৪৯তম বিসিএস পরীক্ষা ২০২৫ আবশ্যিক MCQ প্রশ্ন সমাধান
সেট ০৩ চামেলী
সময় : ০১ ঘণ্টা
প্রশ্নপত্র ১ : ১০০ নম্বর
[মোট প্রশ্ন ১০০ (একশত) টি। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে]
০১. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে সাক্ষরিত হয়?
ক) ১৯৩৯
খ) ১৯৪৩
গ) ১৯৪৯
ঘ) ১৯৬০
উত্তরঃ গ) ১৯৪৯
০২. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন 'তমুদ্দুন মজলিস'। তমুদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন?
ক) রসায়ন
খ) পদার্থ বিজ্ঞান
গ) অর্থনীতি
ঘ) ইসলামী শিক্ষা
উত্তরঃ খ) পদার্থ বিজ্ঞান
০৩. একটি ঘনএকর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?
ক) 2√2 মিটার
খ) 2√3 মিটার
গ) 2 মিটার
ঘ) 2√6 মিটার
উত্তরঃ ঘ) 2√6 মিটার
০৪. বাংলাদেশ-ICCPRএর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?
ক) International Conference on Civil and Political Rights
খ) International Conference of Civil and Political Rights
গ) International Covenant on Civil and Political Rights
ঘ) International Covenant of Civil and Political Rights.
উত্তরঃ গ) International Covenant on Civil and Political Rights
০৫. একটি ট্রেন প্রতি সেকেন্ডে ১০০ ফুট বেগে চলছে। এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে ২০০ ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের ৩০০ ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে?
ক) ৩
খ) ১.৫
গ) ১
ঘ) ০.৫
উত্তরঃ গ) ১
০৬. গ্রিনল্যান্ড নিচের কোন্ রাষ্ট্রের অন্তর্ভুক্ত?
ক) সুইডেন
খ) ডেনমার্ক
গ) নরওয়ে
ঘ) ফিনল্যান্ড
উত্তরঃ খ) ডেনমার্ক
০৭. বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; 'বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারনা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়” এই ঐতিহাসিকের নাম কি?
ক) এন্থনি মাসকারেনহাস
খ) লরেঞ্চ জিরিং
গ) লরেঞ্চ লিফশুলজ
ঘ) হেনরি কিসিঞ্জার
উত্তরঃ (খ) লরেন্স জিরিং
০৮. বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি?
ক) UNOSOM
খ) UNMOGIP
গ) UNTSO
ঘ) UNEF 1
উত্তরঃ গ) UNTSO
০৯. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
ক) ২৬ মার্চ
খ) ২১ ফেব্রুয়ারী
গ) ১৬ ডিসেম্বর
ঘ) ৫ আগস্ট
উত্তরঃ (ক) দ্বি-বিশিষ্ট সংসদ
১০. Pick the correctly spelt word
ক) Conscintious
খ) Consientious
গ) concientious
ঘ) conscientious
উত্তরঃ ঘ) Conscientious
১১. প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?
ক) প্যারিস চুক্তি
খ) ভারসাই চুক্তি
গ) জেনেভা চুক্তি
ঘ) রোম চুক্তি
উত্তরঃ খ) ভার্সাই চুক্তি
১২. "পরিবার থেকেই শিক্ষার শুরু'-এখানে 'থেকে' শব্দের সাথে যুক্ত 'ই'-এর ব্যাকরণিক পরিচয় কী?
ক) উপসর্গ
খ) প্রতায়
গ) ধাতু
ঘ) বলক
উত্তরঃ ঘ) বলক
১৩. একটা লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরী সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক?
ক) ৪
খ) ৮
গ) ১৬.
ঘ) ২
উত্তরঃ খ) ৮
১৪. They talked about going on a vacation. Here going' is a/an
ক) participle
খ) infinitive
গ) verbal noun
ঘ) gerund
উত্তরঃ ঘ) gerund
১৫. logx 4 = 2 হলে x = কত?
