Islami Bank Baangladesh PLC
Recruitment Test for Trainee Assistant Officer Time: 90 Minutes ;
Examination Held On: 01.11.2025
ইসলামী ব্যাংক পিএলসি সহকারি অফিসার নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান ব্যাংক চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল কনটেন্ট। এখানে ইসলামী ব্যাংক পিএলসি সহকারি অফিসার নিয়োগ পরীক্ষা ২০২৫–এর লিখিত পরীক্ষার সাম্প্রতিক প্রশ্ন, নির্ভুল উত্তর ও সহজ ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। Islamic Bank PLC Assistant Officer Question Solution, Islami Bank Job Exam 2025, Bank Job Question Solution Bangladesh, Assistant Officer Exam Preparation ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সংযোজনের মাধ্যমে ব্যাংক জব প্রত্যাশীদের জন্য খুবই আকর্ষণীয় করা হয়েছে। ব্যাংক জব প্রস্তুতির জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে job solution bd নিয়মিত মানসম্মত প্রশ্ন সমাধান, বিশ্লেষণ ও আপডেট প্রদান করে, যা পরীক্ষায় সাফল্য অর্জনে সহায়ক।
ইসলামী ব্যাংক পিএলসি সহকারি অফিসার নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান নিচে দেওয়া হল
01. জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে?
a) ৭ অক্টোবর, ২০২৫
b) ১০ অক্টোবর, ২০২৫
c) ১৫ অক্টোবর, ২০২৫
d) ১৭ অক্টোবর, ২০২৫
সঠিক উত্তরঃ d) ১৭ অক্টোবর, ২০২৫
ব্যাখ্যাঃ জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছিল ১৭ অক্টোবর ২০২৫ তারিখে। জাতীয় ঐকমত্য কমিশন এবং বাংলাদেশের ২৫টি রাজনৈতিক দল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর করে।
02. জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
a) তোশি
b) আনালিনা বেয়ারবক
c) তাকাইচি
d) জুনকো তাবেই
সঠিক উত্তরঃ c) তাকাইচি
ব্যাখ্যাঃ জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে ব্যাখ্যাঃ সভাপতি হিসেবে নির্বাচিত করেন। তাকাইচিই কার্যত জাপানের বর্তমান প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো তিনি দেশটি নারী প্রধানমন্ত্রী হন।
03. বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম-
a) সফটএস
b) বেসিস
c) কাটেক্সপো
d) বিএসসিআইস
সঠিক উত্তরঃ b) বেসিস
ব্যাখ্যাঃ বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এটি বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের একটি জাতীয় সংগঠন।
04. নির্বাচন বিধি অনুসারে প্রতিটি রাজনৈতিক দলে নারী সদস্য থাকতে হবে কত শতাংশ?
a) ১৩%
b) ১৫%
c) ২০%
d) ৩৩%
সঠিক উত্তরঃ d) ৩৩%
ব্যাখ্যাঃ নির্বাচন বিধি অনুযায়ী, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩% নারী সদস্য থাকা বাধ্যতামূলক, যা ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন করার কথা থাকলেও তা এখনো অনেক দলই পূরণ করতে পারেনি। এটি একটি গুরুত্বপূর্ণ বিধান যা রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং নেতৃত্ব পর্যায়ে দলগুলোতে তাদের প্রতিনিধি নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে।
05. ‘গরীয়সী” এর বিপরীত লিঙ্গ কী?
a) মহৎ
b) মহান
c) গরীয়ান
d) মহীয়ান
সঠিক উত্তরঃ c) গরীয়ান
ব্যাখ্যাঃ গরীয়সী' এর বিপরীত লিঙ্গ হলো গরীয়ান। উল্লেখ্য
ঈয়ান পুংবাচক থাকলে ঈয়সী স্ত্রীবাচক হবে। উদাহরণ মহীয়ান-মহীয়সী, গরীয়ান-গরীয়সী
06. ‘বদনাম' শব্দের ‘বদ' কোন ভাষার উপসর্গ?
a) বাংলা
b) ফারসি
c) আরবি
d) হিন্দি
সঠিক উত্তরঃ b) ফারসি
ব্যাখ্যাঃ কতিপয় ফারসি উপসর্গ হলোঃ
07. 'দহন' শব্দের বিশেষণ কোনটি?
a) দাহ্য
b) দগ্ধ
c) দহনকারী
d) দহনীয়
সঠিক উত্তরঃ d) দহনীয়
08. বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত?
a) চট্টগ্রাম
B) গাজীপুর
c) ময়মনসিংহ
d) খুলনা
সঠিক উত্তরঃ B) গাজীপুর
ব্যাখ্যাঃ বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস গাজীপুরে অবস্থিত। এটি শিমুলতলীতে অবস্থিত এবং বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর কারখানা।
09. দেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত?
a) ৫৭ বছর
b) ৬০ বছর
c) ৬২ বছর
d) ৬৭ বছর
সঠিক উত্তরঃ D
ব্যাখ্যাঃ সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুসারে, কোনো বিচারক ৬৭ বৎসর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। আবার ৬৪(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন'। উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের ৬৬(১) অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর হতে হবে। আর সংবিধানের ৪৮(৪)ক অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর হতে হবে। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির অবসরসীমা ৬৭ বছর। সংবিধান PSC এর চেয়ারম্যানের অবসরসীমা ৬৭ বছর।
10. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ- এর পদবী কী ছিল?
a) ক্যাপ্টেন
b) লেফটেন্যান্ট
c) ল্যান্সনায়েক
d) সিপাহী
সঠিক উত্তরঃ C
ব্যাখ্যাঃ সকল বীরশ্রেষ্ঠদের পদবীঃ
11. 'Long Walk to freedom' এটি কার আত্মজীবনীমূলক বই?
a) বেনজির ভুট্টো
B) নেলসন ম্যান্ডেলা
c) মহাত্মা গান্ধী
d) হিলারী ক্লিনটন
সঠিক উত্তরঃ B) নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যাঃ দক্ষিণ কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই Long walk to freedom ১৯৪৪ সালে প্রথম প্রকাশিত হয়।
12. কোন শব্দটি ‘আলো' এর সমার্থক নয়?
a) অংশু
c) ময়ূখ
b) প্ৰভা
d) দীপ্ত
সঠিক উত্তরঃ d) দীপ্ত
ব্যাখ্যাঃ 'আলো' শব্দের সমার্থক শব্দগুলো হলোঃ জ্যোতি, অংশু, কিরণ, আলোক, ময়ূখ, রশ্মি, দীপ্তি, প্রভা, কর।
অপর দিকে দীপ্ত শব্দের অর্থ হল উজ্জ্বল, আলোকিত, প্রকাশিত, ভাস্বর বা জ্যোতির্ময়।
13. কোনটি শুদ্ধ বানান?
