Assistant Manager
Exam date 20.09.2025
Exam Taker: Arts Faculty, DU
বাংলা
১. সম্বন্ধ কারকের উদাহরণ আছে কোন বাক্যে?
A. তোমার ঘড়িটা সুন্দর।
B. আর কত চেষ্টা করবে?
C. দ্রুত সেখানে যাও।
D. চেষ্টায় কী না হয়
উত্তর: A. তোমার ঘড়িটা সুন্দর।
ব্যাখ্যা: যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে। এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ। এই কারকে শব্দের সঙ্গে - র, এর, য়ের, কার, কের ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন-
ক. তোমার ঘড়িটা সুন্দর।
খ. ফুলের গন্ধে ঘুম আসে না।
২. ‘অভিনিবেশ' শব্দের সমার্থক নয় কোনটি?
A. একাগ্রতা
C. মনোযোগ
B. প্রণিধান
D. চেতনা
উত্তর: D. চেতনা
ব্যাখ্যা: 'অভিনিবেশ' শব্দের সমার্থক হলো- একাগ্রতা, প্রণিধান, মনোযোগ, মনোনিবেশ।
৩. কোনটি 'ক্লীব' শব্দের বিপরীত?
A. নপুংসক
C. সংকীর্ণ
B. ভীরু
D. সক্ষম
উত্তর: D
ব্যাখ্যা: ক্লীব শব্দের অর্থ পুরুষত্বহীন, নপুসংক বা ভীরু ও কাপুরুষ যার বিপরীত শব্দ হলো সক্ষম।
৪. উচ্চারণ স্থান অনুসারে 'র' কেমন ধ্বনি?
A. কণ্ঠ্য
C. মূর্ধন্য
B. তালব্য
D. দন্ত্য
উত্তর: D. দন্ত্য
ব্যাখ্যা: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। নানা, রাত, লাল, সালাম, প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
৫. তদ্ধিত প্রত্যেয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?
A. হাতল
B. ফুলের
C. মুখর
D. লিখিত
উত্তর: D. লিখিত
ব্যাখ্যা: বিশেষ নিয়মে কৃৎ প্রত্যয় : ক্ত প্রত্যয় যুক্ত হলে নিম্নলিখিত ধাতুর অন্ত্যস্বর ই কার হয়। যেমন- লিখিত, বিদিত, বেষ্টিত, চলিত, পতিত, লুণ্ঠিত, ক্ষুধিত, শিক্ষিত।
৬. নিচের কোন শব্দে 'এ' ধ্বনির উচ্চারণ বিকৃত?
A. দেহ
B. তেলাপোকা
C. রেণু
D. মেঘ
উত্তর: B. তেলাপোকা
ব্যাখ্যা: এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়, শব্দের মধ্যে ও অন্তে পাওয়া যায় না। যেমন-
ক. দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে- যেমন : এত, হেন, কেন ইত্যাদি।
খ. অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের এ-ধ্বনি বিবৃত। যেমন : খেংড়া, চেংড়া।
গ. খাঁটি বাংলা শব্দে। যেমন: তেলাপোকা, ঢেপসা, তেনা।
৭. 'আবিল' শব্দের অর্থ-
A. কলুষিত
B. নির্মুল
C. নির্ভেজাল
D. আবেশ
উত্তর: A. কলুষিত
ব্যাখ্যা: 'আবিল' শব্দের অর্থ ঘোলা, পঙ্কিল, মলিন, অপরিষ্কার, কলুষিত।
৮. সারসংক্ষেপ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী?
A. পরিসর যথেষ্ট ছোটো রাখা
B. তৎসমবহুল ভাষা ব্যবহার করা
C. মূল কথা বুঝে নেওয়া
D. নিজের অভিমত যুক্ত করা
উত্তর: C. মূল কথা বুঝে নেওয়া
ব্যাখ্যা: সারমর্ম বা সারাংশ লিখতে গেলে অনুচ্ছেদের তথ্য লিখলে চলে না, মূলভাব বুঝে নিয়ে তাকে সংক্ষেপে প্রকাশ করতে হয়।
৯. ‘ভান্ডার' শব্দে দন্ত্য-ন ব্যবহার হয় কোন যুক্তিতে?
A. তৎসম শব্দ বলে
B. তদ্ভব শব্দ বলে
C. দেশি শব্দ বলে
D. বিদেশি শব্দ বলে
উত্তর: B. তদ্ভব শব্দ বলে
ব্যাখ্যা: বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য -ণ লেখার প্রয়োজন হয় না। যেমন- কর্নেল, গভর্নর, আয়রন, ইরান, ইস্টার্ন, গ্রিন, কার্নিশ, কেরানি, সাইরেন, হন।
১০. ঘণ্টা ও মিনিট বোঝাতে কোন রীতিটি অপ্রচলিত?
A. ৪:০০
B. ৪-০০
C. ৪.০০
D. ৪ঃ০০
উত্তর: B. 8-00
ব্যাখ্যা: ঘণ্টা ও মিনিট বোঝাতে ৪:৩০, ৪.৩০ এবং ৪:৩০ ব্যবহৃত হয়। কিন্তু ৪-৩০ কখনো ব্যবহৃত হয় না।
১১. জিজ্ঞাসা চিহ্নের যথাযথ ব্যবহার হয়নি কোন বাক্যে?
A. ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?
B. তাদেরকে তিনি ভদ্র (?) বলেছেন।
C. রেজাউল (৪২) নামের একজন আহত হয়েছেন?
D. তোমার নাম বলো?
উত্তর: D. তোমার নাম বলো?
ব্যাখ্যা: অপশন D ব্যতীত সকল বাক্যেই জিজ্ঞাসা শব্দের যথাযথ ব্যবহার হয়েছে। অপশন D একটি বর্ণনামূলক বাক্য।
১২. নিচের কোনটি বিশেষণ?
A. অধুনা
C. আকর
B. অভ্যুত্থান
D. আকাল
উত্তর: A. অধুনা
ব্যাখ্যা: কিছু গুরুত্বপূর্ণ বিশেষ্য ও বিশেষণ
শব্দ নিম্নরূপ-
১৩. শুদ্ধ বানানগুচ্ছ-
A. সত্ত্বর, চোষ্য, মুমূর্ষু
B. শীর্ণ, সাক্ষর, সত্তা
C. উজ্জল, দ্বন্দ্ব, শুশুর
D. নীড়, বিচ্যুত, বাণি
উত্তর: B. শীর্ণ, সাক্ষর, সত্তা
ব্যাখ্যা: কিছু সঠিক বানানযুক্ত শব্দ নিম্নরূপ-
ঘূর্ণায়মান, রমণী, উজ্জ্ব, ব্যূহ, নিরক্ষর, দ্বন্দ্ব, রূপায়ণ, মুমূর্ষু, শ্বশুর।
১৪. শব্দ সংক্ষেপ করার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয় না?