ক) 1/2
খ) - 1/2
গ) 2
ঘ) - 2
উত্তরঃ ক) ১/২
১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমানবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন?
ক) হাঁরি এস. ট্রুম্যান
খ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
গ) রিচার্ড নিক্সন
ঘ) জর্জ ডাব্লিও বুশ
উত্তরঃ ক) হ্যারি এস. ট্রুম্যান
১৭. একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের তিনগুণ। দ্বিতীয় কোণটি কত ডিগ্রী?
ক) ৩০
খ) ৬০
গ) ৯০
ঘ) ৪৫
উত্তরঃ খ) ৬
১৮. দুইটি সংখ্যার ল, সা, গু 4x³ + 12x² - 16x- 48. গ, সা, গু 2x+4। একটি সংখ্যা 4x²+20x + 24 হলে অপরটি -
ক) x² - 4
খ) 2(x² - 4)
গ) 4(x² - 4)
ঘ) x+2
উত্তর: খ) 2(x² − 4)
ব্যাখ্যাঃ প্রশ্নপত্রে দুইটি সংখ্যার ল, সা, গু 4x² + 12x² - 16x- 48 দেওয়া হয়েছে। যা সম্ভবত টাইপজনিত ভুল। সঠিক হবে 4x³ + 12x² - 16x- 48 ।
দেওয়া আছে,
ল.সা.গু = 4x³ + 12x² - 16x- 48
= 4(x³ + 3x² − 4x − 12)
= 4[x²(x + 3) − 4(x + 3)]
= 4(x + 3)(x² − 4)
= 4(x + 3)(x − 2)(x + 2)
গ.সা.গু = 2x+4
একটি সংখ্যা = 4x²+20x + 24
=4(x² + 5x + 6)
=4(x + 2)(x + 3)
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
১৯. ODS (Ozone Depleting Substances) এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি সাক্ষরিত হয়?
ক) কিয়োটো প্রটোকল
খ) মন্ট্রিল প্রটোকল
গ) প্যারিস চুক্তি
ঘ) রামসার কনভেনশন
উত্তরঃ খ) মন্ট্রিল প্রোটোকল
২০. যদি গতকাল শুক্রবার হতো, তাহলে আজ থেকে ৮১ তম দিন কি বার হবে?
ক) শুক্রবার
খ) বুধবার
গ) সোমবার
ঘ) রবিবার
উত্তরঃ খ) বুধবার
২১. নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোন ভূমি সীমানা নাই?
ক) নাগাল্যান্ড
খ) মিজোরাম
গ) মেঘালয়
ঘ) আসাম
উত্তরঃ ক) নাগাল্যান্ড
২২. আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন?
ক) ২.
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ খ) ৩
২৩. The novel 'Wuthering Heights' was penned by the author under the penname
ক) Ellise Bellet
খ) Ellis Belle
গ) Ellis Bell
ঘ) Una Elis
উত্তরঃ গ) Ellis Bell
২৪. মধুসুদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কায়কোবাদ
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
২৫. আয়নাঘর কী?
ক) স্বচ্ছ কামরা
খ) পরিবেশ বান্ধব কৃষিকাজ
গ) গোপন কারাগার
ঘ) একটি হলিউড মুভি
উত্তরঃ গ) গোপন কারাগার
২৬. বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন্ অধিকারটি মৌলিক অধিকারের অন্তুরভুক্ত নয়?
ক) বাক-স্বাধীনতার অধিকার
খ) শিক্ষার অধিকার
গ) সভা সমাবেশের অধিকার
ঘ) ধর্মচর্চার অধিকার
উত্তরঃ খ) শিক্ষার অধিকার
২৭. Which gender is the noun 'neighbour'?
ক) Masculin
খ) Feminine
গ) Neuter
ঘ) Common
উত্তরঃ ঘ) Common
২৮. “কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা' বইটির লেখক কে?
