প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর ২০১৯ ব্যাখ্যাসহ MCQ প্রশ্ন সমাধান
পরীক্ষার তারিখ : ২০.০৭.২০১৯; সময় : ১ ঘণ্টা; পূর্ণমান : ১০০; সেট: ৩; কোড : ময়না মোট প্রশ্ন ১০০ (একশত)।
[প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে।]
১. শিক্ষাক্রমের উপাদান কোনগুলো?
ক. লক্ষ্য, উদ্দেশ্য ও পদ্ধতি
খ. উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিষয়বস্তু ও মূল্যায়ন
গ. উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি ও মূল্যায়ন
ঘ. লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু ও মূল্যায়ন ও মানসম্মত শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ শিখন ফল অর্জন
সঠিক উত্তরঃ খ. উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিষয়বস্তু ও মূল্যায়ন
ব্যাখ্যাঃ শিক্ষাব্যবস্থার একটি প্রধান চালিকাশক্তি ও গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষাক্রম । বিদ্যালয়ে কোন শ্রেণিতে কোন বিষয় কীভাবে কতটুকু পড়াতে হবে, কী ধরনের পাঠ্যপুস্তক বা পাঠের উপকরণ ব্যবহার করা হবে এবং কোনো শ্রেণিতে পড়ে একজন শিক্ষার্থী কী যোগ্যতা অর্জন করবে তা শিক্ষাক্রমে উল্লেখ থাকে। শিক্ষার উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা বিষয়বস্তু, শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন কৌশল শিক্ষাক্রমের উপাদান হিসেবে বিবেচিত।
২. একীভূত শিক্ষা সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ?
ক. একীভূত শিক্ষা বিদ্যালয়ে ভর্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করে
খ) ভিন্নতা কোন দুর্বলতা নয়; বরং বৈচিত্র্যই মানবজাতির সফলতা
গ) একীভূত শিক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করে
ঘ) একীভূত শিক্ষা সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে ভর্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করে
সঠিক উত্তরঃ গ) একীভূত শিক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করে
ব্যাখ্যা যে শিক্ষাব্যবস্থায় স্বাভাবিক শিশুদের পাশাপাশি একই শ্রেণিকক্ষে মৃদু থেকে মধ্য মানের প্রতিবন্ধিতার মাত্রা রয়েছে এমন শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা হয়, তাকেই একীভূত শিক্ষা বা অন্তর্ভুক্তিকর শিক্ষা বলে। এটি একটি নব উদ্ভাবিত শিক্ষা।
৩. We are in need ___ furniture.
ক. from
খ. at
গ. of
ঘ. for
সঠিক উত্তরঃ গ. of
ব্যাখ্যাঃ Be in need of something অর্থ কোনো কিছু পাওয়ার তীব্র অনুভূতি । সুতরাং শূন্যস্থানে of preposition টি যথাযথ।
৪. স্কুল > ইস্কুল—এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
ক. বিপ্রকর্ষ
খ. অন্ত্য সরাগম
গ. আদি সরাগম
ঘ. মধ্য সরাগম
সঠিক উত্তরঃ গ. আদি সরাগম
ব্যাখ্যাঃ উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম। যেমন- স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন।
৫. বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থাপনায় কোন সংস্থা কাজ করে?
ক. উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
খ কারিগরী শিক্ষা অধিদপ্তর
গ. উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর
ঘ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সঠিক উত্তরঃ গ. উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর
ব্যাখ্যাঃ নির্দিষ্ট বয়সে যারা বিভিন্ন কারণে আনুষ্ঠানিক শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারেনি বা যুক্ত হয়েও বিভিন্ন সমস্যার জন্য স্কুল ছেড়ে দিতে বাধ্য হয়েছে, তাদের জন্যই উপানুষ্ঠানিক শিক্ষাধারার উদ্ভব হয়েছে। বাংলাদেশে এ শিক্ষার ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর।
৬. বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম?
ক. চট্টগ্রাম
খ. নারায়ণগঞ্জ
গ. ঢাকা
ঘ. বরিশাল
সঠিক উত্তরঃ খ. নারায়ণগঞ্জ
ব্যাখ্যাঃ সর্বশেষ ২২ মে ২০২২ প্রকাশিত বিবিএস-এর তথ্যানুযায়ী দারিদ্র্য মানচিত্রে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম (২.৬) এবং সবচেয়ে বেশি দারিদ্র্যের হার কুড়িগ্রামে (৭০.৮%)।
৭. আধুনিক বাংলা গদ্যের জনক কে?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ) প্রমথ চৌধুরী
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজা রামমোহন রায়
সঠিক উত্তরঃ গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের যথার্থ শিল্পী বা বাংলা গদ্যের জনক বলা হয়। তিনিই প্রথম বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন স্থাপন করে বাংলা গদ্যকে সাহিত্য গুণসম্পন্ন করে তোলেন। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।
৮. আধুনিক শিক্ষাব্যবস্থা কাকে কেন্দ্র করে বেড়ে উঠেছে?