A. অনুস্বার
B. বিসর্গ
C. ডট
D. কোলন
উত্তর: D. কোলন
ব্যাখ্যা:
কোলন এর ব্যবহার:
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমন- সভায় সাব্যস্ত হলো : একমাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
শব্দ সংক্ষেপ করার জন্য অনুস্বার, বিসর্গ, ডট চিহ্ন ব্যবহার করা হয়।
১৫. তারিখবাচক শব্দে ব্যবহৃত হয় না-
A. লা
C. রা
B. ঠা
D. তা
উত্তর: D. তা
ব্যাখ্যা: তারিখবাচক শব্দে লা (১লা, পহেলা), রা (২রা, দোসরা), ঠা (৪ঠা, চৌঠা) ব্যবহৃত হয়।
১৬. নারীবাচক শব্দের জন্য কোন কথাটি যথার্থ?
A. সব পুরুষবাচক শব্দের নারীবাচক রূপ আছে
B. নারীবাচক শব্দের বিশেষণও নারীবাচক হবে
C. কিছু শব্দের পুরুষ ও নারীবাচক ভিন্নতা নেই
D. কেবল প্রত্যয়যোগে নারীবাচক শব্দ তৈরি হয়
উত্তর: C. কিছু শব্দের পুরুষ ও নারীবাচক ভিন্নতা নেই
ব্যাখ্যা:
সব পুরুষবাচক শব্দের নারীবাচক রূপ নেই। যেমন- কবিরাজ, যোদ্ধা, ঢাকী, কৃতদার, পুরোহিত, কেরানী বাংলা নারীবাচক শব্দের বিশেষণও নারীবাচক হয় না। যেমন- সুন্দর বলদ- সুন্দর গাই, সুন্দর ছেলে- সুন্দর মেয়ে, মেজ খুড়ো- মেজ খুড়ি।
কিছু শব্দের পুরুষ ও নারীবাচক রূপ একই। যেমন- কবি, সম্পাদক, সভাপতি, চেয়ারম্যান।
১৭. ' Circular শব্দের পারিভাষিক রূপ-
A. প্রজ্ঞাপন
C. বিজ্ঞপ্তি
B. প্রত্যয়ন
D. পরিপত্র
উত্তর : D. পরিপত্র
ব্যাখ্যা: কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ
নিম্নরূপ-
Amendment - সংশোধনী
Circular - পরিপত্র
Amnesty - সর্বক্ষম
Convener - আহবায়ক
Amount - পরিমাণ
Consulate - দূতালয়
Amusement - বিনোদন
Debit - খরচ
Analysis বিশ্লেষণ
Deed - দলিল
Ancestor - পূর্ব পুরুষ
Delivery - বিলি
১৮. 'His action was greatly deprected. - এর সঠিক বঙ্গানুবাদ কী?
A. তার কর্মকাণ্ড ব্যাপক নিন্দিত হয়েছিল।
B. তার কাজ খুব প্রশংসিত হয়েছিল।
C. তার উদ্যোগ মহান বলে বিবেচিত হয়েছিল?
D. তার কাজ শেষ হচ্ছিল না।
উত্তর: A. তার কর্মকাণ্ড ব্যাপক নিন্দিত হয়েছিল।
১৯. নিচের কোনটি বিশেষ্যের ভুল প্রয়োগ?
A. দীনতা
B. অলসতা
C. ঐক্যতা
D. দারিদ্র্য
উত্তর: C. ঐক্যতা
ব্যাখ্যা:
বিশেষ্য বিশেষণ
অলসতা অলস
দীনতা দীন
দারিদ্র্য দরিদ্র
20. কোনটি বহুবচনের ভুল প্রয়োগ?
A. জনগণেরা
B. মানুষেরা
C. গ্রন্থাবলি
D. ভাইসব
উত্তর: A. জনগণেরা
ব্যাখ্যা: কিছু বহুবচনবোধক শব্দ হলো- জনগণ, মানুষেরা, ভাইসব, গ্রন্থাবলি, সুধীবৃন্দ, শিক্ষকমণ্ডলী, পণ্ডিতবর্গ, বৃক্ষসমূহ, পর্বতসকল, মনুষ্যসকল, মনুষ্যসমূহ, কবিকূল, শিক্ষকবৃন্দ।
২১. 'একদল কর্মী এ মাসে যোগদান করেছেন।'- এই বাক্যে ‘একদল কর্মী' কোন ধরনের বর্গ?
A. বিশেষ্য বর্গ
C. ক্রিয়া বৰ্গ
B. বিশেষণ বর্গ
D. ক্রিয়াবিশেষণ বৰ্গ
উত্তর: A. বিশেষ্য বর্গ
ব্যাখ্যা: বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়।
যেমন- একদল কর্মী এ মাসে যোগদান করেছেন। অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
২২. উপসর্গযোগে গঠিত শব্দ নয় কোনটি?
A. প্রত্যেক
C. পরিচয়
B. অত্যন্ত
D. তালব্য
উত্তর: D. তালব্য
ব্যাখ্যা: উপসর্গযোগে গঠিত কিছু শব্দ হলো- প্রত্যেক, অত্যন্ত, পরিচয়, প্রভাব, প্রবেশ, অপমান, উদ্যম, বিচরণ, অপমৃত্যু, পরাজয়, সম্মুখ, বিবর্ণ, সুকণ্ঠ, নির্গত।
২৩. 'জিজীবিষা' শব্দের প্রসারিত রূপ-
A. জানার ইচ্ছা
B. বাঁচার ইচ্ছা
C. জয়ের ইচ্ছা
D. হননের চেষ্টা
উত্তর: B. বাঁচার ইচ্ছা
ব্যাখ্যা:
জানার ইচ্ছা - জিজ্ঞাসা
বাঁচার ইচ্ছা - জিজীবিষা
জয়ের ইচ্ছা - জিগীষা
হননের ইচ্ছা - জিঘাংসা
২৪. পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎস-
A. রজতজয়ন্তী
B. সুবর্ণজয়ন্তী
C. হীরকজয়ন্তী
D. সার্ধশতবর্ষ
উত্তর: B. সুবর্ণজয়ন্তী
ব্যাখ্যা:
২৫ বছর পূর্তি অনুষ্ঠান = রজত জয়ন্তী
৫০ বছর পূর্তি অনুষ্ঠান = সুবর্ণ জয়ন্তী
৬০ বছর পূর্তি অনুষ্ঠান = হীরক জয়ন্তী
৭৫ বছর পূর্তি অনুষ্ঠান = প্লাটিনাম জয়ন্তী
১৫০ বছর পূর্তি অনুষ্ঠান = সার্ধশতবর্ষ
২৫. 'অর্থবছর' শব্দের ব্যাসবাক্য কোনটি?
A. অর্থ রূপ বছর
C. বছরের অর্থ
B. অর্থের বছর
D. অর্থ হিসাবের বছর
উত্তর: D. অর্থ হিসাবের বছর
ব্যাখ্যা: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন - অর্থ হিসাবের বছর = অর্থবছর।
English
26. To 'read between the lines" means to -
A. read rapidly
B. look for hidden meanings
C. read very quickly
D. memorize a passage
উত্তর: B. look for hidden meanings
ব্যাখ্যা: To read between the lines অর্থ মর্মার্থ বোঝা (To grasp the hidden meaning)।
27. What is the antonym of 'transience'?
A. permanence
B. deception
C. instability
D. fluctuation
উত্তর: A. permanence
ব্যাখ্যা ():
মূল শব্দ অর্থ Synonyms
Transience ক্ষণকালীনতা Instability
Permanence স্থায়ীত্ব Durability
Deception প্রতারণা Chicane
Fluctuation অস্থিরতা Impatience
সুতরাং Transience শব্দের বিপরীত শব্দ হলো Permanence
28. The editor had the author _____ the introduction for clarity.
A. to revise
C. revise
B. revising
D. revised
উত্তর: C. revise
ব্যাখ্যা (): 'Had' causative verb এর পর যদি doer থাকে তাহলে main verb এর base form হয়। আর যদি receiver থাকে তাহলে main verb এর past participle form (v3) হয় ।
Example: The editor had the author revise the introduction for clarity.