ক) আবুল কালাম শামসৄদ্দীন
খ) আবুল মনসুর আহমদ
গ) শামসুদ্দিন আবুল কালাম
ঘ) এস ওয়াজেদ আলী
উত্তরঃ খ) আবুল মনসুর আহমদ
২৯. একটি সমান্তর ধারার 4র্থ (চতুর্থ) এবং 12 তম পদের যোগফল 20 | ঐ ধারার প্রথম 15 পদের যোগফল কত?
ক) 100
খ) 150
গ) 200
ঘ) 300
উত্তরঃ (খ) 150
৩০. Someone sneezed loudly at the back of the hall. In this sentence the verb 'sneezed' is
ক) causative
খ) intransitive
গ) transitive
ঘ) factitive
উত্তরঃ খ) intransitive
৩১. ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন্ নেতা অগ্রণী ভূমিকা পালন করেন?
ক) হাকিম আজমল খান
খ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
গ) স্যার সলিমুল্লাহ
ঘ) স্যার আব্দুর রহিম
উত্তরঃ গ) স্যার সলিমুল্লাহ
৩২. A person who leaves his/her own country to settle permanently in another is called a/an
ক) immigrant
খ) expatriate
গ) emigrant
ঘ) migrant
উত্তরঃ গ) emigrant
৩৩. সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম কী?
ক) Parliament
খ) National Parliament
গ) Legislature
ঘ) The House of the Nation
উত্তরঃ খ) National Parliament
৩৪. 'এ কাজ করতে আমি বদ্ধ পরিকর'- এখানে 'পরিবার' শব্দের অর্থ কী?
ক) শ্বাস
খ) প্রতিজ্ঞা
গ) কোমর
ঘ) প্রতিশ্রুত
উত্তরঃ খ) প্রতিজ্ঞা
ব্যাখ্যাঃ প্রশ্নপত্রে পরিবার এর পরিবর্তে পরিকর হবে।
৩৫. নীচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি? ১, √৯, ৫, ৪৯, ....... :
ক) ৮
খ) ৯
গ) ১০
ঘ) ১২
উত্তরঃ খ) ৯
৩৬. x² + 6x - 270 অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?
ক) [-9, 3]
খ) [3, ∞)
গ) (-9, 3)
ঘ) (-∞, -9)
উত্তরঃ গ) (-9, 3)
৩৭. জিএসপি (GSP) এর পূর্ণ রূপ কী?
ক) Generalized System of Preference
খ) Global System of Positioning
গ) Global Strategic Partnership
ঘ) Government Support Program
উত্তরঃ ক) Generalized System of Preference
৩৮. আফিম যুদ্ধ কোন্ দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?
ক) চীন ও আফগানিস্তান
খ) চীন ও ইংল্যান্ড
গ) চীন ও রাশিয়া
ঘ) ইংল্যান্ড ও আফগানিস্তান
উত্তরঃ খ) চীন ও ইংল্যান্ড
৩৯. চব্বিশের গনঅভুধানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি?
ক) দ্বি-স্তর বিশিষ্ট সংসদ
খ) সংসদের আসন বৃদ্ধি
গ) সংরক্ষিত নারী আসন বাতিল
ঘ) পি আর (PR) চালু করা
উত্তরঃ ক) দ্বি-বিশিষ্ট সংসদ
৪০. কেপ ভারদ (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত?
ক) গালফ অফ গিনি
খ) ফ্রেঞ্চ পলিনেশিয়া
গ) দক্ষিন আফ্রিকা
ঘ) পশ্চিম আফ্রিকা
উত্তরঃ ঘ) পশ্চিম আফ্রিকা
৪১. নিম্নোক্ত কোন্ দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়?
ক) তিমুর লিস্টি
খ) দক্ষিন সুদান
গ) ওয়েস্টার্ন সাহারা
ঘ) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
উত্তরঃ গ) ওয়েস্টার্ন সাহারা
ব্যাখ্যাঃ ওয়েস্টার্ন সাহারা একটি বিতর্কিত অঞ্চল, এটি পূর্ণ সদস্য রাষ্ট্র নয়।
৪২. ১ জন লোক ১ টা কলা ১ মিনিটে খেতে পারে। তাহলে ৫ জন লোকের ৫ টা কলা খেতে কত মিনিট সময় লাগবে ?