ক. শিক্ষক
খ. শিশু
গ. বয়স্ক ব্যক্তি
ঘ. শিক্ষায়তন
সঠিক উত্তরঃ ঘ. শিক্ষায়তন
ব্যাখ্যাঃ ঊনবিংশ শতাব্দী পর্যন্ত আমাদের এ উপমহাদেশে পাঠশালাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল যেখানে গুরুই ছিলেন মুখ্য বিষয়। তিনি যা জানতেন, যা কিছু ভালো বুঝতেন এবং ১৬. যেখানে খুশি শিক্ষা দিতেন। কিন্তু বিংশ শতাব্দীতে এসে আধুনিক যে শিক্ষা ব্যবস্থার প্রচলন শুরু হয় সেখানে শিক্ষায়তনকে কেন্দ্র করেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
৯. প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করা কোন প্রতিষ্ঠানের মূল দায়িত্ব?
ক. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
খ. এনসিটিবি (NCTB)
গ. নেপ (NAPE)
ঘ. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER)
সঠিক উত্তরঃ গ. নেপ (NAPE)
ব্যাখ্যাঃ NAPE-এর পূর্ণরূপ National Academy for Primary Education। NAPE-এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো— প্রশিক্ষণ ও গবেষণা কর্মসূচি পরিচালনার মাধ্যমে প্রশিক্ষক এবং শিক্ষকগণের সর্বোচ্চ পেশাগত মান ও যোগ্যতা নিশ্চিত করে মানসম্মত প্রাথমিক শিক্ষার বাস্তবায়ন করা। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ময়মনসিংহে অবস্থিত।
১০. ‘অক্কা পাওয়া’ বাগধারার প্রকৃত অর্থ কোনটি?
ক. মরে যাওয়া
খ. নিষ্কৃতি পাওয়া
গ. ঝরে যাওয়া
ঘ. পড়ে যাওয়া
সঠিক উত্তরঃ ক. মরে যাওয়া
ব্যাখ্যাঃ ‘অক্কা পাওয়া’ বাগধারাটির প্রকৃত অর্থ মারা যাওয়া।
১১. ‘জজসাহেব' কোন সমাস?
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. দ্বন্দ্ব
ঘ. কর্মধারয়
সঠিক উত্তরঃ ঘ. কর্মধারয়
ব্যাখ্যাঃ যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব । আরও কয়েকটি কর্মধারয় সমাস- কাঁচামিঠা, নীলপদ্ম, মহানবী, মহাকীর্তি, চালাক-চতুর, কদাচার, মহারাজ।
১২. বাংলাদেশে ৫+ বছর বয়সি শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষাকে কী হিসেবে দেখা হচ্ছে?
ক. পারিবারিক শিক্ষার বিকল্প
খ. দক্ষ মানব সম্পদের উন্নয়নের প্রস্তুতি
গ. আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি
ঘ. শিশুর বিকাশে সহায়ক
সঠিক উত্তরঃ গ. আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি
ব্যাখ্যাঃ ২০০৫ সালে থেকে বাংলাদেশে ৫+ বছর বয়সি শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি হিসেবে, যেখানে শিশুদের স্কুলে নিয়মিত আসা-যাওয়া করা, স্কুলের পরিবেশের সাথে খাপ খাওয়ানো কিছু নিয়ম-নীতি পালনে উৎসাহিত করা বিষয়গুলো শিখে থাকে।
১৩. একজন শিক্ষক তিনটি আমের ছবি দেখিয়ে তিন সংখ্যাটি শিক্ষার্থীদের শিখালেন—তিনি কোন ধরনের উপকরণ ব্যবহার করলেন?
ক. বিমূর্ত
খ. অৰ্ধবিমূত
গ. বাস্তব
ঘ. অর্ধবাস্তব
সঠিক উত্তরঃ
১৪. শিক্ষার্থীর পূর্বজ্ঞানের ওপর ভিত্তি করে তার নতুন ধারণ নির্মাণে সহায়তা দেয়া কোন মতবাদের প্রয়োগ?
ক. সামাজিক-সাংস্কৃতিক তত্ত্ব
খ. চিন্তনবাদ
গ. গঠনবাদ
ঘ. আচরণবাদ
সঠিক উত্তরঃ
ব্যাখ্যাঃ গঠনবাদ অনুযায়ী শিক্ষার্থীর পূর্ব জ্ঞানের ওপর ভিত্তি করে তার নতুন ধারণ নির্মাণ ও সৃজন হয়ে থাকে। এ তত্ত্বের মূলকথা হলো নবসৃষ্ট জ্ঞান পূর্বপ্রাপ্ত জ্ঞানেরই সম্প্রসারিত ও বিস্তৃত অধ্যায়।
১৫. “যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই' গানটির গীতিকার কে?