a) Comittee
c) Committe
b) Committee
d) Commitee
সঠিক উত্তরঃ c) Committe
ব্যাখ্যাঃ Committee অর্থ কমিটি; সমিতি।
14. ‘জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
a) জন + এক
c) জনৈ + এক
b) জন + ইক
d) জন + ঈক
সঠিক উত্তরঃ a) জন + এক
ব্যাখ্যাঃ 'অ' কার কিংবা 'আ' কারের পর ‘এ’ কার কিংবা ‘ঐ’
কার হয়; ‘ঐ’ কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমনঃ
অ + এ = ঐ
আ + এ =
অ + ঐ = ঐ
আ + ঐ = ঐ
জন + এক = জনৈক ।
সদা + এর = সদৈব ।
মত + ঐক্য = মতৈক্য ।
মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য।
এরূপঃ হিতৈষী, সর্বৈব, অতুলৈশ্বর্য ইত্যাদি।
15. ‘আবির্ভাব' শব্দটির বিশেষণ পদ কোনটি?
a) অভাব
B) অনুভব
c) তিরোভাব
b) স্বভাব
সঠিক উত্তরঃ c) তিরোভাব
ব্যাখ্যাঃ ‘আবির্ভাব' শব্দটির বিশেষণ পদ হলো তিরোভাব।
প্রাচুর্য বা সচ্ছল এর বিপরীত শব্দ অভাব।
16. ‘ভূগোল' শব্দটির বিশেষণ পদ কোনটি?
a) ভূগোলক
b) ভৌগোলিক
c) ভৌগলিক
d) ভূগোলিক
সঠিক উত্তরঃ b) ভৌগোলিক
17. কে বাঁশের কেল্লা নির্মাণ করে বৃটিশ বিরোধী আন্দোলনে
কৃষক-প্রজাদের সংগঠিত করেছিলেন?
a) হাজী শরীয়তুল্লাহ
b) মজনু শাহ
c) আহমেদ বেরলভী
d) সৈয়দ নিসার আলী তিতুমীর
সঠিক উত্তরঃ d) সৈয়দ নিসার আলী তিতুমীর
ব্যাখ্যাঃ ব্রিটিশ বিরোধী আন্দোলনে কৃষক-প্রজাদের সংগঠিত করে ১৮৩১ সালে ২৪ পরগনার নারকেল বাড়ি আয় বাঁশের কেল্লা' নির্মাণ করেছিলেন তিতুমীর (সৈয়দ মীর নিসার আলী)। তিনি ব্রিটিশ শাসক এবং অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে লড়াই শুরু করেন এবং এতে সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে। ২ ডিসেম্বর ১৯৭২ সালে বাঁশের কেল্লার নির্মাণস্থলে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
18. এ বছর শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো কোন দেশের নাগরিক?
a) ভেনিজুয়েলা
c) মেক্সিকো
b) যুক্তরাষ্ট্র
d) ইউক্রেন
সঠিক উত্তরঃ a) ভেনিজুয়েলা
ব্যাখ্যাঃ ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিবিদ কে এ বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
19. ‘এগারো সিন্ধু” দূর্গের নির্মাতা কে?
a) শেরশাহ
b) ঈশা খাঁ
c) মুসা খান,
d) প্রতাপাদিত্য
সঠিক উত্তরঃ b) ঈশা খাঁ
ব্যাখ্যাঃ এগারো সিন্ধু' দুর্গের নির্মাতা হিসেবে বিভিন্ন মত আছে, তবে ঈশা খাঁ ছিলেন এই দুর্গটির সবচেয়ে দখলদার এবং এটিকে তাঁর শক্ত ঘাঁটিতে পরিণত করেছিলেন। ঐতিহাসিকদের মতে, দুর্গটি প্রথমে বেবুধ রাজার ছিল এবং পরে ঈশা খাঁ তাঁকে পরাজিত করে দুর্গটি দখল করেন। অন্য মত অনুসারে, রাজা আজাহাবা বা রাজা গৌরেরও এই দুর্গ নির্মাণের সাথে জড়িত থাকার কথা বলা হয়। তবে বর্তমানে এ দুর্গ টির কোন বাস্তব অস্তিত্ব নেই।
20. মানবদেহে লোহিত রক্ত কনিকার গড় আয়ু কত?
a) ৯০ দিন
b) ১০০ দিন
c) ১১০ দিন
d) ১২০ দিন
সঠিক উত্তরঃ d) ১২০ দিন
ব্যাখ্যাঃ লোহিত রক্তকণিকা দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। লোহিত রক্তকণিকার সংখ্যা শ্বেত রক্তকণিকার তুলনায় অনেক বেশি। এদের অনুপাত প্রায় ৭০০ ঃ ১। রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন। আর শ্বেত রক্তকণি গড় আয়ু ১-১৫ দিন।
21. তাজমহল, খাসমহল, শীষমহল নির্মাণ করেন কে?
a) হুমায়ূন
b) আকবর
c) জাহাঙ্গীর
d) শাহজাহান
সঠিক উত্তরঃ d) শাহজাহান
ব্যাখ্যাঃ তাজমহল, খাসমহল, শীষমহল নির্মাণ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তিনি তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মরণে এই স্থাপত্যগুলো নির্মাণ করেন। ১৬৩২ সালে তাজমহলের কাজ শুরু হলেও ১৬৪৮ সালে এর কাজ সমাপ্ত হয়।
22. কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়?
a) ভিটামিন এ
b) ভিটামিন বি
c) ভিটামিন ডি
d) ভিটামিন কে
সঠিক উত্তরঃ b) ভিটামিন বি
ব্যাখ্যাঃ পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো শরীরে জমে থাকে না, অতিরিক্ত অংশ প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। এগুলো হলো Water Soluble Vitamin।
এই শ্রেণির অন্তর্ভুক্ত ভিটামিনসমূহ হলো —
ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত বিভিন্ন ভিটামিন যেমন—
থিয়ামিন (ভিটামিন বি₁), রিবোফ্লাভিন (ভিটামিন বি₂), নিয়াসিন (ভিটামিন বি₃), প্যান্টোথেনিক অ্যাসিড (ভিটামিন বি₅), পাইরিডক্সিন (ভিটামিন বি₆), বায়োটিন (ভিটামিন বি₇), ফলিক অ্যাসিড (ভিটামিন বি₉), কোবালামিন (ভিটামিন বি₁₂) এবং ভিটামিন সি।
এদের সকলই পানিতে দ্রবণীয়।
23. জনসংখ্যা জরিপ অনুযায়ী ২০২৫ সালে, বাংলাদেশের বিশ্বে অবস্থান কততম?
a) ৭ম
b) ৮ম
c) ৯ম
d) ১০ম
সঠিক উত্তরঃ b) ৮ম
ব্যাখ্যাঃ জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদনে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে বিশ্বে ৮ম।
24. বিতর্কিত 'এভিন কারাগার' কোথায় অবস্থিত?