ক) ৫
খ) ২৫
গ) ১
ঘ) ১০
উত্তরঃ গ) ১
৪৩. Identify the word that can be used as both singular and plural
ক) light
খ) shot
গ) criterion
ঘ) cannon
উত্তরঃ গ) Cannon
৪৪. "শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়'- এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে
ক) একবচন বোঝাতে
খ) বহুবচন বোঝাতে
গ) একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে
ঘ) প্রথমটি একবচন, পরেরটি বহুবচন বোঝাতে
উত্তরঃ খ) বহুবচন বোঝাতে
৪৫. বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্ব প্রথম কে অবস্থান করেন?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) প্রধান উপদেষ্টা
ঘ) প্রধান বিচারপতি
উত্তরঃ খ) রাষ্ট্রপতি
৪৬. একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল। বিক্রয়মূল্য 60 টাকা বেশী হলে 5% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত টাকা?
ক) 200
খ) 300
গ) 400
ঘ) 500
উত্তরঃ গ) 400
৪৭. একটা বাক্সে ৪টা লাল, ৩টা নীল, ২টা হলুদ ও ১টা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮
উত্তরঃ গ) ৭
৪৮. Identify the correct passive form, "People thought that the despot was corrupt"
ক) The despot had been thought to be corrupt
খ) It was thought that the despot was corrupt
গ) The despot was thought to be corrupt
ঘ) The despot is thought to be corrupt
উত্তরঃ গ) The despot was thought to be corrupt
৪৯. 'After lunch we went for a leisurely stroll'. Here leisurely' is a/an
ক) adverb
খ) adjective
গ) noun
ঘ) conjunction
উত্তরঃ খ) adjective
৫০. নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়?
ক) বুলগেরিয়া
খ) হাঙ্গেরি
গ) পোল্যান্ড
ঘ) সুইজারল্যান্ড
উত্তরঃ ঘ) সুইজারল্যান্ড
৫১. The play "Englishmen for My Money" was written by
ক) Christopher Marlowe
খ) Thomas Kyd
গ) William Haughton
ঘ) Ben Johnson
উত্তরঃ গ) William Haughton
৫২. “ তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না'- বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে?
ক) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন না
খ) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন
গ) তিনি জেগে রইলেন কথা না শুনে
ঘ) তিনি কথা শুনে জেগে রইলেন
উত্তরঃ ঘ) তিনি কথা শুনে জেগে রইলেন
৫৩. I cannot but conclude the Bulk of your Natives, to be the most pernicious race of little odious vermin that Nature ever suffered to crawl upon the surface of the Earth" - the statement occurs in
ক) Robinson Crusoe
খ) A Doll's House
গ) Vanity Fair
ঘ) Gulliver's Travels
উত্তরঃ (ঘ) Gulliver's Travels
৫৪. একটি থলিতে 3 টি সবুজ এবং 2 টি লাল বল আছে। অপর একটি থলিতে 2 টি সবুজ এবং 5 টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হল। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা কত?
(ক) 5/7
(খ) 2/7
(গ) 5/12
(ঘ) 1/4
উত্তরঃ (ক) 5/7
৫৫. পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
(ক) বিচারপতি সাত্তার
(খ) বিচারপতি সায়েম
(গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
(ঘ) বিচারপতি হামদুর রহমান
৫৬. নিম্নোক্ত কোন্ দেশটি 'Five Eyes' ভুক্ত নয়?
(ক) অস্ট্রেলিয়া
(খ) ফ্রান্স
(গ) নিউজিল্যান্ড
(ঘ) কানাডা
উত্তরঃ খ) ফ্রান্স
৫৭. কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে?