ক. হাসান মতিউর রহমান
খ. কবির বকুল
গ. নজরুল ইসলাম বাবু
ঘ. মোঃ মনিরুজ্জামান
১৬. মূল্যবোধের প্রতিফলন ঘটে—
ক. ব্যক্তির স্বতন্ত্র সত্তার স্বীকৃতিতে
খ. রাষ্ট্রীয় মূলনীতিতে
গ. সম্পদ বণ্টন প্রক্রিয়ায়
ঘ. ব্যক্তির আচরণে
ব্যাখ্যাঃ মূল্যবোধ একটি প্রত্যয়, যা ভালো-মন্দ, দোষ-গুণ, ন্যায়পরায়ণতা, নৈতিকতা বিচার করে এবং নৈতিক অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত করে কাজের দিকনির্দেশনা। মূল্যবোধ শুধু পর্যবেক্ষণ বা সত্যের কোনো উক্তি নয়, এটি হচ্ছে অকৃত্রিম ও আপসহীন নীতি যা ব্যক্তির দৈনন্দিন আচরণে প্রতিফলিত হয়।
১৭. প্রাথমিক শিক্ষা স্তরকে একটি স্বয়ংসম্পূর্ণ স্তর ধরা হলে এই স্তর শেষে শিক্ষার্থীগণ যে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জন করে তার সমষ্টি হলো
ক. অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা
খ. বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা
গ. শিখন ফল
ঘ. প্রান্তিক যোগ্যতা
ব্যাখ্যাঃ প্রাথমিক শিক্ষা স্তরকে একটি স্বয়ংসম্পূর্ণ স্তর ধরা হলে এ স্তরের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি শেষে শিক্ষার্থীগণ যে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জন করে তার সমষ্টি হলো প্রান্তিক যোগ্যতা, যাকে ইংরেজিতে বলে Terminal Competency বা TC ।
১৮. কোন সময়ে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়?
ক. ১৯৭৮
খ. ১৯৮৫
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৫
ব্যাখ্যাঃ ১৯৭৩ সালে সর্বপ্রথম প্রাইমারি এডুকেশন টেকিং ওভার এক্ট নামে একটি আইন দ্বারা ৩৬, ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় এবং জাতীয়করণকৃত বিদ্যালয়ের ১,৫৭,৭২৪ জন শিক্ষককে সরকারি চাকরিজীবী হিসেবে ঘোষণা করা হয়।
১৯. কোন দেশের সংবিধান অলিখিত?
ক. ইতালি
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাজ্য
ব্যাখ্যাঃ পৃথিবীর কয়েকটি দেশের কোনো লিখিত সংবিধান নেই যেমন—যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের (৭টি অনুচ্ছেদ) এবং সবচেয়ে বড় সংবিধান ভারতের (৪৪৮টি অনুচ্ছেদ)।
২০. বর্তমানে বাংলাদেশে কোন শ্রেণি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক?
ক. ষষ্ঠ
খ. অষ্টম
গ. চতুর্থ
ঘ. পঞ্চম
ব্যাখ্যাঃ বর্তমানে বাংলাদেশে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক, যা ১৯৯০ সালে আইন প্রণয়নের মাধ্যমে করা হয়।
২১. শ্রেণি কার্যক্রম পরিকল্পনার ক্ষেত্রে শিক্ষক কোনটির ওপর সবচেয়ে বেশি খেয়াল রাখবেন?
ক) বিষয়বস্তু
খ. প্রযুক্তির লভ্যতা
গ) নির্ধারিত শিখন ফল
ঘ) পরীক্ষার প্রস্তুতি ও প্রশ্ন
২২. ‘হরতাল' শব্দটি কোন ভাষার?
ক. হিন্দি
খ. গুজরাটি
গ. ওলন্দাজ
ঘ. তুর্কির
২৩. একজন শিক্ষার্থী একটি সাইকেল চালানো শিখলো— এটি তার কী ধরনের শিখন হয়েছে?
ক. মনোপেশীজ
খ প্রয়োগমূলক
গ. জ্ঞানমূলক
ঘ. আবেগিক
২৪. বাংলাদেশে শিক্ষার ICT ব্যবহারের প্রধান চ্যালেঞ্জ কোনটি?
ক) বিদ্যুতের অপর্যাপ্ততা
খ) ইতিবাচক মানসিকতার অভাব
গ ভৌত অবকাঠামো
ঘ) পর্যাপ্ত দক্ষ শিক্ষকের অভাব
২৫. There are black sheep in every community. 'Black sheep' means
ক. bad character
খ. None of these
গ. a sheep with black colour
ঘ. black sheep and goat
ব্যাখ্যাঃ 'Black sheep' অর্থ দলের, পরিবারের বা সমাজের কলঙ্কজনক ব্যক্তি বা কুলাঙ্গার। Black sheep দ্বারা bad character-এর অর্থ প্রকাশ পায়।
২৬. কোন বানানটি সঠিক?