a) কিউবা
c) তেল আবিব
b) যুক্তরাষ্ট্র
d) তেহরান
সঠিক উত্তরঃ d) তেহরান
ব্যাখ্যাঃ বিতর্কিত এভিন কারাগারটি ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। এটি দেশটির রাজনৈতিক বন্দীদের জন্য কুখ্যাত একটি কারাগার, যেখানে সাধারণত রাজনৈতিক বন্দী, পশ্চিমা দেশের নাগরিক এবং দ্বৈত নাগরিকত্বধারী বন্দীদের রাখা হয়।
25. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?
a) এশিয়াটিক সোসাইটি
b) বাংলা একাডেমি
c) ঢাকা বিশ্ববিদ্যাল
d) শহীদ মিনার
সঠিক উত্তরঃ b) বাংলা একাডেমি
ব্যাখ্যাঃ বাংলা একাডেমি ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর (১৭ বঙ্গাব্দ) প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব কস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 'বর্ধমান হাউজ'- এ এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির 'বর্ধমান হাউজে' একটি ভাষা আন্দোলন জাদুঘর' আছে।
26. বাংলাদেশের মূল রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টসের একক বৃহত্তম বাজার-
a) ইউরোপীয় ইউনিয়ন
b) যুক্তরাষ্ট্র
c) মধ্যপ্রাচ্য
d) যুক্তরাজ্য
সঠিক উত্তরঃ b) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যাঃ বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার হলো যুক্তরাষ্ট্র। এটি একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার, যদিও ইউরোপীয় ইউনিয়ন একটি ব্লক হিসেবে এর চেয়ে বড় বাজার।
27. দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কী?
a) জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল
b) বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল
c) বাংলাদেশ শিল্পনগর
d) বেজা বিশেষ
সঠিক উত্তরঃ a) জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল
ব্যাখ্যাঃ দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। উল্লেখ্য, যে সকল
প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছেঃ
28. বর্তমান দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত বছর?
a) ৩০ বছর
b) ৩২ বছর
c) ৩৪ বছর
d) ৩৫ বছর
সঠিক উত্তরঃ b) ৩২ বছর
ব্যাখ্যাঃ বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এটি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ বিভিন্ন সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। ২০২৪ সালের ১৮ নভেম্বর বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেন।
29. বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা?
a) উত্তর কোরিয়া
b) এল সালভাদর
c) ভিয়েতনাম
d) ভেনিজুয়েলা
সঠিক উত্তরঃ b) এল সালভাদর
ব্যাখ্যাঃ বিটকয়েন কোনো দেশের অফিসিয়াল মুদ্রা নয়,
এটি একটি বিকেন্দ্রীকৃত ডিজিটাল মুদ্রা। তবে, এল সালভাদর ২০২১ সালে বিটকয়েনকে আইনি দরপত্র হিসেবে গ্রহণকারী প্রথম দেশ ছিল।
30. দেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পান কে?
(a) ড. মোশাররফ হোসেন
b) এ, এম, এম, নাসির উদ্দিন
c) ড. খলিলুর রহমান
d) অধ্যাপক তোফায়েল আহমেদ
সঠিক উত্তরঃ b) এ, এম, এম, নাসির উদ্দিন
ব্যাখ্যাঃ এ, এম, এম, নাসির উদ্দিন ২০২৪ সালের ২১ নভেম্বর তারিখে বাংলাদেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ লাভ করেন।
37. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর বর্তমান সদস্য দেশ কতটি?
a) ১৯০টি
c) ১৯২টি
b) ১৯১টি
d) ১৯৩টি
সঠিক উত্তরঃ c) ১৯২টি
32. বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?
a) Maple
c) Clutch
b) Zayu
d) সবগুলো
সঠিক উত্তরঃ d) সবগুলো
ব্যাখ্যাঃ 2020 বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করে ফিফা। তিনটি মাসকট হলো 'ক্লাচ' নামের টাক ঈগল, মেপল' নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা 'জায়ু' নামের জাওয়ার। ২০২৬ সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজন করা হবে ফুটবল বিশ্বকাপ।
33. বাংলাদেশে সর্বপ্রথম গণভোট কবে অনুষ্ঠিত হয়?
a) ২২ মার্চ, ১৯৭৭
b) ২২ এপ্রিল, ১৯৭৭
c) ২২ মে, ১৯৭৭
d) ২২ জুন, ১৯৭৭
সঠিক উত্তরঃ b) ২২ এপ্রিল, ১৯৭৭
ব্যাখ্যা: স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সময়ে মোট তিনবার হয়েছে। এর মধ্যে দুটি ছিল প্রশাসনিক গন ভোট এবং একটি সাংবিধানিক গণ ভোট।
১৯৭৭ সালের ২২ এপ্রিল গণভোটের ঘোষণা দেন জিয়াউর রহমান। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
১৯৮৫ সালের ২১ মার্চ দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য। ভোটাররা 'হ্যাঁ' বা 'না' বাক্সে ভোট দেন। আস্থা থাকলে জেনারেল এরশাদের ছবিসহ 'হ্যাঁ' বাক্সে এবং আস্থা না থাকলে 'না' বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল।
গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন এরশাদ। এরপর পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। ১৬ বছরের রাষ্ট্রপতিশাসিত শাসন থেকে প্রধানমন্ত্রীশাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য ১৯৯১ সালের ৬ আগস্ট সংসদে বিল পাস হয়।
34. গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার পথে নির্ভিক অভিযাত্রায় বাংলাদেশের কে অংশগ্রহণ করেন?
a) আলোকচিত্রী শহিদুল আলম
b) আদিলুর রহমান খান
c) আইরিন খান
d) কল্পনা আখতার
সঠিক উত্তরঃ a) আলোকচিত্রী শহিদুল আলম
ব্যাখ্যাঃ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) ছিল ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুরু হওয়া একটি আন্তর্জাতিক বেসামরিক উদ্যোগ, যার লক্ষ্য ছিল গাজা উপত্যকার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙা। এই উদ্যোগটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসান্তারার যৌথ প্রচেষ্টায় গঠিত হয়। ফ্লোটিলাটিতে ৪০টিরও বেশি জাহাজ এবং ৪৪টিরও বেশি দেশ থেকে প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী ছিল, যা ইতিহাসে বৃহত্তম বেসামরিক নৌযাত্রা হিসেবে বিবেচিত। ইসরায়েলি নৌবাহিনী ড্রোন হামলা ও সামুদ্রিক বাধা সৃষ্টি করে অভিযানটি ব্যর্থ করে দেয় এবং ৩ অক্টোবরের মধ্যে সব নৌযান আটক করে। এটি ছিল ২০০৯ সালের পর প্রথম বৃহৎ অননুমোদিত মানবিক নৌ অভিযান, যা গাজা উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূর পর্যন্ত অগ্রসর হতে সক্ষম হয়েছিল।
35. জাকসু ভিপির নাম কি?