(ক) আস্তে
(খ) জোরে
(গ) একইভাবে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ খ) জোরে
৫৮. কোন্ ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়?
(ক) ক্ৰন্দন > কাঁদা
(খ) অঞ্চল > আঁচল
(গ) সংগীত > গীতিকা
(ঘ) দন্ত > দাঁত
উত্তরঃ গ) সৎগীত > গীতিকা
৫৯. “কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ"-অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন্ গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন?
(ক) Development as Freedom
(খ) Women and Human Development
(গ) Development through Disposition
(ঘ) Development Environment and Power
উত্তরঃ ক) Development as Freedom
৬০. 'We know that the earth is a planet' The underlined part is a/an
(ক) noun clause
(খ) adverbial clause
(গ) adjective clause
(ঘ) principal clause
উত্তরঃ ক) noun clause
৬১. ১৫ মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে ১০ কেজি ওজন বাঁধা হয়েছে। একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের ৩:২ অনুপাতে একটি পেরেক লাগানো আছে। অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে?
(ক) ৪৫
(খ) ৩০
(গ) ১৫
(ঘ) ৫
উত্তরঃ গ) ১৫
৬২. কাজী নজরুল ইসলামের কোন্ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর?
(ক) বাঁধন-হারা
(খ) মৃত্যুক্ষুধা
(গ) কুহেলিকা
(ঘ) শিউলিমালা
উত্তরঃ (গ) কুহেলিকা
৬৩. বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন্ জেলায়?
(ক) সিলেট
(খ) চট্টগ্রাম
(গ) মৌলভীবাজার
(ঘ) পঞ্চগড়
উত্তরঃ (গ) মৌলভীবাজার
৬৪. নিম্নোক্ত কোন্ রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO এর সদস্য নয়?
(ক) আজারবাইজান
(খ) ভারত
(গ) পাকিস্তান
(ঘ) ইরান
উত্তরঃ ক) আজারবাইজান
৬৫. Select the sentence in which 'better' is an adverb
(ক) We're hoping for better weather tomorrow
(খ) Sound travels better in water than in air
(গ) It's hard to decide which one is better
(ঘ) He joined the gym to better his health
উত্তরঃ (খ) Sound travels better in water than in air
৬৬. চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী, চীন বা তিব্বতে কী নামে পরিচিত?
(ক) ইয়াংসি
(খ) লিজিয়াং
(গ) হুয়াইলি
(ঘ) ইয়ারলাং সাংপো
উত্তরঃ (ঘ) ইয়ারলাং সাংপো
৬৭. বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন্ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
(খ) রংপুর বিশ্ববিদ্যালয়
(গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
(ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
উত্তরঃ (ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
৬৮. Fill in the blanks with appropriate words. 'Selina knocked it ___ the park with her performance in culinary art.
(ক) outside
(খ) out of
(গ) inside
(ঘ) off
উত্তরঃ (খ) out of
৬৯. ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি (IWT) কোন সালে স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৪৮
(খ) ১৯৭৪
(গ) ১৯৬৫
(ঘ) ১৯৮০
উত্তরঃ (ক) ১৯৪৮
৭০. The idiom 'icing on the cake' means
(ক) a slice of the cake
(খ) an attractive but unnecessary addition
(গ) an attractive service
(ঘ) an attractive and essential enhancement
উত্তরঃ (খ) an attractive but unnecessary addition
৭১. Choose the synonym for ’fright’:
(ক) placidity
(খ) composure
(গ) apprehension
(ঘ) equanimity
উত্তরঃ (গ) apprehension
৭২. "Rubiyat of Khayyam" is attributed to
(ক) Edward FitzGerald
(খ) Scott Fitzgerald
(গ) Thomas Fitzgerald
(ঘ) William Fitzgerald
উত্তরঃ (ক) Edward FitzGerald
৭৩. 'উৎক্ষেপণ' শব্দের 'উৎ' উপসর্গ কোন্ অর্থ ধারণ করছে?