ক. বিভুতিভূষন
খ. বিভূতিভূষণ
গ. বিভূতিভূষণ
ঘ. বিভুতিভূষণ
ব্যাখ্যাঃ সঠিক বানান বিভূতিভূষণ। আরও কয়েকটি সঠিক বানান- মনীষী, নিশীথিনী, পিপীলিকা, সমীচীন, মুমূর্ষু, অপরাহ্, বিভীষিকা, মরীচিকা, মূর্ধন্য।
২৭. Noun form of the word 'Fly' is
ক. fleet
খ. flew
গ. flight
ঘ. plight
ব্যাখ্যাঃ Fly (ওড়া, উড়াল দেওয়া)-এর noun form হলো flight (উড্ডয়ন, উড়াল)। Flew হলো fly-এর past form,plight অর্থ গুরুতর অবস্থা আর fleet অর্থ নৌবহর।
২৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৫০টি
খ. ১৩০টি
গ. ৯৫টি
ঘ. ১৫৩টি
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে। যার মধ্যে বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ চারটি মূলনীতির কথা উল্লেখ আছে। বাংলাদেশের সংবিধানে ১১টি ভাগ ও ৭টি তফসিল আছে।
২৯. ‘অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসব-২০১৮'-এ কোন দেশের চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করেছে?
ক. বাংলাদেশ
খ. শ্রীলঙ্কা
গ. ভারত
ঘ. নেপাল
ব্যাখ্যাঃ অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করেছে বাংলাদেশের তৌকির র আহমেদ পরিচালিত 'হালদা'।
৩০. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. অজ
খ. অপ
গ. প্র
ঘ. পরা
৩১. SLIP-এর পূর্ণরূপ কী?
ক. School Learning Improvement Plan
খ. School Learning Improvement Program
গ. School Level Improvement Plan
ঘ. School Level Induction Plan
ব্যাখ্যাঃ স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কমিউনিটির জন্য একটি দিক নির্দেশনা হলো School Learning Improvement Plan বা SLIP।
৩২. 'Pass away' means
ক. erase
খ. fall
গ. disappear
ঘ. die
ব্যাখ্যা 'Pass away' idiom টির বাংলা অর্থ মারা যাওয়া (die)। Erase—মুছে ফেলা, fall— পতিত হওয়া আর disappear—অদৃশ্য হওয়া।
৩৩. জেন্ডারের ধারণা প্রকাশ করে কোন বক্তব্যটি?
ক. শুধু নারী ও পুরুষের মাঝে জৈবিক পার্থক্যের ইঙ্গিত দেয়
খ. নারীর প্রতি বৈষম্য
গ. সামাজিকভাবে নারী ও পুরুষের জন্য সৃষ্ট ভূমিকা বা বৈশিষ্ট্য
ঘ. জেন্ডারের শব্দটি লিঙ্গ শব্দের প্রতিশব্দ
৩৪. More ivory is obtained from elephants in Africa ____ elephants in Asia.
ক. than from
খ. as well as
গ. rather than
ঘ. more than
ব্যাখ্যাঃ Ivory-এর পূর্বে more comparative word ব্যবহৃত হওয়ায় বাক্যে more-এর আর কোনো ব্যবহার প্রয়োজন নেই। এক স্থানের হাতির তুলনায় আরেক স্থানের হাতি থেকে অধিক ivory পাওয়া যায় বোঝাতে than from ব্যবহৃত হবে।
৩৫. কোনটি উৎপাদনমূলক ভাষাদক্ষতা নির্দেশ করে?
ক) শোনা ও বলা
খ) বলা ও পড়া
গ) লেখা ও বলা
ঘ) লেখা ও পড়া
৩৬. He lives – Mirpur road in Dhaka.
ক. into
খ. from
গ. on
ঘ. at
ব্যাখ্যাঃ রাস্তার পার্শ্বে দালানের অবস্থান নির্দেশ করতে রাস্তার নামের পূর্বে 'on' prepositionটি ব্যবহৃত হয়। সুতরাং Mirpur road বলতে Mirpur road-এর পার্শ্বে কোনো দালানে বাস করে বোঝাতে 'on' prepositionটি ব্যবহৃত হবে।
৩৭.‘ভোর হল দোর খোল / খুকুমনি ওঠরে' কবিতার কবি কে?
ক. কুসুমকুমারী দেবী
খ. কাজী নজরুল ইসলাম
গ. মোহিতলাল মজুমদার
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
৩৮. The student was exempted ___ paying his fees
ক. to
খ. of
গ. under
ঘ. from
ব্যাখ্যাঃ Exempt from something অর্থ কোনো কিছু থেকে রেহাই দেওয়া বা অব্যাহতি দেওয়া। From যোগে বাক্যটির বাংলা: ছাত্রটিকে বেতন পরিশোধ করা থেকে in this অব্যাহতি প্রদান করা হলো।
৩৯. কবি জসীমউদদীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. মাদারীপুর
খ. ফরিদপুর
গ. ঢাকা
ঘ. শরীয়তপুর
৪০. একজন শিক্ষার্থী ছন্দ ও ছড়ার মাধ্যমে শিখতে পছন্দ করে এবং ভালোভাবে শেখে। এ বিষয়টি কোন শিখন তত্ত্বে গুরুত্ব সহকারে নেয়া হয়েছে?