29. The phrase " Achilles heel" means -
A. strength
B. Weakness
C. Courage
D. Vital part
উত্তর: B. Weakness
ব্যাখ্যা: ‘Achilles heel' একটি idiom, যার অর্থ দুর্বল দিক (weak point)।
30. The new policy will ____ significant changes to our banking sector.
A. bring over
B. bring up
C. bring forward
D. bring about
উত্তর: D. bring about
ব্যাখ্যা:
Bring about = ঘটানো
Bring forth = উৎপাদন করা
Bring off = উদ্ধার করা
Bring through = আরোগ্য লাভ করা
Bring up = প্রতিপালন করা
Bring in = দেওয়া
Bring out = প্রকাশ করা
Bring down = কমানো
সুতরাং অর্থ অনুসারে অপশন D ই খাপ খায় ।
31. What is the synonym of 'incipient'?
A. hazy
B. inadequate
C. developing
D. resistant
উত্তর: C. developing
ব্যাখ্যা ():
মূল শব্দ অর্থ Synonyms
Incipient বর্ধনশীল Developing
Hazy অস্পষ্ট Obscure
Inadequate অপর্যাপ্ত Insufficient
Resistant বাধাদায়ক Prohibitive
32. The teacher insisted that the students ____ honest in their responses.
A. are
B. be
C. were
D. had been
উত্তর: B. be
ব্যাখ্যা:
Ask, Insist, Demand, Prefer, Request, Recommend, Suggest, Urge, Desire, Propose, Require উপরোক্ত Subjunctive verb গুলোর পর যে verb আসবে সেই verb এর base form হয়। যেমন- The teacher insisted that the students be honest in their responses.
33. Scarcely ____ the lecture begun when the fire alarm sounded.
A. has
B. had
C. did
D. was
উত্তর: B. had
ব্যাখ্যা: No sooner had...........than, scarcely had...... when, hardly had....... Before/when এ than/when/before এর পূর্বের অংশ past perfect tense এবং পরের অংশ past indefinite tense এ হয়। সুতরাং সঠিক উত্তর হলো অপশন B
34. What is the noun form of 'creative'?
A. Creativity
B. Create
C. Creatively
D. Creating
উত্তর: A. Creativity
ব্যাখ্যা:
Noun Verb Adjective Adverb
Creativity Create Creative Creatively
35. To "spill the beans" means to
A. destroy something
B. reveal a secret
C. make a mess
D. drop something accidentally
উত্তর: B. reveal a secret
ব্যাখ্যা: 'Spill the beans' অর্থ গোপন তথ্য ফাঁস করে দেওয়া (Reveal someone's secret)
36. What is the adverb form of 'efficient"?
A. Efficiency
B. Efficiently
C. Efficientness
D. Efficiate
উত্তর: B. Efficiently
ব্যাখ্যা:
Noun Adjective Adverb
Efficient Efficiently Efficiency
37. Neither the employees nor the manager ____ aware of the issue.
A. were
B. was
C. have been
D. are
উত্তর: B. was
ব্যাখ্যা: Not..... but, Either....or, Neither....nor, Not only..... but also এর ক্ষেত্রে but, or, nor, but also এর পর যে subject থাকবে সেই subject অনুযায়ী verb হবে। অর্থাৎ এদের পর noun plural হলে verb ও plural হবে এবং noun singular verb singular আলোচ্য বাক্যে nor এর the manager আছে যা singular. তাই সঠিক উত্তর হবে B।
38. She is skilled ____ negotiating complex contracts.
A. at
B. for
C. on
D. with
উত্তর: A. at
ব্যাখ্যা:
কোনো বিষয়ে দক্ষ বোঝাতে Skilled at হয় ।
39. Identify the correct sentence:
A. They considered him as suitable for the job.
B. They considered him to be suitable with the job
C. They considered him suitable for the job.
D. They considered him suitable in the job.
উত্তর: C. They considered him suitable for the job.
ব্যাখ্যা: Suitable for অর্থ যোগ্য ।
40. The number of applicants for bank jobs _____ in the recent years.
A. have increased
B. has increased
C. were increased
D. increase rapidly
উত্তর: B. has increased
ব্যাখ্যা:
The number of দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিমাণ বোঝায় এবং verb singular হয়।
সুতরাং সঠিক উত্তর হলো অপশন B.
A number of থাকলে verb plural হয় ।
41. The players, as well as the coach, ____ required attend the meeting.
A. had
C. was
B. has been
D. were
উত্তর: D. were
ব্যাখ্যা (): Together with, along with, in addition to, with, including to, as well as, and not, accompanied by, accompanied with → এই শব্দগুলো বা phrase গুলোর প্রথমে যে subject থাকবে সেই subject অনুযায়ী verb এবং pronoun হবে। আলোচ্য বাক্যে subject (The players) অনুসারে সঠিক উত্তর হবে were.
42. They ____ to arrive before sunset, but the storm delayed them.
A. are suppose
B. were supposed
C. have supposed
D. are supposed
উত্তর: B. were supposed
ব্যাখ্যা: "were supposed to" ব্যবহৃত হয় অতীতে কোনো প্রত্যাশা বা পরিকল্পনা বোঝাতে। যেহেতু বাক্যে “the storm delayed them” (অতীত কাল) বলা হয়েছে, তাই বাক্যের প্রথম অংশেও অতীত কাল ব্যবহার করা সঠিক। তাই সঠিক উত্তর হলো অপশন B.
43. Identify the correct sentence:
A. She was accused for stealing.
B. She was accused to steal.
C. She was accused of stealing.
D. She was accused with stealing.
উত্তর: C
ব্যাখ্যা: Accused of অর্থ অভিযুক্ত। 44. Which one is the correct spelling?
A. Consciencious
B. Conscientious
C. Conscensious
D. Concientious
উত্তর: B. Conscientious
ব্যাখ্যা: Conscientious অর্থ ন্যায়বান।
45. The speaker is admired ___ his eloquence and clarity.
A. for both
B. both with
C. both in
D. both by
উত্তর: A. for both
ব্যাখ্যা : Admired for অর্থ প্রশংসিত। উভয়ই বুঝাতে both ব্যবহৃত হয়। বাক্যটির অর্থ - বক্তা তার বাগ্মিতা ও স্পষ্টতা উভয়ের জন্য প্রশংসিত হয়েছে।
46. He has been working here ___ last June.
A. for
B. since
C. from
D. in
উত্তর: B. since
ব্যাখ্যা: পূর্ব অতীতের কোনো ঘটনা হতে পরবর্তী অতীতের কোনো ঘটনা পর্যন্ত বা বর্তমান পর্যন্ত ঘটনার পরম্পরা বোঝালে present perfect, past perfect or present indefinite tense- এর সাথে since বসে।
47. It was ____ that the students asked for help.
A. so complex a task
B. such a complex task
C. very complex a task
D. a complicated task
উত্তর : A. so complex a task
ব্যাখ্যা: আলোচ্য প্রশ্নটি so that নিয়মে গঠিত হয়েছে।
Structure - So+adjective+a/an+noun+that
Example - It was so complex a task that the students asked for help.