(ক) জোর
(খ) ঊর্ধ্ব
(গ) আড়াল
(ঘ) গতি
উত্তরঃ (খ) উর্ধ্ব
৭৪. রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ-কার ব্যবহার করতেন কেন?
(ক) এ-কার মাত্রা যুক্ত বলে
(খ) 'এ' মাত্রাহীন বর্ণ বলে
(গ) 'এ' উচ্চারণ বোঝাতে
(ঘ) 'অ্যা’ উচ্চারণ বোঝাতে
উত্তরঃ (ঘ) 'অ্যা' উচ্চারণ বোঝাতে
৭৫. যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N - M এর মান কত?
(ক) { }
(খ) (a, b)
(গ) {0}
(ঘ) { -a, -b}
উত্তরঃ (ক) { }
৭৬. কোন্ শব্দটি প্রত্যয়যোগে গঠিত?
(ক) ডাক্তারখানা
(খ) হাসপাতাল
(গ) আকাশছোঁয়া
(ঘ) গুণমান
উত্তরঃ (ঘ) গুণমান
৭৭. ‘সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায়না। -এখানে ভুল ঘটেছে-
(ক) বানান ও প্রত্যয়ের
(খ) অর্থ ও বচনের
(গ) অর্থ ও প্রত্যয়ের
(ঘ) বানান ও বচনের
উত্তরঃ (ঘ) বানান ও বচনের
৭৮. পরিভাষিক শব্দ বলতে বুঝায়-
(ক) ইংরেজি শব্দের বাংলা রূপান্তর
(খ) বিদেশি শব্দের অনুবাদ
(গ) বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ
(ঘ) ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ
উত্তরঃ (গ) বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ
৭৯. 'মৃগয়া' শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়?
(ক) বানর
(খ) সিংহ
(গ) পশু
(ঘ) বন
উত্তরঃ (গ) পশু
৮০. বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোন্ টি?
(ক) তথ্য মন্ত্রণালয়
(খ) প্রেস কাউন্সিল
(গ) বিটিআরসি
(ঘ) বাংলাদেশ টেলিভিশন
উত্তরঃ (খ) প্রেস কাউন্সিল
৮১. Demographic Dividend বলতে কী বুঝায়?
(ক) শিশু মৃত্যুহার হ্রাস
(খ) জন্মহার শূনের কোটায় আনা
(গ) জনসংখ্যার অধিকাংশ বেকার
(ঘ) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি
উত্তরঃ (ঘ) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি
৮২. ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত?
(ক) ইন্দো-আর্য
(খ) দ্রাবিড়
(গ) অস্ট্রিক-অস্ট্রো এশিয়াটিক (মুন্ডা)
(ঘ) তিব্বত-বর্মী
উত্তরঃ (গ) অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক
৮৩. কোন্ শব্দটি বিসর্গসন্ধির মাধ্যমে গঠিত?
(ক) নীরব
(খ) উজ্জ্বল
(গ) মানোত্তীর্ণ
(ঘ) সংগ্রাম
উত্তরঃ (ক) নীরব
৮৪. লর্ড কর্ণওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন্ ভূমিকায় ছিলেন?
(ক) ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী
(খ) ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত
(গ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান
(ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
উত্তরঃ (গ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান
৮৫. PQR ত্রিভূজের ∠Q = 90° এবং ∠P = 2∠R হলে নিচের কোনটি সঠিক?
(ক) PR = 2QR
(খ) PQ = 2PR
(গ) PR = 2PQ
(ঘ) QR = 2PQ
উত্তরঃ (গ) PR=2PQ
৮৬. ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি?
(ক) অক্ষর
(খ) রূপমূল
(গ) শব্দ
(ঘ) বর্গ
উত্তরঃ (খ) রূপমূল
৮৭. ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়?