ক. গঠনবাদ
খ. বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব
গ. করন শিখন
ঘ. চিরায়ত সাপেক্ষণ তত্ত্ব
৪১. সামাজিক দক্ষতা বিকাশে সহায়তা করে কোন্ ধরনের কার্যক্রম?
ক. জনসেবামূলক কার্যক্রম
খ. বিশেষ ক্লাস
গ. সামাজিক দক্ষতা বিষয়ক পরীক্ষা
ঘ. সহশিক্ষা ক্রমিক কার্যক্রম
৪২. প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর জন্য 'পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান (সমন্বিত)' বিষয়টির পাঠ পরিচালনার জন্য কোনটি রয়েছে?
ক. শিক্ষক সংস্করণ
খ. পাঠ্যপুস্তক
গ. শিক্ষক শিক্ষাক্রম গাইড
ঘ. শিক্ষক সহায়িকা
৪৩. 'শিখন হচ্ছে শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন— যা পর্যবেক্ষণযোগ্য ও পরিমাপ যোগ্য'—শিখনের কোন শিখন তত্ত্ব অনুযায়ী?
ক. সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব
খ. চিন্তনবাদ
গ. গঠন বাদ
ঘ) আচরণবাদ
৪৪. শ্রেণিতে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের মূল বিবেচ্য বিষয় কী?
ক. আকর্ষণীয় কিনা
খ. শিক্ষার্থীদের বয়স উপযোগী কিনা
গ. উপকরণটি সহজলভ্য কিনা
ঘ. শিখনফল অর্জনে সহায়ক কিনা
৪৫. ডিপিএড উত্তীর্ণ শিক্ষার্থীদের কোন প্রতিষ্ঠান সনদ প্রদান করে?
ক. এনসিটিবি
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
গ. পিটিআই
ঘ. নেপ
ব্যাখ্যাঃ DPE বা Diploma in Primary Education উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা National Academy for Primary Education T NAPE সনদ প্রদান করে ।
৪৬. He said that he ___ be unable to come.
ক. should
খ. would
গ. will
ঘ. shall
ব্যাখ্যাঃ Sequence of tense অনুযায়ী that clause-এর পূর্বের clause past tense- that clause fe future in past-এর rule অনুযায়ী শূন্যস্থানে would ব্যবহৃত হবে।
৪৭. কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) প্রোগ্রাম
খ বিলাস
গ সাথী
ঘ লাইব্রেরি
[Note : প্রদত্ত অপশনে সঠিক উত্তর নেই। প্রোগ্রাম ও লাইব্রেরি ইংরেজি, বিলাস সংস্কৃতি ও সাথী বাংলা শব্দ ।]
৪৮. শিক্ষাক্রম বলা যায় কোনটিকে?
ক. সমাপনী পরীক্ষায় কোন বিষয়বস্তু অন্তর্ভুক্ত থাকবে তার বিস্তারিত বর্ণনা
খ) বিদ্যালয়ে শিক্ষার্থী কী শিখবে, কেন শিখবে, কীভাবে শিখবে তার পরিকল্পনা
গ) আগামী দশ বছর শিক্ষা কীভাবে পরিচালিত হবে তার কর্মকৌশল
ঘ) শিক্ষা কীভাবে পরিচালিত হবে তার নীতিমালা
৪৯. লেভ ভিগস্কির সামাজিক-সাংস্কৃতিক তত্ত্বের (Socio cultural theory) মূল বক্তব্য কী?
ক. মানুষের বুদ্ধি বহুমাত্রিক
খ. অধিক জানা কারো সাথে মিথস্ক্রিয়ায় শিখন বাড়ে
গ. চেষ্টা করতে করতে ভুল কমে আসে, ফলে শিখন বাড়ে
ঘ. শিখন বৃদ্ধিতে প্রেষণা গুরুত্বপূর্ণ
৫০. শিশুর সুষম আবেগিক বিকাশে পিতামাতার ভূমিকা কী?
ক) শিশুর প্রয়োজনীয় চাহিদা পূরণের ব্যবস্থা
খ. খেলাধুলার ব্যবস্থা
গ. শিশুর পুষ্টির ব্যবস্থা
ঘ. শিশুর শিক্ষার ব্যবস্থা
৫১. ''টেলস্টার” কীসের নাম? ¬
ক. টেনিসবল
খ. বাস্কেটবল
গ. ফুটবল
ঘ. ভলিবল
৫২. Which of the following is plural?
ক. everyone
খ. none of these
গ. anybody
ঘ. nobody
ব্যাখ্যাঃ Option-এর everybody (প্রত্যেক ব্যক্তি), anybody (যে কেউ) এবং nobody (কেউ নয়) সবগুলোই singular। সুতরাং সঠিক উত্তর none of these
৫৩. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
ক. সবুজপত্র
খ. সম্বাদ কৌমুদী
গ. কথোপকথন
ঘ) সংবাদ প্রভাকর
৫৪. 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের রচয়িতা কে?
ক. অদ্বৈত মল্লবর্মণ
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. হাসান আজিজুল হক
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
৫৫. প্রাথমিক শিক্ষাক্রম অনুযায়ী বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী কয়টি বিষয় অধ্যয়ন করবে?