a) আবদুর রশিদ জিতু
c) মোস্তাকুর রহমান
b) ইব্রাহিম হোসেন রনি
d) সাদিক কায়েম
সঠিক উত্তরঃ a) আবদুর রশিদ জিতু
ব্যাখ্যাঃ 2025 সালের ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ভিপি আব্দুর রশিদ জিতু জয়লাভ করেন। এই নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা একুষ্টি পদের জয়লাভ করে এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দুইটি পদে জয় লাভ করে।
36. It is not _____ who are to blame.
a) me
b) we
c) us
d) him
সঠিক উত্তরঃ b) we
ব্যাখ্যা: Be verb (am, is, are, was, were ইত্যাদি) এরপরে Subjective form বসে। যেমনঃ I who am the guilty person in this matter/ It is not for you to take the responsibility.
বাক্যের অর্থঃ দোষী/দায়ী আমরা নই।
37. He said, 'Good morning, Mr. Kamal' make it indirect speech.
a) He He said wished Mr. Kamal good morning
b) He wished Mr. Kamal good morning
c) He said Mr. Kamal good morning
d) He told Mr. Kamal good morning
সঠিক উত্তরঃ b) He wished Mr. Kamal good morning
ব্যাখ্যা: বাক্যে Good morning / evening থাকলে Say
এর পরিবর্তে Wish এবং Goodbye / Good night থাকলে Say এর পরিবর্তে Bid বসে। উল্লেখ্য Bid এর Past bade.
বাক্যের অর্থঃ সে জনাব কামালকে শুভ সকাল জানাল।
38. Which one is a complex sentence?
a) He is poor but honest
b) There is no mother but loves her child
c) Do or die
d) He tried hard to help me
সঠিক উত্তরঃ b) There is no mother but loves her child
ব্যাখ্যাঃ
Simple, Complex, and Compound বাক্য চেনার জন্য কিছু মূল বৈশিষ্ট্য অনুসরণ করা যেতে পারে :
1. Simple Sentence (সরল বাক্য):
সংজ্ঞা: একটি সরল বাক্য শুধু একটি স্বাধীন বা প্রধান ব্লুজ থাকে, অর্থাৎ এতে একটি সাপোর্টিং ক্লজ বা উপ-বাক্য নেই।
উপস্থিতি: একটি স্বতন্ত্র বিষয় (subject) এবং একটি ক্রিয়া (predicate) থাকে।
উদাহরণ: "She sings."
"He went to school."
2. Compound Sentence (যুগ্ম বাক্য):
সংজ্ঞা: একটি যুগ্ম বাক্যে দুটি বা তার বেশি স্বাধীন ব্লুজ থাকে, যেগুলি and, but, or, so, yet ইত্যাদি সংযোজনকারী শব্দ দ্বারা যুক্ত থাকে।
উপস্থিতি: দুটি বা তার বেশি স্বাধীন ব্লুজ থাকে, কিন্তু কোনো নির্ভরশীল (subordinate) ব্লুজ থাকে না। উদাহরণ:
"I went to the market, and she went to the library."
"He is tall, but she is short."
3. Complex Sentence (জটিল বাক্য):
সংজ্ঞা: একটি জটিল বাক্যে একটি স্বাধীন ক্লজ এবং এক বা একাধিক নির্ভরশীল (subordinate) ব্লুজ থাকে।
উপস্থিতি: এটি একটি স্বাধীন ক্লজ এবং একটি বা তার বেশি নির্ভরশীল ক্লজ দ্বারা গঠিত হয়।
উদাহরণ:"
Although it was raining, I went for a walk."
"She stayed home because she was feeling sick."
চেনার উপায়:
Simple Sentence: যদি বাক্যে শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয় ও ক্রিয়া থাকে এবং কোনো সংযোজনকারী শব্দ (যেমন and, but) বা নির্ভরশীল ক্লজ না থাকে, তবে এটি সরল বাক্য ।
Compound Sentence: দুটি বা তার বেশি স্বাধীন ক্লজ একসাথে থাকে এবং একটি সংযোজনকারী শব্দ(and, but, or, so, yet) দ্বারা যুক্ত থাকে।
Complex Sentence: একটি প্রধান বা স্বাধীন close থাকেএবং এটি একটি নির্ভরশীল ক্লজের সাথে যুক্ত থাকে।
39. Choose the correct sentence
a) He acted coward manner
b) He acted in coward manner
c) He acted in cowardly
d) He acted in a cowardly manner
সঠিক উত্তরঃ d) He acted in a cowardly manner
ব্যাখ্যঃ: Coward ভীরু ব্যক্তি; কাপুরুষ। Cowardly - ভীরুতার সাথে করা হয় এমন।
এখানে সে কিভাবে Act করেছে সেটা বুঝানো হচ্ছে। Act শব্দটি Verb. আর এই Verb কে Modify করার জন্য Adverb লাগবে Adjective নয়। তাই Coward না হয়ে cowardly হবে। একারণে অপশন a) এবং b) বাদ। অপশন c) বাদ কারণ, এক্ষেত্রে বাক্যটি শেষ বা সম্পূর্ণ হয় নি। তাই উত্তর অপশন d) এর In a cowardly manner.
বাক্যের অর্থঃ সে কাপুরুষের মত আচরণ করেছিলো।
40. Which one of the following is an adverb-
a) Somebody
b) Something
c) Someone
d) Sometime
সঠিক উত্তরঃ d) Sometime
ব্যাখ্যাঃ
a) Somebody হলো Indefinite pronoun
b) Something হলো Indefinite pronoun
c) Someone হলো Indefinite pronoun
d) Sometime হলো adverb
41. I suggested that he _______ take legal advice.
a) will
b) must
c) should
d) can
সঠিক উত্তরঃ c) should
42. Verb of 'Master' is -
a) Mister
c) Mastery
b) Mistress
d) Master
সঠিক উত্তরঃ d) Master
ব্যাখ্যা: Master অর্থ আয়ত্ত্ব করা। কিন্তু, Mister অর্থ জনাব আর এটি হলো Noun. Mistress অর্থ শিক্ষিকা; শিক্ষায়ত্রী যা একটি Noun. Mastery অর্থ ওড়াদি যা একটি Noun.
