ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর 
পদের নাম: রেকর্ড কিপার 
পরীক্ষার তারিখ: ০২.০৫.২০২৬
সময়: ৬০ মিনিট 
পূর্ণমান: ১০০
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রশ্ন সমাধান

১. ‘রঞ্জন' শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? 
ক. জ্‌+ঞ 
খ. ন+জ
গ. ঞ+জ 
ঘ. ন্+ঞ 

উ. গ. ঞ+জ 

২. Which one is common gender ? 
ক. Girl
খ. Student
গ. King  
ঘ. Mother 

উ. খ. Student 
ব্যাখ্যাঃ Common gender (সাধারণ লিঙ্গ) বলতে এমন noun-কে বোঝায় যা পুরুষ ও স্ত্রী উভয়কেই নির্দেশ করতে পারে। ‘Student’ (ছাত্র/ছাত্রী) দ্বারা ছেলে বা মেয়ে উভয়কেই বোঝায়।
Girl হলো Feminine Gender যার Masculine Gender হল boy.
King হলো Masculine Gender যার Feminine Gender  হল queen.
Mother হলো Feminine Gender যার Masculine Gender হল father.

৩. নাল জমি কাকে বলে? 
ক. যে জমি দিয়ে পানি নিষ্কাশিত হয় 
খ. অনাবাদি জমি 
গ. আবাদি সমতল কৃষি জমি 
ঘ. ক্ষুদ্র অব্যবহৃত জলাভূমি 

উ. গ. আবাদি সমতল কৃষি জমি
ব্যাখ্যা: ভূমি জরিপ ও রেকর্ডের পরিভাষায় সমতল, উর্বর এবং কৃষিকাজের উপযোগী চাষযোগ্য জমিকে ‘নাল জমি’ বলা হয়।

৪. Which one is plural ? 
ক. Princes
খ. Actress
গ. News 
ঘ. Princess

উ. ক. Princes
ব্যাখ্যাঃ  Actress হলো Feminine Gender যা Singular Number.
News হলো Singular Number যার অর্থ খবর।
Princess হলো Feminine Gender যা Singular Number.

৫. ‘টপ্পা’ কী? 
ক. এক ধরনের গান
খ. বিশেষ ধরনের খেলা
গ. এক ধরনের বাদ্যযন্ত্র 
ঘ. নাচের মুদ্রা

উ. ক. এক ধরনের গান
ব্যাখ্যাঃ টপ্পা গান কলকাতা অঞ্চলের একটি লৌকিক গান। এটি পাঞ্জাব অঞ্চলের মূলগানের সাথে মিল থাকলেও বাংলায় এটি রাগাশ্রয়ী গান হিসেবে পরিচিত। রামনিধি গুপ্ত (নিধু বাবু) এর উদ্ভাবক বলে পরিচিত। অষ্টাদশ শতকের শেষভাগে পাঞ্জাব অঞ্চলের লোকগীতি টপ্পা গানের প্রচলন শুরু হয়।

৬. প্রত্যেক্ষ উক্তি ‘আগামীকাল’ এর পরোক্ষ উক্তি কী? 
ক. আগের দিন  
খ. সেদিন
গ. পরদিন
ঘ. পূর্বের দিন

উ. গ. পরদিন 
ব্যাখ্যা: বাংলা ব্যাকরণে উক্তি পরিবর্তনের নিয়ম অনুযায়ী, প্রত্যক্ষ উক্তিতে 'আগামীকাল' থাকলে পরোক্ষ উক্তিতে তা পরিবর্তন হয়ে 'পরদিন' হয়।

৭. Which spelling is correct? 
ক. comission  
খ. commision
গ. comision
ঘ. commission 

উ. ঘ. commission
ব্যাখ্যা: Commission শব্দটির সঠিক ইংরেজি বানান হলো c-o-m-m-i-s-s-i-o-n। এখানে 'm' এবং 's' উভয়ই দুটি করে বসে।

৮. Which of the following is a feminine gender? 
ক. bitch 
গ. lion 
খ. dog 
ঘ. bull 

উ. ক. bitch
ব্যাখ্যা: 'Bitch' হলো মাদী কুকুর (Feminine), যার পুংলিঙ্গ হলো 'Dog'। বাকি শব্দগুলো পুরুষবাচক শব্দ।

৯. হরমুজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে? 
ক. পারস্য উপসাগর ও ওমান উপসাগর 
খ. ভূমধ্যসাগর ও লোহিত সাগর 
গ. ওমান উপসাগর ও ভূমধ্য সাগর 
ঘ. লোহিত সাগর ও পারস্য উপসাগর 