ক. ৯ টি
খ. ১০ টি
গ. ৭ টি
ঘ. ৮ টি
[Note : তৃতীয় শ্রেণিতে একজন শিক্ষার্থী বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা (যে যার ধর্ম অনুযায়ী)-এ ছয়টি বিষয় অধ্যয়ন করে ।]
৫৬. বাংলাদেশের প্রাথমিক বিজ্ঞান শিক্ষা শেখানোর ক্ষেত্রে কোন এপ্রোচ বা পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে?
ক. প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা
খ. অনুসন্ধানমূলক শিক্ষা
গ. আলোচনার মাধ্যমে শিক্ষা
ঘ. প্রদর্শন পদ্ধতি
৫৭. কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে?
ক. এনসিটিবি (NCTB)
খ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
গ. পিটিআই (PTI
ঘ. নেপ (NAPE)
৫৮. কোন ধরনের অভীক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব আসার সম্ভাবনা কম?
ক. নৈর্ব্যক্তিক অভীক্ষা
খ. ব্যবহারিক অভীক্ষা
গ. মৌলিক অভীক্ষা
ঘ. রচনামূলক অভীক্ষা
৫৯. জ্যা পিয়াজের অনুসারে শিশুর বয়স বাস্তব প্রায়োগিক স্তর (Concrete operational period) কোনটি?
ক. ৭-১১ বছর
খ. ১১-১৫ বছর
গ. ০-২ বছর
ঘ. ২-৭ বছর
৬০. ভিক্টোরিয়া ক্রস' কোন দেশের সর্বোচ্চ খেতাব?
ক. চীন
খ. যুক্তরাজ্য
গ. কানাডা
ঘ. অস্ট্রেলিয়া
৬১. আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) কোন সালে গঠিত হয়েছে?
ক. ১৯৫৫
খ. ১৯৫৭
গ. ১৯৫৮
ঘ. ১৯৬০
৬২. মুক্তিযুদ্ধবিষয়ক কাব্য নয় কোনটি?
ক) বাসন
খ. নিজবাসভূমে
গ নেকড়ে অরণ্য
ঘ. হাঙর নদী গ্রেনেড
[Note: শামসুর রাহমান রচিত স্বদেশ প্রেমভিত্তিক কাব্য 'নিজ বাসভূমে'। সেলিম আল দীন রচিত পথনাটক 'বাসন'। শওকত ওসমান রচিত 'নেকড়ে অরণ্য' ও সেলিনা হোসেন রচিত 'হাঙর নদী গ্রেনেড' মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।]
৬৩. ‘ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
ক. টেনিস
খ. ফুটবল
গ. ক্রিকেট
ঘ. হকি
৬৪. কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ?
ক. প্রবীণ
খ. সহজ
গ জলদ
ঘ সন্দেশ
৬৫. কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
ক. শ্রীকান্ত
খ. মেজদিদি
গ. দেবদাস
ঘ. মৃত্যুক্ষুধা
৬৬. There are - • parts of speech.
ক. six
খ. eight
গ. four
ঘ. five
ব্যাখ্যাঃ বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে parts of speech বলে। Parts of speech-কে আট ভাগে ভাগ করা যায়। যথা— Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction, Interjection |
৬৭. If something does not make sense, it is not ____
ক. funny
খ. experience
গ. nice
ঘ. logical
ব্যাখ্যাঃ Make sense অর্থ—অর্থবহন করা, অর্থ থাকা। যদি কোনো কিছু অর্থবহন না করে তাহলে এটা— নয় । বাক্যটির বাংলা থেকে বোঝা যাচ্ছে, শূন্যস্থানে logical (যৌক্তিক) শব্দটি বসবে ।
৬৮. 'Between' is a preposition that is used when ___ people are involved.
ক. three
খ. four
গ. many
ঘ. two
ব্যাখ্যাঃ 'Between' prepositionটি দুয়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। Between-এর একটি উদাহরণ হলো : Divide the mangoes between two boys.
৬৯. I have no pen to write___.
ক. with
খ. upon
গ. on
ঘ. in
ব্যাখ্যাঃ Write with a pen অর্থ- কলম দিয়ে লেখা। সাধারণত উপকরণ দিয়ে লিখতে হয়। আর এ ক্ষেত্রে 'with' prepositionটি ব্যবহৃত হয়। With বসিয়ে বাক্যটির বাংলা : আমার লেখার কোনো কলম নেই।
৭০. The sea is ___ the hotel.
ক. at side of
খ. close
গ. beside
ঘ. near by
ব্যাখ্যাঃ Beside something অর্থ কোনো কিছুর পার্শ্বে। সুতরাং শূন্যস্থানে beside বসবে। অন্যদিকে at the side of; close to ও beside এর সমার্থক শব্দগুলো beside-এর স্থান দখল করতে পারে। Near by বলে কোনো word নেই কিন্তু near by বাক্যে adjective এবং adverb হিসেবে ব্যবহৃত হয়, preposition হিসেবে নয়।
৭১. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়?