43. আয়নাঘর কি?
a) একটি হলিউড মুভি
c) গোপন কারাগার
b) পরিবেশ বান্ধব কৃষিকাজ
d) স্বচ্ছ কামড়া
সঠিক উত্তরঃ c) গোপন কারাগার
ব্যাখ্যা: আয়নাঘর হলো গোপন কারাগার বা টর্চার সেল। এসব বন্ধ ঘরে বন্দীদের রেখে নানা ধরনের অত্যাচার চালানো হতো, যা সম্পূর্ণ মানবতাবিরোধী।
44. ১০ একরে কত বর্গগজ?
a) ৪৪৮৪০
b) ৪৮০
c) ৪৮৪০০
d) ৪৮৪
সঠিক উত্তরঃ c) ৪৮৪০০
সমাধান:
আমরা জানি
একর = ৪,৮৪০ বর্গগজ
১০ একর = ৪৮৪০ X ১০ = ৪৮,৪০০ বর্গগজ।
45. চিনির মূল্য শতকরা ২৫ টাকা বেড়ে গেলে, চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে খরচের কোন পরিবর্তন হবে না?
a) ২০%
c) ১৮%
b) ২৫%
d) ১২%
সঠিক উত্তরঃ a) ২০%
সমাধান : 25% বৃদ্ধিতে,
পূর্বমূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য = 100+25 টাকা = 125 টাকা
125 টাকায় কমাতে হয় = 25 টাকা
1 টাকায় কমাতে হয় = 25 টাকা
125
100 টাকায় কমাতে হয় = 25 x 100
125
= 20 টাকা।
46. একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশী। এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?
a) ৫২
b) ৫৬
c) ৫০
d) ৬৫
সঠিক উত্তরঃ b) ৫৬
সমাধানঃ
মনে করি প্রস্হ x মিটার
সুতরাং দৈর্ঘ্য x + ৪ মিটার
অতএব ক্ষেত্রফল = x (x + ৪) বর্গমিটার
প্রশ্নমতে, x(x + 4) = 192
বা, x² + 4x = 192
বা, x² + 4x - 192 = 0
বা, x² + 16x - 12x - 192 = 0
বা, x(x + 16) - 12(x + 16) = 0
বা, (x + 16)(x - 12) = 0
বা, x² + 4x = 192
বা, x² + 4x - 192 = 0
বা, x² + 16x - 12x - 192 = 0
বা, x(x + 16) - 12(x + 16) = 0
বা, (x + 16)(x - 12) = 0
হয় (x + 16) = 0 অথবা (x - 12) = 0
বা, x = - 16 (গ্রহণযোগ্য নয় কারণ দৈর্ঘ্য বা প্রস্থ ঋণাত্মক হতে পারে না)
অতএব, x = 12
আয়তক্ষেত্রটির প্রস্থ ১২ মিটার
অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ১২+৪ = ১৬ মিটার।
সুতরাং পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(১৬+১২) মিটার
= ৫৬ মিটার। (উত্তর)
47. ২টি শাড়ী ও ৪টি শার্ট এর মূল্য ১,৬০০ টাকা। সমপরিমাণ টাকা দিয়ে কোন ব্যক্তি ১টি শাড়ী ও ৬টি শার্ট ক্রয় করতে পারে। যদি কোন ব্যক্তি ১২টি শার্ট কিনতে চায়, তাহলে তাকে কত ব্যয় করতে হবে?
a) ১,২০০
c) ৩,৬০০
b) ৪৮oo
d) ২৪০০
সঠিক উত্তরঃ d) ২৪০০
সমাধান:
ধরি, একটি শাড়ির মূল্য x টাকা
এবং একটি শার্টের মূল্য টাকা
প্রশ্নমতে, 2x + 4y = 1,600 ........ (i)
⇒ x + 6y = 1,600 ............. (ii)
(ii) নং সমীকরণ হতে পাই, x+ 6y = 1,600
বা, x = 1,600 - 6y
x এর মান (i) নং সমীকরনে বসাই
2(1,600 - 6y) + 4y = 1600
বা, 3200 - 12y + 4y = 1600
বা, - 8y = 1600 - 3200
বা, 8y = 1600
বা, y = 1600/8 = 200
12 টি শার্টের মূল্য = 12 × 200 = 2,400 টাকা।
48. ২২০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ঘন্টায় ৫৯ কিলোমিটার। ট্রেনটির বিপরীত দিক থেকে ঘন্টায় ৭ কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে উহার কত সময় লাগবে?
a) ১২ সেকেন্ড
c) ১৮ সেকেন্ড
b) ১৫ সেকেন্ড
d) ২০ সেকেন্ড
সঠিক উত্তরঃ a) ১২ সেকেন্ড
সমাধান: ট্রেনের দৈর্ঘ্য = ২২০ মিটার
ট্রেনের গতি = ৫৯ কিমি/ঘণ্টা
ব্যক্তির গতি = ৭ কিমি/ঘণ্টা
তারা বিপরীত দিকে চলছে।
যেহেতু তারা বিপরীত দিকে যাচ্ছে,
আপেক্ষিক গতি = (ট্রেনের গতি + ব্যক্তির গতি)
= ৫৯ + ৭ = ৬৬ কিমি/ঘণ্টা
১ কিমি/ঘণ্টা = 1000/3600 = 5/18 মিটার/সেকেন্ড
তাহলে,
৬৬ × (5/18) = (330/18) = 18.33 মিটার/সেকেন্ড
সময় = দূরত্ব / গতি
ট্রেনটি ব্যক্তিকে পুরোপুরি অতিক্রম করতে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে,
অর্থাৎ ২২০ মিটার।
সময় = 220 / 18.33 ≈ 12.0 সেকেন্ড
12 সেকেন্ড
49. বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণির ৮০% শিক্ষার্থী ইংরেজীতে পাশ করে, ৮৫% শিক্ষার্থী গণিতে পাশ করে এবং ৭৫% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট ৪০ জন উভয় বিষয়ে ফেল করে তাকে, তা হলে ঐ শ্রেণিতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
a) ৫০০ জন
b) ৪৫০ জন
c) ৪০০ জন
d) ৪২০ জন
সঠিক উত্তরঃ c) ৪০০ জন
সমাধান: দেয়া আছে,
ইংরেজিতে পাশ করে ৪০% ও
গণিতে পাশ করে 85%
মোট পাশ করে = (80+85)% -75% = 90%
এবং ফেল করে = (100 - 90 ) % = 10%
10% এ ছাত্রছাত্রী = 40 জন
100% এ ছাত্রছাত্রী = 40 x 100
10
= 400 জন
50. ক একটি কাজ ২৫ দিনে করে। খ, ক এর চাইতে ২৫% বেশী কর্মক্ষম। তাহলে খ কাজটি কত দিনে করতে পারবে?
a) ২০ দিনে
b) ১৮.৭৫ দিনে
c) ২২ দিনে
d) ১৫ দিনে
সঠিক উত্তরঃ a) ২০ দিনে
সমাধান
ক : খ = ১০০ : ১২৫
বা, ক/খ = ১০০/১২৫
বা, ২৫ = ১০০
ক ১২৫
বা, ক = ১০০ × ২৫
১২৫
= ২০ দিন।
51. মহানবী (সাঃ)- এর হিজরতের পূর্বে মুসলিমদের একটি দল কোথায় হিজরত করেছিলেন?