উ. ক. পারস্য উপসাগর ও ওমান উপসাগর
ব্যাখ্যা: হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করেছে। এটি খনিজ তেলের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১০. একটি পরীক্ষায় ৮০% গণিতে, ৭০% বাংলায় ও ৬০% উভয় বিষয়ে পাশ করে। উভয় বিষয়ে কতজন ফেল করেছে? 
ক. ২৫% 
গ. ১৫% 
খ. ২০% 
ঘ. ১০%

উ. ঘ. ১০% 
সমাধানঃ
শুধু গণিতে পাশ করে = ৮০% - ৬০% = ২০%
শুধু বাংলায় পাশ করে = ৭০% - ৬০% = ১০%
একক এবং উভয় বিষয়ে পাশ করে = ২০% + ১০% + ৬০% = ৯০%
সুতরাং উভয় বিষয়ে ফেল করে = ১০০ - ৯০% = ১০%

১১. বাংলাদেশের কয়টি জেলার সাথে ‘সুন্দরবন' সংযুক্ত আছে? 
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি  
ঘ. ৭টি

উ. খ. ৫টি 
ব্যাখ্যাঃ বাংলাদেশের ৫টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত বা বিস্তৃত রয়েছে। জেলাগুলো হলো:
১. খুলনা
২. বাগেরহাট
৩. সাতক্ষীরা
৪. বরগুনা
৫. পটুয়াখালী

১২. সাধারণত ভূমির রেকর্ড কে প্রস্তুত করে? 
ক. জেলা প্রশাসক 
খ. সহকারী কমিশনার ভূমি 
গ. জোনাল সেটেলমেন্ট অফিসার 
ঘ. সাব রেজিস্টার

উ. গ. জোনাল সেটেলমেন্ট অফিসার
ব্যাখ্যা: মাঠপর্যায়ে ভূমি জরিপ পরিচালনা এবং খতিয়ান বা ভূমির রেকর্ড প্রস্তুত করার প্রধান দায়িত্ব জোনাল সেটেলমেন্ট অফিসারের (ZSO)।

১৩. ০.২১৩ ÷ .০০২১৩ = ?
ক. ৯০
খ. ১০০
গ. ১১০ 
ঘ. ১০০০ 

উ. খ. ১০০
ব্যাখ্যা: (০.২১৩ / ০.০০১১৩)
= ২১৩০০ / ২১৩
= ১০০

১৪. জোহরান মামদানি কোন শহরের মেয়র? 
ক. ওয়াশিংটন 
খ. নিউইয়র্ক
গ. লস অ্যাঞ্জেলস  
ঘ. ম্যাসাচুসেটস 

উ. খ. নিউইয়র্ক

১৫. Which one is used as prefix? 
ক. ness 
খ. fix 
গ. co
ঘ. try 

উ. গ. co
ব্যাখ্যা: Prefix বা উপসর্গ শব্দের শুরুতে বসে। এখানে ‘co-’ একটি prefix (যেমন: co-worker, co-operate)। অন্যদিকে, ‘-ness’ হলো suffix।

১৬.‘ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে কোন মন্ত্রণালয়? 
ক. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 
খ. সমাজকল্যাণ মন্ত্রণালয় 
গ. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয় 

উ. খ. সমাজকল্যাণ মন্ত্রণালয় 
ব্যাখ্যা: সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী (Social Safety Net) কর্মসূচির আওতায় দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তার জন্য বিভিন্ন কর্মসূচি মূলত সমাজকল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়ন করে থাকে।

১৭. তুমি আসলে আমি যাব। বাক্যটির ইংরেজি কোনটি? 
ক. If you come, I go 
খ. If you came, I will go.
গ. If you come, I would go. 
ঘ. If you come, I will go.

উ. ঘ. If you come, I will go.
ব্যাখ্যা: এটি First Conditional Sentence। এর structure হলো:
If + Present Indefinite Tense + Future Indefinite Tense।
তাই ‘come’ (Present) এর সাথে ‘will go’ (Future) বসেছে।

১৮. বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? 
ক. ৪টি
খ. ৫টি
গ. ৭টি 
ঘ. ৮টি 

উ. খ. ৫টি 
ব্যাখ্যাঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যের সংখ্যা ৫টি।রাজ্যগুলো হলো:
১. পশ্চিমবঙ্গ (সবচেয়ে দীর্ঘ সীমান্ত)
২. আসাম
৩. মেঘালয়
৪. ত্রিপুরা
৫. মিজোরাম।
এই রাজ্যগুলো বাংলাদেশের সাথে প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে, যা বিশ্বের অন্যতম দীর্ঘ স্থল সীমান্ত।

১৯. ‘স্কুল > ইস্কুল' এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ? 
ক. অপনিহিত 
গ. অভিশ্রুত 
খ. অন্তঃস্বরাগম 
ঘ. আদি স্বরাগম