ক. ৫ জুলাই
খ. ৫ এপ্রিল
গ. ৫ জুন
ঘ. ৫ মে
৭২. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?
ক. জেমস্ ওয়াট
খ. হেনরিক মার্জ
গ. আইজ্যাক নিউটন
ঘ. স্টিফেন হকিংস
৭৩. বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের জন্য মোট কয়টি মানদণ্ড (Criteria) পূরণ করতে হয়েছে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৩টি
ঘ. ২টি
৭৪. কোন শিখন-শেখানো কৌশলে শিক্ষার্থীদের সক্রিয়পানি অংশগ্রহণের সবচেয়ে বেশি সুযোগ থাকে?
ক. প্রশ্নোত্তর পদ্ধতি
খ. প্রজেক্ট পদ্ধতি
গ. বক্তৃতা পদ্ধতি
ঘ. প্রদর্শন পদ্ধতি
৭৫ বাংলা নাট্যসাহিত্যে 'নাট্যাচার্য' কার উপাধি?
ক. আতাউর রহমান
খ. ড. ইনামুল হক
গ. সাইদ আহমেদ
ঘ. সেলিম আল দীন
৭৬. নিজের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারা শিশুর কোন ধরনের বিকাশ?
ক. ভাষাগত ও যোগাযোগ দক্ষতার বিকাশ
খ. সামাজিক ও আবেগিক বিকাশ
গ. শারীরিক বিকাশ
ঘ. বুদ্ধিবৃত্তিক বিকাশ
৭৭. ‘আকাশলীনা’ কবিতার রচয়িতা কে?
ক. জীবনানন্দ দাশ
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সুফিয়া কামাল
ব্যাখ্যাঃ 'আকাশলীনা' কবিতার রচয়িতা জীবনানন্দ দাশ। এ উত্তর কবিতাটি তার ‘সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার রচিত আরও কয়েকটি কবিতা— বনলতা সেন, বোধ, কুড়ি বছর পরে, আবার আসিব ফিরে।
৭৮. What is the adjective form of the word 'home'?
ক. homely
খ. home-like
গ. homage
ঘ. homeful
ব্যাখ্যাঃ Home (যে স্থানে বিশেষত সপরিবারে কেউ বাস করে)-এর adjective হলো homely (ঘরোয়া)। Optionএ home-like-এর স্থলে homelike থাকলে homelike (ঘরোয়া) ও home-এর adjective form হতো। Homage শব্দটি noun, যার অর্থ শ্রদ্ধা; অভ্যর্থনা।
৭৯. খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. রোম
খ. ভিয়েনা
গ. নিইউয়র্ক
ঘ. জেনেভা
৮০. সাক্ষরতা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক?
ক. পড়ে বোঝা, লিখে প্রকাশ করা এবং হিসাব-নিকাশ করতে পারা
খ. শুনে বুঝতে পারা
গ. সাক্ষরতা আর শিক্ষা একই
ঘ. ব্যক্তির পড়তে পারার দক্ষতা
৮১. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?
ক. আনন্দময়ীর আগমনে
খ. কাণ্ডারী হুঁশিয়ার
গ. বিদ্রোহী
ঘ. অগ্রপথিক
৮২. The word 'solar' is related to
ক. Mars
খ. Sun
গ. Globe
ঘ. Electricity
ব্যাখ্যাঃ Solar (সূর্যসংক্রান্ত) শব্দটি sun সম্পর্কিত শব্দ। Mars - মঙ্গলগ্রহ, globe- গোলাকার বস্তু, electricity- বিদ্যুৎ।
৮৩. 'সংশপ্তক' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. জাতীয় বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
৮৪. প্রাথমিক বিদ্যালয়ে নির্দেশনার কাজে অগ্রণী ভূমিকা পালন করেন কে?
ক. অভিভাবক
খ. সমাজকর্মী
গ. শ্রেণি শিক্ষক
ঘ. প্রধান শিক্ষক
৮৫. ইরানের সাথে ছয় বিশ্ব শক্তির পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে?
ক. ২০১৬ সালে
খ. ২০১৭ সালে
গ. ২০১৫ সালে
ঘ. ২০১৪ সালে
৮৬. I — to hospital last Sunday.
ক. have to go
খ. had go
গ. had to go
ঘ. have gone
ব্যাখ্যাঃ অতীতে কোনো কাজ করার বাধ্যতা বোঝাতে had to ব্যবহৃত হয়। Had to go যোগে বাক্যটির বাংলা: গত রবিবার আমাকে হাসপাতালে যেতে হয়েছিল।
৮৭. ‘ইনসুলিন’ হরমোনের অভাবে কোন রোগ হয়?