a) মদীনায়
b) আবিসিনিয়ায়
c) তায়েফে
d) সিরিয়ায়
সঠিক উত্তরঃ b) আবিসিনিয়ায়
52. সিহাহ্ সিত্তাহ্ কী?
a) রাসূলের জীবনী
b) ৬ টি বিশুদ্ধ হাদিসগ্রন্থ
c) কুরআনের সূরা
d) কোনটিই নয়
সঠিক উত্তরঃ b) ৬ টি বিশুদ্ধ হাদিসগ্রন্থ
ব্যাখ্যা: ‘সিহাহ সিত্তাহ' আরবি শব্দ। এর দুটি সিহাহ্ এবং অপরটি সিত্তাহ। ‘সিহাহ’ এবং ‘সিত্তাহ” শব্দের অর্থ ছয়। সুতরাং সহাহ সিত্তাহ' অর্থ ছয়টি বিশুদ্ধ হাদীসগ্রন্থ। ইলমে হাদীসের পরিভাষায়, হাদীসগ্রন্থের বিশুদ্ধ ছয়খানা কিতাবকে ‘সিহাহ সিত্তাহ' বলা হয়।
সিহাহ সিত্তাহর সংকলক বৃন্দঃ
হাদীস গ্রন্থ জীবনীকাল হাদীসের সংখ্যা
53. কুরআনের বর্ণনা অনুযায়ী মুসা (আঃ) এর লাঠি কিসে আকৃতি ধারণ করেছিল?
a) বাঘ
b) সাপ
c) রশি
d) কোনটিই নয়
সঠিক উত্তরঃ b) সাপ
54. যুননাকাতাইন কার উপাধি?
a) ফাতিমা (রাঃ)
b) আয়েশা (রাঃ)
আসমা বিনতে আবুবকর (রাঃ)
d) জয়নব বিনতে জাহাশ (রাঃ)
সঠিক উত্তরঃ অপশনে সঠিক উত্তর নেই।
ব্যাখ্যা: যুননাকাতাইন আসমা (রাঃ) এর উপাধি ।
55. উম্মুল কুরা হল-
a) মা হাফসা (রাঃ) এর উপাধি
b) আরবের একটি বেদুইনের গোত্র
c) মক্কানগরীর অপর নাম
d) একটি অন্ধ কুপের নাম
সঠিক উত্তরঃ c) মক্কানগরীর অপর নাম
56. হিজরী সন কত দিনে?
a) ৩৬০
c) ৩৫৪
b) ৩৬৫
d) 328
সঠিক উত্তরঃ a) ৩৬০
57. জামাতে সালাত আদায় করলে একাকী আদায়ের চেয়ে কত গুন বেশি সাওয়াব পাওয়া যায়?
a) ১০
b) ৭০
c) ২৭
d) ১০০
সঠিক উত্তরঃ c) ২৭
58. রাসুল (সাঃ) কোন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নির্মান কাজে অংশ নেন?
a) মসজিদে নববী
c) মসজিদে নামেরা হ
b) মসজিদে জুর কাবলাতাইন
d) মসজিদে কুবা
সঠিক উত্তরঃ a) মসজিদে নববী
59. জান্নাতুল বাক্বী কী?
a) মদীনার একটি কবরস্থান
b) মক্কার একটি স্থান
c) একটি জন্নাতের নাম
d) মক্কার মসজিদ
সঠিক উত্তরঃ a) মদীনার একটি কবরস্থান
ব্যাখ্যা: জান্নাতুল বাক্বী একটি কবর স্থান। যেখানে অধিকাংশ সাহাবীকে কবর দেওয়া হয়েছে।
60. হজ্জ কত প্রকার:
a) 2
b) ৩
c) ৫
d) ৭
সঠিক উত্তরঃ b) ৩
ব্যাখ্যা: হজ্জ্ব ৩ প্রকারঃ ক. তামাত্তু খ. কিরান ও গ. এফরাদ।
61. কোনটি সালাতের ফরজ নয়?
a) রুকু থেকে সোজা হওয়া
b) কেরাত পড়া
c) তাকবীরে তাহরীমা বলা
d) দাড়িয়ে নামাজ পড়া
সঠিক উত্তরঃ a) রুকু থেকে সোজা হওয়া
ব্যাখ্যাঃ সালাতের বাইরে ৭ টি ফরজ কাজ ও সালাতের ভিতরে ছয়টি ফরজ কাজ সহ মোট ১৩ টি ফরজ কাজ রয়েছে।
নামাজের আগে ৭টি ফরজ:
শরীর পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া, নামাজের জায়গা পবিত্র হওয়া, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা।
নামাজের ভেতরে ৬টি ফরজ (আরকান):
তাকবিরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, দুই সিজদা করা, শেষ বৈঠকে তাশাহহুদ পরিমাণ বসা।
62. শরীয়াহ শব্দের অর্থ কী?
a) বিধি-বিধান
b) আত্মসমর্পণ
c) আইন
d) A ও C
সঠিক উত্তরঃ d) A ও C
63. ‘মাহরাম' কী?
a) যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ
b) যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া
c) হজ্জের সময় পরিধেয় সাদা কাপড় বিশেষ
d) এর কোনটিই নয়
সঠিক উত্তরঃ a) যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ
ব্যাখ্যাঃ গাইরি মাহরাম - যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ নয়।
আর এহরাম - হজ্জ্ব বা উমরার জন্য নিয়ত বাঁধাকে ইহরাম বলে।
64. কোনটি যাকাতযোগ্য সম্পদ নয়?
a) গবাদি পশু
b) ব্যবসায়ের পণ্য
c) কারখানার যন্ত্রপাতি
d) শেয়ার, বন্ড
সঠিক উত্তরঃ c) কারখানার যন্ত্রপাতি
65. ‘মোস্তফা চরিত' এর লেখক কে?
a) গোলাম মোস্তফা
b) আকরাম খাঁ
c) শিবলী নোমানী
d) ইবনে হিশাম
সঠিক উত্তরঃ b) আকরাম খাঁ
66. নিম্নের কোনটি তাফসীর গ্রন্থ নয়?
a) তাফহিমুল কুরআন
b) মারীফুল কুরআন
c) ফি যিলালিল কুরআন
d) আর রাহীকুল মাখতুম
সঠিক উত্তরঃ d) আর রাহীকুল মাখতুম
67. আল-কুরআনে প্রথম নাজিলকৃত পূর্নাঙ্গ সূরা কোনটি?
a) সূরা আলাক
b) সূরা ফাতিহা
c) সূরা বাকারা
d) সূরা ইকলাস
সঠিক উত্তরঃ b) সূরা ফাতিহা
68. ইসলামী উন্নয়ন ব্যাংক - এর সদস্য দেশ কয়টি?
