত্যনতুন উদ্ভাবনের দিকে ধাবিত করে, যার ফলে পৃথিবী লাভ করে নতুন গান, নতুন কবিতা, নতুন প্রযুক্তি ও নতুন দর্শন । উপসংহার: পরিশেষে বলা যায়, সৃষ্টিশীল মন আকাশের মতো বিশাল এবং সমুদ্রের মতো গভীর। গণ্ডিবদ্ধ জীবন বা সংকীর্ণ চিন্তার মধ্যে সৃজনশীলতা বাঁচে না। নতুন কিছু খোঁজা এবং অজানাকে জানার মধ্যেই সৃষ্টিশীল মনের সার্থকতা নিহিত।
৩। বাংলায় অনুবাদ করুন-
Youth are the future of a nation. They have energy and creativity. If guided properly, they can bring positive change. Youth should take part in social development. A nation progresses with active youth.
উত্তর: তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ। তাদের রয়েছে কর্মশক্তি এবং সৃজনশীলতা। যদি তাদের সঠিকভাবে পরিচালিত করা হয়, তবে তারা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। সামাজিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ করা উচিত। সক্রিয় তরুণ প্রজন্মের হাত ধরেই একটি জাতি উন্নতির পথে এগিয়ে যায়।
English
৪। Write your answers as directed in the brackets (any twelve):
(a) Fem. (Full meaning in English dictionary)
Ans: Fem. means Feminine (or Female).
(b) Vacant (write antonym)
Ans: Occupied, Employed.
(c) Compare (synonym)
Ans: Likening / Match/ Contrast
(d) Even (opposite word)
Ans: Uneven, rough.
(e) Come over; Overcome (Make two sentences)
Ans: Come over: Please come over to my house this evening.
Overcome: She overcame all her difficulties.
(f) Alter - Altar (Make two sentences)
Ans:
• Alter: I need to alter my dress.
• Altar: The bride stood before the altar.
(g) Host (feminine gender)
Ans: Hostess
(h) Agenda (singular)
Ans: Agendum
(i) Tell him to go (passive)
Ans: Let him be told to go.
(j) The teacher ordered the student to go out (direct)
Ans: The teacher said to the student, "Go out."
(k) Why you went there? (correct)
Ans: Why did you go there?
(l) I am conscious ― my weakness. (fill in)
Ans: of
(m) Horns of a dilemma (sentence)
Ans: He was on the horns of a dilemma.
(n) He went to market (negative interrogative)
Ans: Didn't he go to the market?
৫। Write a paragraph on the following (within eight sentences): E-mail: Importance in everyday life.
E-mail is one of the most important and widely used means of communication in modern everyday life. It enables people to send and receive messages, documents, photographs and other information instantly across the world. Compared to traditional letters, e-mail is faster, cheaper and more convenient. In the field of education, students and teachers use e- mail to share notes, assignments, notices and results. In offices and business organizations, it is an essential tool for official correspondence, meetings, applications and record keeping. E-mail also helps in maintaining personal relationships by allowing people to stay in touch with friends and relatives living far away. Moreover, it supports online services such as banking, shopping and job applications. Therefore, e- mail has become an indispensable part of everyday life, making communication quick, efficient and reliable.
৬। Translate into English
এই কাজ তোমার দ্বারা হবে না। তুমি বুঝতেই চাও না যে, সবাইকে দিয়ে সবকিছু হয় না। এই দেখ, ডাক্তার হতে চেয়ে আমি পারিনি । শেষে শিক্ষক হয়ে ছাত্র পড়াচ্ছি।
Ans: "This task cannot be done by you. You simply don't want to understand that everyone is not capable of doing everything. Just look at me I wanted to be a doctor, but I couldn't. In the end, I became a teacher and now I am teaching students."
গনিত
৭। (ক)
উৎপাদকে বিশ্লেষণ করঃ
সমাধানঃ
(খ) a = 3, ab = 2 হলে a + b =?
দেওয়া আছে, a = 3
তাহলে, b = ?
ab = 2
b = 2/a = 2/3
অতএব, a + b = 3+ 2/3
= 11/3
৮। চা পাতার মূল্য ১০% কমে গেলো। চা পাতার বিক্রি শতকরা কত বৃদ্ধি পেলে চা পাতা বাবদ সরকার শতকরা ৪ টাকা বেশি কর পাবে?
মনে করি, চা পাতার দাম ১০০ টাকা
১০ টাকা কমে চা পাতার দাম = (১০০ - ১০) = ৯০
৪% বৃদ্ধিতে চা পাতার দাম (১০০ + ৪) = ১০৪ টাকা
সুতরাং চায়ের ব্যবহার বাড়াতে হবে = (১০৪ - ৯০) = ১৪ টাকা
৯০ টাকায় চায়ের ব্যবহার বাড়াতে হবে ১৪ টাকা
১ টাকায় চায়ের ব্যবহার বাড়াতে হবে ১৪ টাকা
৯০
১ টাকায় চায়ের ব্যবহার বাড়াতে হবে ১৪ × ১০০ টাকা
৯০
= ১৫.৫৬ টাকা
উত্তরঃ ১৫.৫৬%
৯। সংক্ষেপে উত্তর দিন-
(ক) ০.১০ × ০.০০১ × ০.০০০১ =?
উত্তরঃ ০.০০০০০০০১
(খ), 2/3, 0.1, 5,ও 1.23 এর মধ্যে কোনটি বড়?
উত্তরঃ 0.1 < 0.583 < 0.667 < 1.23 < 5
(গ)
উত্তরঃ
(ঘ) জ্যামিতি শব্দের অর্থ কী?
উত্তরঃ ভূমির পরিমাপ
(ঙ) একটি গোলকের কয়টি মাত্রা আছে?
উত্তরঃ একটি গোলকের মাত্রা ৩টি আছে।
বিষয়ভিত্তিক
১০। যে কোনো ৩টির জবাব দিন-
(ক) হিসাববিজ্ঞানে Double Entry System-এর মৌলিক নীতি ব্যাখ্যা করুন। আধুনিক ব্যবসায় এই পদ্ধতির প্রয়োগের গুরুত্ব আলোচনা করুন।
(খ) ব্যবসা ব্যবস্থাপনায় পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করুন।
(গ) কর ব্যবস্থার উদ্দেশ্য কী? বাংলাদেশের কর কাঠামো আলোচনা করুন।
(ঘ) বিপণনে ভোক্তার আচরণ কী? ভোক্তার ক্রয় সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন প্রধান প্রধান উপাদান সংক্ষেপে ব্যাখ্যা করুন।


0 Comments