ক. স্কার্ভি রিকেট
খ. রিকেট
গ. রাতকানা
ঘ. ডায়াবেটিস
ব্যাখ্যাঃ ডায়াবেটিস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহের অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে তাহলে যে রোগ হয় তা ডায়াবেটিস। তখন রক্তে চিনি বা শর্করার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয় ।
৮৮. A dove is the symbol of ___
ক. struggle
খ. anger
গ. peace
ঘ. fight
ব্যাখ্যাঃ Dove (ঘুঘু, পায়রা) হলো ভালোবাসার, শান্তি বা নম্রতার প্রতীক। শান্তির প্রতীক হিসেবে গণ্য করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।
৮৯. গণতান্ত্রিক জীবনে কোনটি অধিক লক্ষণীয়?
ক. সহযোগিতা
খ. সমধর্মিতা
গ. সহনশীলতা
ঘ. সহমর্মিতা
৯০. ‘নীলদর্পণ' নাটকের নাট্যকার কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. মুনীর চৌধুরী
গ. দীনবন্ধু মিত্ৰ
ঘ. শ্যামল মিত্র
৯১. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে প্রণীত হয়?
ক. ১৯৯০
খ. ১৯৯৯
গ. ১৯৮৮
ঘ. ১৯৮৯
৯২. The plane has not yet arrived, and I wonder when ____.
ক) it will come
খ. it came
গ. it comes
ঘ. it has come
ব্যাখ্যা) Planeটি এখনো এসে উপস্থিত হয়নি অর্থাৎ ভবিষ্যতে আসবে। সুতরাং when পরবর্তী clause টি future tense-এ হবে। It will come যোগে প্রদত্ত বাক্যটির অর্থ ‘উড়োজাহাজটি এখনো পৌঁছায়নি এবং আমি এটা কখন আসতে পারে তা নিয়ে মনে মনে ভাবছি'।
৯৩. ইউনেস্কো বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে?
ক. ষাট গম্বুজ মসজিদ
খ. ছোট সোনা মসজিদ
গ কুসম্বা মসজিদ
ঘ. আতিয়া জামে মসজিদ
৯৪. When he arrived I was about to ___
ক. left
খ. go
গ. leave
ঘ. be leaving
ব্যাখ্যা: About to অর্থ কোনো কিছু করতে উদ্যত। আর • এর পর verb - " base form বসে। বাক্যকে সঠিক অর্থ প্রদানের জন্য শূন্যস্থানে leave বসবে, কারণ leave অর্থ কোনো স্থান ত্যাগ করা।
৯৫. 'ডন' কোন দেশের পত্রিকা?
ক) শ্রীলঙ্কা
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ. চীন
৯৬. প্রাথমিক শিক্ষায় স্বল্পকালীন প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা প্রদানের মূল দায়িত্ব কার?
ক. পিটিআই
খ. উপজেলা রিসোর্স
গ. জেলা প্রাথমিক শিক্ষা অফিস
ঘ. উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস
[Note: প্রাথমিক শিক্ষায় স্বল্পকালীন প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান করে থাকে উপজেলা রিসোর্চ সেন্টার।]
৯৭. লোকসংস্কৃতিতে কে 'শিল্পকলা পদক-২০১৭' পাওয়ার গৌরব অর্জন করেছেন?
ক. কাঙ্গালিনী সুফিয়া বেগম
খ. জসীমউদ্দীন
গ. উকিল মুন্সী
ঘ. আব্দুর রহমান বয়াতী
[Note: লোকসংস্কৃতিতে শিল্পকলা পদক ২০২২ লাভ করেন সুনীল কর্মকার ।]
৯৮. শিক্ষার্থীদের শিখনের ফলাবর্তন দেয়া কোন মূল্যায়নের মূল উদ্দেশ্য?
ক. ডায়াগনস্টিক
খ. মূল্যায়ন
গ. সামষ্টিক
ঘ. গাঠনিক
৯৯, ‘ভানুসিংহ' কার ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. অবনীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বর গুপ্ত
ঘ. অক্ষয় কুমার বড়াল
১০০. কোনটি তৎসম শব্দ?
ক. তসবি
খ. খারিজ
গ. চন্দ্র
ঘ. অঘ্রান
পিটিআই ইনস্ট্রাক্টর প্রশ্ন সমাধান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশ্ন সমাধান, পিটিআই ইনস্ট্রাক্টর নিয়োগ পরীক্ষা ২০১৯, পিটিআই ইনস্ট্রাক্টর সমাধান ব্যাখ্যাসহ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান, সরকারি চাকরির প্রশ্ন সমাধান, শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি, প্রাথমিক শিক্ষা প্রশ্ন উত্তর, পিটিআই ইনস্ট্রাক্টর MCQ সমাধান, চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯, বাংলাদেশের শিক্ষক নিয়োগ প্রশ্ন, প্রাথমিক শিক্ষা দপ্তর নিয়োগ প্রশ্ন, PTI Instructor exam question solution, Primary and Mass Education Ministry question solution, PTI Instructor recruitment exam 2019, PTI Instructor solved questions with explanation, Bangladesh govt job exam solution, Primary teacher recruitment solution, PTI Instructor MCQ solution, Bangladesh job exam preparation, Primary education exam question, PTI Instructor previous year questions, BD teacher recruitment question answer, Govt job question bank Bangladesh


0 Comments