a) ৫৭ টি
c) ৫০ টি
b) ৬৭ টি
d) ৫৩ টি
সঠিক উত্তরঃ a) ৫৭ টি
69. রাসুল (সাঃ) কোন পদ্ধতিতে খাদিজা (রাঃ) এর সাথে ব্যবসা করতেন?
a) মুশারাকা
c) উজরাহ
b) ওয়াকালাহ
d) মুদারাবা
সঠিক উত্তরঃ A
ব্যাখ্যাঃ
১. মুশারাকা শব্দটি আরবি “শারাকা” থেকে উদ্ভূত, যার অর্থ অংশীদারি বা অংশগ্রহণ।
২. এটি ইসলামি ব্যাংকিংয়ের একটি সুদবিহীন বিনিয়োগ পদ্ধতি।
৩. এ পদ্ধতিতে দুই বা ততোধিক অংশীদার যৌথভাবে মূলধন বিনিয়োগ করে।
৪. মুনাফা নির্ধারিত অনুপাতে ভাগ হয় এবং লোকসান মূলধন অনুপাতে বহন করা হয়।
৫. মুশারাকা হলো শরিয়াভিত্তিক ন্যায় ও পারস্পরিক সহযোগিতার ব্যবসায়িক রীতি।
৬. এর প্রধান প্রকার চারটি— শিরকাত আল-মুফাওয়াদা, ইনান, আবদান ও ওয়াজুহ।
৭. ব্যাংকিং খাতে এর দুটি ধরন রয়েছে— স্থায়ী ও ক্রমহ্রাসমান মুশারাকা।
৮. এতে অংশীদারদের সৎ, বিশ্বস্ত ও যোগ্য হওয়া অপরিহার্য।
৯. লাভের হার পূর্বেই নির্ধারিত থাকে, তবে নির্দিষ্ট টাকার অঙ্কে নয়।
১০. মুশারাকা পদ্ধতি ইসলামে হালাল ব্যবসা ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের পথ প্রদর্শন করে।
70. হাদিস হলো রাসূল (সাঃ) এর-
a) কথা
c) সম্মতি
b) কাজ
d) সবগুলো
সঠিক উত্তরঃ d) সবগুলো
ব্যাখ্যাঃ হাদিস অর্থ কথা, বর্ণনা বা বৃত্তান্ত।
ইসলাম ধর্মে হাদিস বলতে নবী মুহাম্মদ (সা.)-এর কথা, কাজ ও নীরব অনুমোদনকে বোঝানো হয়। অর্থাৎ, রাসুল (সা.) যা বলেছেন, যা করেছেন এবং যা দেখে নীরব থেকেছেন—সবই হাদিসের অন্তর্ভুক্ত। হাদিস হলো কুরআনের ব্যাখ্যা ও ইসলামী আইনশাস্ত্রের দ্বিতীয় প্রধান উৎস। এটি ইসলামী জীবনব্যবস্থার নির্দেশনা ও আদর্শ অনুসরণের ভিত্তি হিসেবে গণ্য করা হয়।
71. সিরাত বলতে কী বুঝায়?
a) সরল পথ
b) বিধান
c) জীবনী
d) সুন্নাত
সঠিক উত্তরঃ c) জীবনী
72. কুরআনের ভাষ্যমতে হাজার রাত অপেক্ষা শ্রেষ্ট রাত
মিরাজ
লাইলাতুল কদর
b) লাইলাতুল বরতা
d) A ও C
Recent Publication
সঠিক উত্তরঃ C
73. দাউদ (আঃ) এর উপর অবতীর্ণ কিতাব কোনটি?
a) তাওরাত
b) যাবুর
c) ইনজিল
d) সহিফা
সঠিক উত্তরঃ B
74. কুরআনের ভাষ্যমতে কোনটা সবচেয়ে বড় জুলুম?
a) পিতা-মাতার অবাধ্য হওয়া
b) এতিমের সম্পদ ভক্ষণ করা
c) অসহায়কে নিপীড়ন করা
d) আল্লাহর সাথে শিরক করা
সঠিক উত্তরঃ d) আল্লাহর সাথে শিরক করা
ব্যাখ্যা: কারআনের একটি আয়াত হচ্ছে “ইন্নাসশিরকা লালমুন আযীম" অর্থ নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম।
75. গোনাহগার কে?
a) সুদ দাতা
c) সুদের সাক্ষী।
b) সুদ গ্রহীতা
d) সকলে
সঠিক উত্তরঃ d) সকলে
76. আসমাউল হুসনা কাকে বলে?
a) রাসুল (সাঃ) এর নাম সমূহ
b) আল্লাহর নামসমূহ
c) ফেরেস্তাদের নামসমূহ
d) আম্বিয়া কেরামের নামসমূহে
সঠিক উত্তরঃ b) আল্লাহর নামসমূহ
77. পরিভাষার ভূমির কর হচ্ছে- শামী
a) উশর
b) খারাজ
c) জিজিয়া
d) ফাই
সঠিক উত্তরঃ b) খারাজ
78. ২৭ রজব কি কারণে তাৎপর্যপূর্ণ?
a) মিরাজ
c) লাইলাতুল কদর
b) আবিসিনিয়ায় হিজরত
d) মদীনায় হিজরত
সঠিক উত্তরঃ a) মিরাজ
79. সূরা আল হাশরের শেষ ২ আয়াতে কতগুলো 'আসমাউল হুসনা' এর বর্ণনা আছে?
a) ২১
c) ১৫
b) ১৭
(d) ১০
সঠিক উত্তরঃ (d) ১০
80. সুদ সম্পর্কে কুরআন মজীদে প্রথম আয়াত কোনটি?
a) সূরা আন নিসাঃ ১৩০
b) সূরা আর রুমঃ ৩৯
c) সূরা আলে ইমরানঃ ১৩০
d) সূরা হাশরঃ ৭
সঠিক উত্তরঃ b)সূরা আর রুমঃ ৩৯
81. ‘জেরুজালেমঃ বিশ্ব মুসলিম সমস্যা' বইটি কার লেখা?
a) ড. ইউসুফ আল কারযাবী
b) সাইয়্যেদ আবুল আলা মওদুদী
c) সাইয়্যেদ কুতুব
d) আব্বাস আলী খান
সঠিক উত্তরঃ a) ড. ইউসুফ আল কারযাবী
82. কোন দেশে বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক চালু হয়?
a) মিশর
b) মালয়েশিয়া
c) সৌদি আরব
d) বাহারাইন
সঠিক উত্তরঃ a) মিশর
ব্যাখ্যাঃ বিশ্বে প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে মিশরের মিত গামর (Mit Ghamr) এলাকায়। এটি ছিল আধুনিক যুগের প্রথম সুদবিহীন ব্যাংকিং উদ্যোগ।
বাংলাদেশে প্রথম ইসলামী ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL)। এটি প্রতিষ্ঠিত হয় ১৩ মার্চ ১৯৮৩ সালে, ঢাকায়। এ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হয়।
83. ‘হুজ্জাতুল ইসলাম' কে?