48. Each member, along with the leaders, ____ expected to contribute.
A. is
C. have
B. are
D. were
উত্তর : A. is
ব্যাখ্যা: Anyone, anybody, everyone, everybody, no
no one, none, nobody, someone, somebody, each, either, neither, one of প্রভৃতি singular এ ব্যবহৃত হয়। তাই এসব word এর পরে verb singular হয়। তাই সঠিক উত্তর হলো অপশন A.
49. A comparison using "like" or "as"" is called a/an _____
A. Proverb
B. Simile
C. Idiom
D. Metaphor
উত্তর: B
ব্যাখ্যা:
Simile হলো দুটি জিনিসের মধ্যে like বা as ব্যবহার করে সরাসরি তুলনা করা।
Example: You are like a tiger.
50. The letter before I could stop it.
A. has been posted
B. had been posted
C. was posting
D. already posted ablication
উত্তর: B. had been posted
ব্যাখ্যা: অতীতের দুটি ক্রমিক ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past perfect আর অন্যটি Past indefinite হয়। সাধারণত Before এর পূর্বে এবং After এর পরে Past perfect tense হয়, অন্য অংশে হয় Past indefinite.
→Past perfect+Before+ Past indefinite → Past indefinite +After+ Past perfect. সুতরাং উক্ত শর্ত অনুসারে সঠিব উত্তর হলো অপশন B
Math
৫১. If Nita is 15 ahead in rank of Mita who ranks 13th form the last, then how many students are there in the class if Nita ranks 5th in order of merit?
A. 34
B. 32
C. 33
D. 31
উত্তর: B. 32
ব্যাখ্যা:
উপরের দিক থেকে নিতা ৫ম।
সুতরাং তার উপরে আছে ৪ জন।
শেষ দিক থেকে মিতা ১৩তম।
সুতরাং তার নিচে আছে ১২ জন।
নিতা ও মিতার মধ্যে পার্থক্য ১৪
মোট = ৪+১+১+২৩+২৪ = ৩২
৫২. A circular garden with a diameter of 20 meters is surrounded by a walkway of width 1 meter. What is the area of the walkway?
A. 41 πm
B. 41 πm²
C. 21 πm²
D. 21 πm²
উত্তর: C. 21rm²
ব্যাখ্যা ():
রাস্তাসহ বৃত্তের ক্ষেত্রফল = πR² = π( 11 )²
রাস্তাবাদে বৃত্তের ক্ষেত্রফল = πr² = π(10)²
রাস্তার ক্ষেত্রফল = π(11)² – π(100)²
=121π-100л
=21π
৫৩. A rectangle and a square have the same area. The square has a perimeter of 32 meters and the length of the rectangle is 4 meters. What is the width of the rectangle (in meters)?
A. 24
B. 16
C. 12
D. 8
উত্তর: B. 16
ব্যাখ্যা (): বর্গের পরিসীমা ৪ক
সুতরাং, ৪ক = ৩২
⇒ ক = ৮
বর্গের ক্ষেত্রফল = ক² বর্গ মিটার
= ৮² বর্গ মিটার
= ৬৪ বর্গ মিটার
বর্গের ক্ষেত্রফল = আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ খ মিটার
সুতরাং, ৪×খ = 64
⇒ খ= ১৬ মিটার
৫৪. If logₓ (1/216) = −3, then x = ?
A. 6
B. 1/6
C. -1/6
D. -6
উত্তর: A. 6
ব্যাখ্যা ( ):
logₓ (1/216) = −3
⇒ x⁻³ = 1/216
⇒ x⁻³ = 6⁻³
⇒x=6
৫৫. If 45% of (A - B) is equal to 3/10 of (A + B), then what percent of A is B?
A. 20%
C. 25%
B. 5%
D. 30%
উত্তর: A. 20%
ব্যাখ্যা:
প্রশ্নমতে,
45% of (A-B)=3/10 of (A+B)
⇒ (A-B) ×45/100 = 3/10 × (A + B)
⇒ (A-B) ×15 = 10 × (A + B)
⇒ 15A-15B = 10A+10B
⇒ 25B= 5A
⇒ B 5
A 25
5/25 × 100 = 20%
৫৬. Find an equation of the horizontal line containing the point(3, 2).
A. x = 3
B. y = 3
C. y = 2
D. x = 2
উত্তর: C. y = 2
ব্যাখ্যা:
৫৭. Find an equation for the line with x- intercept = 2, Y-intercept = -1.
A. 2x - y = 1
B. x-2y=2
C. y=-1
D.x=2
উত্তর: B. x-2y=2
ব্যাখ্যা:
x-2+y/-1 = 1
বা, (x-2y)/2 = 1
বা, x-2y=2
৫৮. Choose the equation of a circle with radius 6 and center (3,-5)
A. (x−3)² + (y+5)² = 6
B. (x+3)² + (y−5)² = 36
C. (x+3)² + (y−5)² = 6
D. (x−3)² + (y+5)² = 36
উত্তর: D. (x−3)² + (y+5)² = 36
ব্যাখ্যা:
(x−a)² + (y+b)² = c²
⇒ (x−3)² + (y+5)² = 6²
⇒ (x−3)² + (y+5)² = 36
৫৯. The side of a square is increased by 10%, by what percent will the area be increased?
A. 16%
B. 21%
C. 32%
D. 100%
উত্তর: B. 21%
ব্যাখ্যা:
ক্ষেত্রফল বৃদ্ধি = ১০+১০+ ১০×১০/১০০
= ২১%
৬০. In a class, the number of boys is 35% more than that of the girls. The total number of students in the class is 94. If 6 more boys are admitted to the class, the ratio of the number of boys to that of the girls is- (একটি ক্লাসে বালিকা থেকে বালকের সংখ্যা ৩৫% বেশি। মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ৯৪ জন। যদি ৬ জন বালক নতুন করে ভর্তি হয় তবে বালক ও বালিকার অনুপাত কত?)
A. 3:2
C. 3:4
B. 2: 3
D. 1: 2
উত্তর: A. 3:2
ব্যাখ্যাঃ ধরি,
বালিকার অনুপাত ১০০
বালকের অনুপাত ১৩৫
বালিকার সংখ্যা = ৯৪/২৩৫ × ১০০ = ৪০ জন
বালকের সংখ্যা = ৯৪/২৩৫ × ১৩৫= ৫৪ জন
নতুন ৬ জন বালক আসার পর মোট বালক= ৫৪+৬= ৬০ জন
বালক ও বালিকার অনুপাত = ৬০ : ৪০ = ৩ : ২
৬১. What values of x satisfy the inequality 2 - 3x>1?
A. x <- 1/3
B. x < 1/3
C. x> -1/3
D. x > 1/3
উত্তর: B. x < 1/3
ব্যাখ্যা:
2 - 3x > 1
⇒-3x>-1
⇒x < 1/3
৬২. A man can row 12 kimph in still water. It takes him thrice as long to row up as to row down the river. Find the rate of the stream: (স্থির পানিতে একজন ব্যক্তির গতিবেগ ঘণ্টায় ১২ কিমি। স্রোতের অনুকূলের চেয়ে স্রোতের প্রতিকূলে যেতে তারে ৩ গুণ বেশি সময় লাগে। স্রোতের গতিবেগ কত?)