(ক) লেখার ধরনে
(খ) উচ্চারণের বিশিষ্টতায়
(গ) সংখ্যাগত পরিমানে
(ঘ) ইন্দ্রিয়গ্রাহ্যে
উত্তরঃ (ঘ) ইন্দ্রিয় গ্রাহ্যে
৮৮. চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন-
(ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(খ) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) রাজেন্দ্রলাল মিত্র
(ঘ) সুকুমার সেন
উত্তরঃ (খ) হরপ্রসাদ শাস্ত্রী
৮৯. হালিমা ইয়াকুব কোন্ দেশের রাষ্ট্রপতি ছিলেন?
(ক) ব্রুনেই
(খ) মালয়েশিয়া
(গ) সিংগাপুর
(ঘ) তানজানিয়া
উত্তরঃ (গ) সিংগাপুর
৯০. আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বি-জাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন্ সংঘটনটি?
(ক) মুসলিম লীগ
(খ) সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস
(গ) আর.এস.এস.
(ঘ) জমিয়তে-ই-হিন্দ
উত্তরঃ (ক) মুসলিম লীগ
৯১. 'We work every day except Friday'. In this sentence 'except' is a/an
(ক) adjective
(খ) noun
(গ) preposition
(ঘ) pronoun
উত্তরঃ (গ) Preposition
৯২. সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন্ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?
(ক) পাকিস্তান পিপলস পার্টি (PPP)
(খ) পাকিস্তান তেহরিকে ইনসাফ (PTI)
(গ) পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
(ঘ) জামায়াতে ইসলামী পাকিস্তান
উত্তরঃ (গ) পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
৯৩. ax + by = a² ; bx - ay = ab ; এই সহ-সমীকরণের (x, y) এর সমাধান কোনটি?
(ক) (a, b)
(খ) (a, b)
(গ) (0, a)
(ঘ) (a, 0)
উত্তরঃ (ঘ) (a, 0)
৯৪. Who wrote "A Vindication of the Rights of Women"?
(ক) Claire Clairmont
(খ) Marry Wollstonecraft
(গ) Mary Wollstonecraft Godwin
(ঘ) Mary Shelley
উত্তরঃ (খ) Marry Wollstonecraft
৯৫. Which sentence is correct?
(ক) The picture was hanged on the wall
(খ) The picture was hung on the wall
(গ) The picture was hunged on the wall
(ঘ) The picture had hanged on the wall
উত্তরঃ (খ) The picture was hung on the wall
৯৬. একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি ২ ও অষ্টম পদটি ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত?
(ক) ৮
(খ) ১৬
(গ) ২
(ঘ) ১/২
উত্তরঃ (গ) ২
৯৭. তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল Kurdistan Workers' Party বা PKK এর প্রতিষ্ঠাতা কে?
(ক) জালাল তালাবানী
(খ) মাসুদ বারজানী
(গ) মাজলুম আবদি
(ঘ) আবদুল্লাহ ওচালান
উত্তরঃ (ঘ) আবদুল্লাহ ওচালান
৯৮. 'স্বাধীন' শব্দের ব্যাসবাক্য কোনটি?
(ক) স্বীয়-এর অধীন
(খ) সবার অধীন
(গ) স্ব-এর অধীন
(ঘ) স্বত্তের অধীন
উত্তরঃ(গ) স্ব-এর অধীন
৯৯. প্রাচীন কালে কোন্ দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়?
(ক) মিশর
(খ) গ্রীস
(গ) চীন
(ঘ) রোম
উত্তরঃ চীন
১০০. ফররুখ আহমদের গ্রন্থ কোনটি?
(ক) হরফের ছড়া
(খ) বর্ণশিক্ষা
(গ) বর্ণপরিচয়
(ঘ) সহজ ছড়া
উত্তরঃ (ক) হরফের ছড়া
ব্যাখ্যাঃ ফররুখ আহমদের কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, নতুন কবিতা, সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, ধোলাই কাব্য, হাতেম তায়ী,নতুন লেখা, কাফেলা,হাবিদা মরুর কাহিনী, সিন্দাবাদ, দিলরুবা।
৪৯ তম বিসিএস বিষয়ে ভিত্তিক লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান


0 Comments