a) ইমাম আবু হানিফা (রঃ)
b) ইমাম গাজ্জালী (রঃ)
c) ইমাম খোমেন (রঃ)
d) ইমাম হোসেন (রাঃ)
সঠিক উত্তরঃ b) ইমাম গাজ্জালী (রঃ)
84. কোন যুদ্ধে হামজা (রাঃ) শহীদ হন?
a) বদর
b) ওহুদ
c) খন্দক
d) তাবুক
সঠিক উত্তরঃ b) ওহুদ
ব্যাখ্যাঃ উহুদের যুদ্ধ সংঘটিত হয় ৩ হিজরি সালের ৭ শাওয়াল (২৩ মার্চ, ৬২৫ খ্রিষ্টাব্দ) তারিখে মদিনার নিকটস্থ উহুদ পর্বতের পাদদেশে। এই যুদ্ধে মুসলিমদের পক্ষের নেতৃত্ব দেন নবী মুহাম্মাদ (সা.), আর কুরাইশদের পক্ষের নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। মুসলিম বাহিনীর প্রায় ৭০ জন সাহাবী শহীদ হন, আর কুরাইশদের ২২–৩৭ জন নিহত হয়।
এই যুদ্ধে শাহাদতপ্রাপ্ত বিখ্যাত সাহাবীদের মধ্যে ছিলেন হামজা ইবনে আবদুল মুত্তালিব (রাঃ), মুসআব ইবনে উমাইর (রাঃ) ও আব্দুল্লাহ ইবনে জাহশ (রাঃ)। প্রাথমিকভাবে মুসলিমরা জয়ী হলেও তীরন্দাজদের ভুল সিদ্ধান্তের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং মুসলিমরা বড় ক্ষতির সম্মুখীন হয়।
85. কার কক্ষে রাসূল (সাঃ) ইন্তেকাল করেন?
a) ফাতেমা (রাঃ)
c) মায়মুন (রাঃ)
b) হাফসা (রাঃ)
d) আয়েশা (রাঃ)
সঠিক উত্তরঃ d) আয়েশা (রাঃ)
86. সালেহ (আঃ) কে কোন জাতির নিকট পাঠানো হয়েছিল?
a) কাহাফের জনগণ
b) সামুদ
c) মাদাইনের জনগণ
d) আদ
সঠিক উত্তরঃ b) সামুদ
87. কোন যুদ্ধে রাসূল (সাঃ) এর দন্ত মোবারক শহীদ হয়?
a) বদর
c) খন্দক
b) আহযাব
d) ওহুদ
সঠিক উত্তরঃ d) ওহুদ
৪৪. আল কুরআনের মূল আলোচ্য বিষয় কি?
a) মানুষ
c) নবীদের ইতিহাস
b) মুসলমান
d) কাফির
সঠিক উত্তরঃ a) মানুষ
89. কুরআন সংরক্ষণের দায়িত্ব কার?
a) ফেরেস্তার
b) হাফিজ সাহেবদের
c) আল্লাহর
d) নবীদের
সঠিক উত্তরঃ c) আল্লাহর
90. মুসলিম মিল্লাতে পিতা হিসাবে কোন নবীকে অভিহিত করা হয়েছে?
a) মুসা (আঃ)
b) ইব্রাহীম (আঃ)
c) মুহাম্মদ (আঃ)
d) আদম (আঃ)
সঠিক উত্তরঃ b) ইব্রাহীম (আঃ)
91. ইসলামের ইতিহাসে মহিলাদের মধ্যে প্রথম কে শাহাদাত্বরণ করেন?
a) হযরত আয়েশা (রাঃ)
b) হয়রত খাদিজা (রাঃ)
c) হযরত রমলা বিনতে আবু আউফ (রাঃ)
d) হযরত সুমাইয়া (রাঃ)
সঠিক উত্তরঃ d) হযরত সুমাইয়া (রাঃ)
92. ‘আন কাবুত' শব্দের অর্থ কি?
a) মাকড়সা
c) মৌমাছা
b) পিপড়া
d) কানা
সঠিক উত্তরঃ a) মাকড়সা
93. রাসুল (সাঃ) কার বাড়ি-ঘড় পুড়িয়ে দিতে চেয়েছেন?
a) যারা জিহাদ করে না
b) যারা জামাতে নামাজ পড়ে না
c) যারা বাবা মার অবাধ্য
d) যারা নামাজ পড়ে না
সঠিক উত্তরঃ b) যারা জামাতে নামাজ পড়ে না
94. ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বইটির লেখক কে?
a) ড. এম. উমর চাপড়া
b) মাওলানা মওদূদী (রঃ)
c) শাহ আব্দুল হান্নান
d) অধ্যাপক হাবিবুর রহমান
সঠিক উত্তরঃ
95. ‘বাইয়াত’ শব্দের মৌলিক অর্থ কি?
a) মুরিদ হওয়া
b) নিজেকে বিসর্জন দেওয়া
c) ক্রয়-বিক্রয়
d) দলে যোগ দেয়া
সঠিক উত্তরঃ c) ক্রয়-বিক্রয়
96. হুদাইবিয়ার সন্ধিতে কুরাইশদের পক্ষে থেকে প্রতিনিধি হিসেবে কে ছিলেন?
a) আবু সুফিয়ান
b) ইকরামা
c) সুহাইল ইবনে আমর
d) ওলিদ ইবনে মুগীরা
সঠিক উত্তরঃ c) সুহাইল ইবনে আমর
97. প্রথম আকাবার বাইয়াতের অংশগ্রহণকারীর সংখ্যা কতজন?
a) ১২
c) ৩৫
b) ২২
d) ৩০
সঠিক উত্তরঃ a) ১২
98. ওহুদ যুদ্ধে কোন সাহাবী ৫০ জন তীরন্দাজ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন?
a) আব্দুল্লাহ ইবনে যুবায়ের
b) যায়েদ ইবনে সাবিত
c) জাফর ইবনে আবু তালিব
d) আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
সঠিক উত্তরঃ a) আব্দুল্লাহ ইবনে যুবায়ের
99. আল মাহমুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
a) কাবিলের বোন
b) উপমহাদেশ
c) আগুনের মেয়ে
d) ডাহুকী
সঠিক উত্তরঃ a) কাবিলের বোন
100.‘রিয়াদুস সালেহীন একটি-
a) ইসলামের ইতিহাস গ্রন্থ
b) হাদীস সংকলন গ্রন্থ
c) ফিকাহ গ্ৰন্থ
d) হাদীস সংকলন গ্রন্থ
সঠিক উত্তরঃ






0 Comments