A. 12 km / hour
B. 6 km/hour
C. 9 km/hour
D. 24 km / hour
উত্তর: B. 6 km/hour
ব্যাখ্যাঃ
ধরি, স্রোতের গতিবেগ ক এবং দূরত্ব খ
প্রশ্নমতে,
সুতরাং স্রোতের গতিবেগ ৬ কিমি/ ঘণ্টা
৬৩. Which is the area of this triangle?
A. 12x²
B. 15x²
C. 16x²
D. 30x²
উত্তর: A. 12x²
ব্যাখ্যা:
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =
৬৪. Find the domain of f(x) = 1/x+3
A. -3
B. 3
C. x ≠ - 3
D. R-{-3}
উত্তর: D. R-{-3}
ব্যাখ্যা: এখানে 3 বাদে যেকোনো সংখ্যাই ডেমোইন সংখ্যা হতে পারে। তাই সঠিক উত্তর হবে R-{-3}
৬৫. The displacement of a particle S at time t is modelled by S 10t t2. Find the displacement after 2 seconds.
A. 10m
B. 16m
C. 2m
D. 10m
উত্তর: B. 16m
ব্যাখ্যা:
S = 10t - t²
= 10 × 2 - 2² {Here, t = 2}
= 20 - 4
= 16
৬৬. Find the midpoint of the line segment joining the points P1 = (4,3) and P2 = (6, 1)
A. (5, -1)
B. (5, 1)
C. (-1, 5)
D. (0, 1)
উত্তর: A. (5, -1)
ব্যাখ্যাঃ
Midpoint = 4+6 , -3+1
2 2
=5,-1
৬৭. If tanA = 3/4, then secA =
A. 5/4
B. 4/5
C. 3/5
D. 5/3
উত্তর: A. 5/4
ব্যাখ্যাঃ
আমরা জানি,
Sec²A-tan²A = 1
বা, Sec²A = 1 + tan²A
বা, Sec²A = 1 + (3/4)²
বা, Sec²A = 1 + 9/16
বা, Sec²A = 25/16
সুতরাং SecA = 5/4
৬৮. Which of the following is irrational?
A. 3/5
B. √2
C. 0.75
D. 1.2
উত্তর: B. √2
ব্যাখ্যাঃ √2 একটি অমূলদ সংখ্যা।
৬৯. If A = {1, 2, 3}, B = {2, 3, 4}, then AUB =
A. {1, 2, 3}
B. {2, 3}
C. {1, 2, 3, 4}
D. {1,4}
উত্তর: C. {1, 2, 3, 4}
ব্যাখ্যা: দেওয়া আছে
A = {1, 2, 3}
B = {2, 3, 4}
AUB = {1, 2, 3, 4}
৭০. The slope of a line perpendicular to one with slope 2 is :
A. 2
B. -1/2
C. 1/2
D.-2
উত্তর: B. -1/2
ব্যাখ্যাঃ
m₁ × m₂ = −1
m₂ = −1 / m₁
⇒ m₂ = −1/2
m₁ × m₂ = −1
m₂ = −1 / m₁
⇒ m₂ = −1/2
General Knowledge
৭১. Which method was commonly used by the fascist regimes worldwide to maintain their power?
A. Free press and open debate
B. Propaganda and censorship
C. Decentralized government
D. Judicial indenpendence
উত্তর: B. Propaganda and censorship
ব্যাখ্যাঃ বিশ্বের বিভিন্ন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা (যেমন - ইতালিতে মুসোলিনি, জার্মানিতে হিটলার, স্পেনে ফ্রাঙ্কো ইত্যাদি) সাধারণত তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রচার (propaganda) এবং নিয়ন্ত্রণ বা সেন্সরশিপ (censorship) ব্যবহার করত। তারা জনগণের চিন্তা ও মতামত নিয়ন্ত্রণ করত :
→ রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ও চলচ্চিত্রের মাধ্যমে
→ নেতাকে মহিমান্বিতভাবে উপস্থাপন করত।
→ সরকারবিরোধী মত বা সমালোচনাকে দমন করা হত।
→ শিক্ষা, সংবাদ, শিল্প ও সাহিত্য সবকিছুতেই শাসক দলের ভাবধারা প্রচার করা হত।
৭২. Which of the following is not one of the three leaders buried at the Tin Netar Mazar?
A. A.K.Fazlul Huq
B. Huseyn Shaheed Suhrawardz
C. Khwaja Nazimuddin
D. Abdul Hamid Khan Bhashani
উত্তর: D. Abdul Hamid Khan Bhashani
ব্যাখ্যাঃ তিন নেতার মাজার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। স্বাধীনতা পূর্ব তিন বিখ্যাত নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন এবং শেরে বাংলা এ.কে ফজলুল হকের কবরের উপর নির্মিত ঢাকার অন্যতম স্থাপত্য নিদর্শন। স্থাপনাটির স্থপতি ছিলেন মাসুম আহমেদ এবং এস এ জহিরুদ্দিন।
৭৩. The Public Expenditure Framework of Bangladesh is mostly focused on-
A. Food subsidies and defense
B. infrastructure, health and education
C. Regional aid to SAARC coutries
D. Climate change diplomacy
উত্তর: B. infrastructure, health and education
ব্যাখ্যাঃ বাংলাদেশের সরকারি ব্যয়ের কাঠামো মূলত অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, এবং প্রতিরক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে, যার উদ্দেশ্য অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাস করা। খাদ্য ভর্তুকি এবং প্রতিরক্ষা খাতের মতো বিষয়গুলোও এর অন্তর্ভুক্ত। ২০২৫-২০২৬ অর্থ বছরে বাংলাদেশের বাজেটের সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাতসমূহ হলো-
জনপ্রশাসন খাত - ব্যয় ১,৮৬,০৮৮ কোটি টাকা মোট বাজেটের ২৩.৫৬%
শিক্ষা ও প্রযুক্তি খাত - ১,১০,৬৫৭ কোটি টাকা মোট বাজেটের ১8.00%
পরিবহন ও যোগাযোগ খাত - ৭১,৩৪৪ কোটি টাকা মোট বাজেটের ৯.03%
৭৪. Economic recovery is hindered by-
A. Weak governance, inflation and global shocks
B. High urbanization
C. Surplus foreign exchange reserves.
D. Excessive industrialization
উত্তর: A. Weak governance, inflation and global shocks
ব্যাখ্যাঃ মন্দার পর অর্থনীতির স্বাভাবিক অবস্থায় ফিরে আসা ও প্রবৃদ্ধির পথে ধাবিত হওয়াই হলো অর্থনৈতিক পুনরুদ্ধার। অর্থনৈতিক পুনরুদ্ধার বিভিন্ন
কারণে ব্যাহত হতে পারে, যার মধ্যে রয়েছে রাজস্ব ঘাটতি, বিদেশী বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, খেলাপি ঋণ বৃদ্ধি ইত্যাদি।
৭৫. The "Green Climate Fund" was established to
A. Support fossil fuel industries during transition.
B Provide financial aid to developing countries for climate adaptation and mitigation.
C. Monitor Co2 emissions
D. Pay carbon taxes for developed nations.
উত্তর: B Provide financial aid to developing countries for climate adaptation and mitigation
ব্যাখ্যাঃ UNFCCC ২০১০ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন তহবিল Green Climate Fund প্রতিষ্ঠা করে। এর সদর দপ্তর সংডু, ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। এর উদ্দেশ্য উন্নয়নশীল দেশগুলোকে পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করা।
৭৬. The international Court of Justice (ICJ) differ from the International Criminal Court (ICC) because
A. ICJ handles disputes between states; ICC prosecutes individualds
B. JCJ focuses on human rights; ICC on war crimes
C. ICJ is a UN organ; ICC is independent
D. ICJ rulings are binding; ICC rulling are advisory
উত্তর: A. ICJ handles disputes between states; ICC prosecutes individualds
ব্যাখ্যাঃ
আন্তর্জাতিক আদালত (ICJ) হলো নেদারল্যান্ডের হেগে অবস্থিত জাতিসংঘের বিচারালয়। ১৯৪৫ সালে এ আদালতটি প্রতিষ্ঠিত হয়। ১৫ জন বিচারকের সমন্বয়ে এ আদালত গঠিত। বিচারকদের মেয়াদকাল ৯ বছর। বিচারকদের মধ্যে একজন সভাপতি ৩ বছরের জন্য নির্বাচিত হন। এ আদালতে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠার লক্ষ্যে ইতালির রোমে চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ জুলাই, ১৯৯৮। এটি স্বাধীন প্রতিষ্ঠান (জাতিসংঘের কোনো অঙ্গসংগঠন নয়)। এটি যাত্রা শুরু করে ১ জুলাই, ২০০২। কার্যক্রম শুরু করে ৯ নভেম্বর, ২০০৬। সদর দপ্তর অবস্থিত- হেগ, নেদারল্যান্ড। এখানে যে ধরনের অপরাধের বিচার হয়- (ক) গণহত্যা, (খ) মানবতাবিরোধী অপরাধ, (গ) যুদ্ধাপরাধ, (ঘ) আগ্রাসনের অপরাধ। বিচারক সংখ্যা ১৮ জন। বিচার ব্যবস্থা বিভক্ত ৩টি ভাগে ।
৭৭. Which layer of the atmosphere contains the most greenhouse gases responsible for global warming?
A. Troposphere
C. Mesosphere
B. Stratosphere
D. Thermosphere
উত্তর: A. Troposphere
ব্যাখ্যাঃ বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়। যথা- ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল।
ভূপৃষ্ঠের নিকটতম স্তরকে ট্রপোমণ্ডল বলে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, কুয়াশা সবই এই স্তরে ঘটে। এটি দ্বিতীয় স্তর। ওজন স্তর বায়ুমণ্ডলের এ স্তরে অবস্থিত।
স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোমণ্ডল বলে। এই স্তরের উপরে তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায়।
এই মণ্ডলে বায়ুস্তর অত্যন্ত হালকা ও ক্ষীণ। তাপমণ্ডল মেসোমণ্ডল হতে উপরের দিকে যথাক্রমে আয়নোস্ফিয়ার, এক্রোস্ফিয়ার ও ম্যাগনিটোস্ফিয়ার নামক তিনটি স্তরে বিভক্ত। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে।
তাপমণ্ডলের উপরে প্রায় ৯৬০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে এক্সোমণ্ডল বলে। এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়।
৭৮. Which continent is current / region warming at about twice the global average rate?
A. Africa
B. Asia
C. Antaractica
D. The Arctic
উত্তর: B. Asia
ব্যাখ্যাঃ বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) অনুসারে, এশিয়া বর্তমানে বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে, যা আরও চরম আবহাওয়াকে ইন্ধন যোগাচ্ছে এবং এই অঞ্চলের অর্থনীতি, বাস্তুতন্ত্র ও সমাজগুলোর ওপর ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনছে।
৭৯. The Fifteen Amendment (2011) of the Bangladesh Constitution restored?
A. Caretaker government system
B. Secularism as a state principle
C. Military in politics
D. Pakistan-style federalism.
উত্তর: B. Secularism as a state principle
ব্যাখ্যাঃ বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। যার মধ্যে ১৫ম সংশোধনী পাশ হয় ৩০ জুন, ২০১১ সালে। এ সংশোধনীর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো- প্রস্তাবনার সংশোধন, '৭২ এর মূলনীতি পুনর্বহাল [জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা (Secularism) ], তত্ত্ববধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত, নারীদের জন্য ৫০ আসন সংরক্ষণ, ইসি'র ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি।
৮০. Which of the following is a plainland indigenous group in Bangladesh?
A. Chakma
B. Tripura
C. Santal
D. Mro
উত্তর: C. Santal
ব্যাখ্যাঃ বাংলাদেশে সমতল ভূমির আদিবাসী হলো সাঁওতাল জনগোষ্ঠী।
৮১. The Teesta River water-sharing dispute between India and Bangladesh primarily revolves around :
A. Navigation rights for cargo ships
B. Flood control during monsoons
C. Allocation of dry-season water flows
D. Hydropower generation projects
উত্তর: C. Allocation of dry-season water flows
ব্যাখ্যাঃ তিস্তা চুক্তির মূল বিষয় হলো তিস্তা নদীর পানি ভাগাভাগি যেখানে শুষ্ক মৌসুমে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানির ন্যায্য বণ্টন নিশ্চিত হবে। ১৯৭৪ সালে তিস্তা প্রকল্প শুরু হয়। ১৯৮৩ সালে একটি অন্তর্বর্তী ব্যবস্থার মাধ্যমে ভারত ও বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল, তিস্তার পানির ৩৯ শতাংশ ভারত এবং ৩৬ শতাংশ বাংলাদেশ পাবে। ডিসেম্বর থেকে মার্চের জন্য ৪২ দশমিক ৫ শতাংশ পানি ধরে রেখে ভারত ২০১১ সালে বাংলাদেশকে ৩৭ দশমিক ৫ শতাংশ পানি দিতে সম্মত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে চুক্তিটি হয়নি।
৮২. What is the primary greenhouse gas responsible for long-term global warming?
A. Methane (CH4)
B. Nitrous oxide (N₂O)
C. Carbon dioxide (CO₂)
D. Ozone (O3)
উত্তর: C. Carbon dioxide (CO₂)
ব্যাখ্যা: বায়ুমণ্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে। এটি গ্রিনহাউস প্রভাবের মৌলিক কারণ। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন।
সাম্প্রতিক প্রশ্নসমূহ (আপডেট তথ্যসহ)
83. What organization did Charlie Krid found?
B. Young Americans for Liberty
C. Students for a Democratic Soceity
D. Americans for Properity
উত্তর: A. Turning Point USA
ব্যাখ্যা: চ্যার্লি কার্ক (অক্টোবর ১৪, ১৯৯৩- সেপ্টেম্বর ১০, ২০২৫) ২০১২ সালে Turning Point USA (TPUSA) নামক মার্কিন সংরক্ষক-ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি আমেরিকার একজন রাজনীতিবিদ ও উদ্যোক্তা ছিলেন।
৮৪. What is the World Bank's projection for global growth in 2025?
A. 1.5%
B. ~2.3%
C. ~ 3.5%
D. ~ 4.5%
ব্যাখ্যা (উত্তর: B): ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূ বাভাস শূন্য দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, এ বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৩ শতাংশ হবে। ১০ জুন, ২০২৫ প্রকাশিত সংস্থাটির 'গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট' বা 'বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা' শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
৮৫. Which major climate summit is climate scheduled for 2025?
A. COP28
B. COP29
C. COP30
D. COP31
উত্তর: C. COP30
ব্যাখ্যাঃ
স্থান সাল
COP 30 বেলেম, ব্রাজিল ২০২৫
COP 31 আনতালিয়া, তুরস্ক ২০২৬
COP 32 ইথিওপিয়া ২০২৭
৮৬. What is the name of the defense pact signed between Pakistan and Saudi Arabia in September 2025?
A. Islamic Security Alliance Agreement
B. Strategic Mutual Defense Agreement
C. Gulf Brotherhood Defense Pact
D. Arabia-Pakistan Security Treaty
উত্তর: B. Strategic Mutual Defense Agreement
ব্যাখ্যাঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ পাকিস্তান ও সৌদি আরব নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য 'কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি' (Strategic Mutual Defense Agreement SMDA) স্বাক্ষর করে। সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বলা হয়, যেকোনো এক দেশের ওপর হামলাকে উভয়ের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।
৮৭. Which international leader decribed the Pakistany military crackdown in East Pakistan (March 1971) as 'the greatest human disaster in modern times'?
A. Indira Gandhi
B. Edward Kennedy
C. Henry Kissinger
D. Archer Blood
উত্তর : B. Edward Kennedy
ব্যাখ্যাঃ একাত্তরে যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানের পক্ষ নিলেও মুক্তিকামী বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন সে দেশের সিনেটর এডওয়ার্ড টেড কেনেডি নামে পরিচিত এডওয়ার্ড এম কেনেডি। পাকিস্তান সরকারের বাধায় বাংলাদেশে আসতে না পারলেও ভারতে এসে শরণার্থীশিবির ঘুরে দেখেছিলেন দুর্দশার চিত্র, পাকিস্তানি হানাদারেরা যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তার বিবরণ শুনেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে ফিরে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মতামত তৈরিতে নিয়েছিলেন বড় ভূ মিকা। স্বাধীনতার পর বাংলাদেশে এসে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বক্তব্য দিয়েছিলেন এডওয়ার্ড এম কেনেডি।
৮৮. Which contry introduced introduced the Al- powered, document - free immigration corridor?
A. United States
B. Unites Kingdom
C. United Arab Emirates
D. Singapore
উত্তর: C. United Arab Emirates
ব্যাখ্যাঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্মার্ট করিডোর চালু করেছে ২০২৫ সালে।
৮৯. What triggered the Gen Z protests in Nepal in September 2025?
A. A sudden tax hike on imports
B. A law to ban on social media
C. A government ban on social media
D. Forced closure of universities
উত্তর: C
ব্যাখ্যাঃ জেন-জি'দের বিক্ষোভে টালমাটাল নেপাল। সামাজিক মাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে রাস্তায় নেমে আসে বিক্ষুদ্ধ ছাত্ররা। ৯ সেপ্টেম্বর, ২০২৫ নেপালে জিন-জে'দের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পদত্যাগ করেন দেশটির প্রধনমন্ত্রী কেপি শর্মা ওলি । ১৭ আগস্ট ২০২৫ নেপালের শীর্ষ আদালত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেশের আইন মেনে নিবন্ধন করার নির্দেশনা প্রদান করে। এরপর ৪ সেপ্টেম্বর ২০25 প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার নতুন নিয়মনীতি মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ও মেসেজিং অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর প্রতিবাদে ৮ সেপ্টেম্বর ২০২৫ রাজধানী কাঠমুন্ডুর রাস্তায় বিক্ষোপে নামে তরুণরা। এ বিক্ষোপে ৭০ জনের অধিক নিহত হয়।
৯০. Which global currency is gaining traction in cross border trade settlements as part of de-dollarization efforts?
A. Russian Ruble (RUB)
B. Chinese Yuan (Renminbi )
C. Japanese Yen
D. Seiss France
উত্তর: A. Russian Ruble (RUB)
ব্যাখ্যাঃ De dollarization বলতে বোঝায় একটি দেশ বা বৈশ্বিক অর্থনীতির ডলারের ওপর নির্ভরতা কমানো। অর্থাৎ, আন্তর্জাতিক বাণিজ্য, রিজার্ভ, বা আর্থিক লেনদেনে মার্কিন ডলারের পরিবর্তে অন্য মুদ্রা (যেমন ইউরো, ইউয়ান, রুবল ইত্যাদি) ব্যবহার করার প্রক্রিয়াকে বোঝায়।
বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যেই ২০২৫ সালের সবচেয়ে সফল মুদ্রা হিসেবে অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে রাশিয়ার রুবল। যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে রুবলের এই উত্থান এতটাই শক্তিশালী যে তা ছাড়িয়ে গেছে ঐতিহ্যবাহী নিরাপদ সম্পদ স্বর্ণকেও। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ওভার দ্য কাউন্টার মার্কেটে ডলারের তুলনায় প্রায় ৩৮ শতাংশ শক্তিশালী হয়েছে রুবল।
ICT
91. Which database model is most suitable for highly interconnected data?
A. Raletional
B. Key-Value
C. Graph
D. Document-oriented
উত্তর: C. Graph
ব্যাখ্যাঃ গ্রাফ ডেটাবেস হলো এমন একটি ডেটাবেস যা নোড (node), এজ (edge) এবং প্রপার্টি (property) ব্যবহার করে ডেটা সংরক্ষণ ও সম্পর্ক বোঝায়। এটি মূলত ডেটার মধ্যে থাকা সম্পর্ক (relationships) কে বেশি গুরুত্ব দেয়, যা সাধারণত রিলেশনাল ডেটাবেস (Relational Database) এ টেবিল আকারে প্রকাশ করা হয়।
৯২. What is the primary function of DNS?
A. To encrypt internet traffic
B. To translate domain names of IP addresses
C. To route packets in a LAN
D. To store web pages
উত্তর: B. To translate domain names of IP addresses
ব্যাখ্যাঃ যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে Domain Naming System (DNS) বলে । DNS সার্ভার ডোমেইন নেইমকে আইপি অ্যাড্রেস এ পরিবর্তন করে।
৯৩. The process of converting analog signals into digital signals is called -
A. Modulation
B. Demodulation
C. Sampling
D. Compression
উত্তর: B. Demodulation
ব্যাখ্যাঃ ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন (Modulation) বলে । অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে ডিমডুলেশন (Demodulation) বলে। ডিজিটাল সিগনালকে অ্যানলগ সিগনাল এবং অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তরিত করার এ প্রক্রিয়া Dial-Up নামেও পরিচিত।
৯৪. What is Gemini in the context of Google Chrome?
A. A new Chrome theme
B. Google's generative AI assistant integrated into Chrome
C. A search engine
D. A browser extension for ads
উত্তর: A. A new Chrome theme
ব্যাখ্যা : Gemini হলো গুগলের একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল এবং চ্যাটবট, যা ব্যবহারকারীদের বিভিন্ন কাজ করতে সাহায্য করে, যেমন- লেখালেখি, প্রশ্নের উত্তর দেওয়া এবং তথ্য তৈরি করা। এটি Google দ্বারা তৈরি একটি জেনারেটিভ AI, যা আগে Google Bard নামে পরিচিত ছিল। Gemini- এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি তৈরি করতে পারে এবং Gmail বা Google ড্রাইভের মতো পরিষেবাগুলির
সারাংশ পেতে পারে।
৯৫. Which type of malware is designed to gain unauthorized access and remain hidden on a system?
A. Trojan horse
B. Worm
C. Rootkit
D. Adware
উত্তর: C. Rootkit
ব্যাখ্যাঃ Trojan horse ভাইরাস এক ধরনের ম্যালওয়্যার ভাইরাস যা বৈধ প্রোগ্রামের ছদ্মবেশে একটি কম্পিউটারে ডাউনলোড হয়। ট্রোজান হর্স অর্থ ট্রয়ের ঘোড়া। এটি ব্যবহারকারীকে আসল উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করে। ব্যবহারকারী একে সাধারণ সফটওয়্যার ভেবে কম্পিউটারে ইনস্টল করে।
Worm নিজেই নিজের প্রতিলিপি তৈরিতে সক্ষম। ওয়ার্ম নিজে থেকেই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কভুক্ত কম্পিউটারকে আক্রান্ত করে।
Rootkit এক ধরনের প্রোগ্রাম যা সাইবার অপরাধীরা টার্গেট কম্পিউটার বা নেটওয়ার্কের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য ব্যবহার করে। Adware হলো একধরনের বিশেষভাবে প্রোগ্রামকৃত সফটওয়্যার যা প্রধানত কোনো পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনে
ব্যবহৃত হয়।
৯৬. What does QR in QR code stand for?
A. Quick Response
B. Quality recognition
C. Quantum Read
D. Quick Record
উত্তর: A. Quick Response
ব্যাখ্যাঃ QR এর পূর্ণরূপ হলো Quick Response. QR Code বলতে বোঝানো হয় এমন একধরনের কোড যা দ্রুত তথ্য পড়তে ও প্রদর্শন করতে পারে - যেমন ওয়েবসাইট লিংক, টেক্সট, যোগাযোগের তথ্য ইত্যাদি।
৯৭. Which of the following is used to uniquely identify device on a network?
A. Hostname
B. IP address
C. Subnet mask
D. Gateway
উত্তর: B. IP address
ব্যাখ্যাঃ কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসের (কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি) জন্য একটি পরিচিত বা আইডেন্টিটি থাকে যা IP (Internet Protocol) অ্যাড্রেস নামে পরিচিত। এই ঠিকানাটি আমেরিকা যুক্তরাষ্ট্রের IANA (Internet Assigned Numbers Authority) নামক একটি প্রতিষ্ঠান প্রদান করে থাকে। আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। প্রতিটি অকটেট ৮ বিটের বাইনারী সংখ্যা।
৯৮. Which protocol is used for secure remote login?
A. Telnet
C. FTP
B. SSH
D. HTTP
উত্তর: B. SSH
ব্যাখ্যা: Router Switch Remotely Access করতে চাইলে SSH (Secure Shell) বা Telnet Protocol ব্যবহার করতে হয়। Telnet কাজ করে Plane Text পদ্ধতিতে আর SSH কাজ করে Encryption পদ্ধতিতে। তাই SSH তুলনামূলকভাবে বেশি Secure।
FTP এর পূর্ণরূপ হলো File Transfer Protocol. FTP এমন একটি সার্ভিস, যা ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল কপি করা যায়। এটি TCP/IP প্রোটোকল সুট ফ্যামিলির অন্যতম সদস্য। ফাইল কপি করার জন্য FTP ব্যবহার করা হবে যখন দুটো কম্পিউটারই নেটওয়ার্কে সংযুক্ত থাকবে। HTTP এর পূর্ণরূপ হলো - Hyper Text Transfer Protocol. HTTP World Wide Web 43 জন্য একটি আদর্শ প্রটোকল। HTTP এর কারণেই ওয়েবপেইজ গুলো পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ভিজিট করা যায়।
৯৯. Which type of cyberattack involves overwhelming a server with traffic to make it unbillable?
A. Phishing
B. Ransomware
C. Denial-of-service attack
D. Keylogger
উত্তর: A. Phishing
ব্যাখ্যাঃ Phishing বলতে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন- ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বুঝায়। ই- মেইল ও ইন্সট্যান্ট ম্যাসেজের মাধ্যমে সাধারণত ফিশিং করা হয়। লগ ইন বা অ্যাকসেস তথ্য চুরি বিশেষত ই- কমার্স বা ই-ব্যাংকিং সাইটগুলো ফিশারদের লক্ষ্যবস্তু হয়ে থাকে।
Ransomware ডিভাইসের হার্ড ড্রাইভারের সকল ফাইলকে এনক্রিপ্ট করে বা ব্যবহারকারীর সিস্টেমটি ব্লক করে ফেলে এবং মুক্তিপণ ( Ransome) দাবী করে।
Denial of service attack বা সেবা বাধাদানের আক্রমণ হলো কোনো কম্পিউটার সিস্টেমের কোনো রিসোর্স বা সেবার প্রকৃত ব্যবহারকারীদের বাঁধা দেওয়ার একটি কৌশল। কোনো কম্পিউটার বা সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীরগতির বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। Keylogger এক ধরনের স্পাইওয়্যার। ব্যবহারকারী কখন কোন কী (কীবোর্ডের সুইচ) প্রেস করে তা গোপনে সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখে কী-লগার।
১০০. In cyber security what is a "zero-dayvulnerability"?
A. A known vulnerability with available patch.
B. A vulnerability unknown unknown to the software vendor.
C. A vulnerability in old hardware.
D. Malware that activates after 24 hours.
উত্তর: B. A vulnerability unknown unknown to the software vendor.
ব্যাখ্যাঃ সাইবার নিরাপত্তায় Zero-day vulnerability বলতে এমন একটি নিরাপত্তা ত্রুটি বা দুর্বলতা বোঝায়, যা সফটওয়্যারের নির্মাতা বা ব্যবহারকারীরা এখনো জানে না কিন্তু হ্যাকাররা আগে থেকেই জানে এবং কাজে লাগাতে পারে।






0 Comments