উ. ঘ. আদি স্বরাগম 
ব্যাখ্যাঃ উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে শব্দের শুরুতে (আদিতে) কোনো স্বরধ্বনি (সাধারণত 'ই' বা 'উ') যুক্ত হলে তাকে আদি স্বরাগম বলে। এটি ধ্বনি পরিবর্তনের একটি অন্যতম প্রক্রিয়া। প্রধান উদাহরণগুলো হলো: স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন, স্পর্ধা > আস্পর্ধা, স্ত্রী > ইস্ত্রী।

২০. বি, নি, নির- কোন ধরনের উপসর্গ? 
ক. বাংলা 
গ. মিশ্র 
খ. বিদেশী 
ঘ. সংস্কৃত 

উ. ঘ. সংস্কৃত
ব‌্যাখ‌্যাঃ সংস্কৃত বা তৎসম উপসর্গ: 
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
উল্লেখ্য, 'বি' এবং 'নি' খাঁটি বাংলা উপসর্গ হিসেবেও ব্যবহৃত হয়, কিন্তু 'নির' কেবলই সংস্কৃত উপসর্গ। তাই সামগ্রিকভাবে এগুলো সংস্কৃত উপসর্গ।

২১. ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 
ক. ১৩ 
খ. ১২
গ. ১০
ঘ. ৮ 

উ. গ. ১০ 
সমাধানঃ
গড় = (প্রথম সংখ্যা + শেষ সংখ্যা) ÷ ২
      = (১ + ১৯) ÷ ২
      = ২০ ÷ ২
      = ১০

২২. পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কী বলে? 
ক. হীরক জয়ন্তী
খ. রজত জয়ন্তী
গ. সুবর্ণ জয়ন্তী 
ঘ. প্লাটিাম জয়ন্তী

উ. খ. রজত জয়ন্তী 
ব্যাখ্যা: ২৫ বছর পূর্তিতে- রজত জয়ন্তী (SilverJubilee), ৫০ বছর পূর্তিতে- সুবর্ণ জয়ন্তী (Golden Jubilee), ৬০ বছর পূর্তিতে - হীরক জয়ন্তী (Diamond Jubilee) এবং ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী পালন করা হয়।

২৩. ‘লেখাপড়া করে যে, গাড়ী ঘোড়া চলে সে'- এ চরণটির রচয়িতা কে? 
ক. মদনমোহন তর্কালঙ্কার 
খ. অক্ষয়কুমার দত্ত 
গ. কুসুমকুমারী দাস 
ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত 

উ. ক. মদনমোহন তর্কালঙ্কার 

২৪. রেকর্ড কিপারের দায়িত্ব নয় কোনটি? 
ক. রেকর্ড তৈরি করা 
খ. রেকর্ড বই বাঁধাই করা 
গ. ম্যাপ সংরক্ষণ করা
ঘ. কেস নথি সংরক্ষণ করা 

উ. ক. রেকর্ড তৈরি করা 
ব্যাখ্যা: একজন রেকর্ড কিপারের (নথিরক্ষক) মূল কাজ হলো পুরোনো নথি, ম্যাপ, কেস ফাইল ইত্যাদি সংরক্ষণ করা এবং বাঁধাই করে গুছিয়ে রাখা। নতুন করে রেকর্ড বা তথ্য তৈরি করা তার কাজ নয়।

২৫. Use appropriate verb. One of the students ___ (fail).
ক. would failed 
খ. will failed 
গ. have failed 
ঘ. has failed

উ. ঘ. has failed 
ব্যাখ্যা: গ্রামারের নিয়ম অনুযায়ী, 'One of the + Plural Noun' এর পর Singular Verb বসে। এখানে options গুলোর মধ্যে একমাত্র 'has' হলো singular verb

২৬.‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 
ক. গো+এষনা 
খ. গব+এষণা
গ. গো+এষণা
ঘ. গো+ষণা 

উ. গ. গো+এষণা 
ব্যাখ্যা: এটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ। গো+ এষণা = গবেষণা।

২৭.পারস্য উপসাগরে অবস্থিত ‘খারগ দ্বীপ' কোন দেশের অংশ?
ক. কুয়েত
খ. সৌদি আরব
গ. ওমান
ঘ. ইরান

উ. ঘ. ইরান
ব্যাখ্যা: 'খারগ দ্বীপ' (Kharg Island) পারস্য উপসাগরে অবস্থিত ইরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ, যা মূলত তাদের জ্বালানি তেল রপ্তানির প্রধান টার্মিনাল হিসেবে ব্যবহৃত হয়।

২৮. বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু-
ক. বৃত্তের বাহিরে 
খ. বৃত্তের উপরে 
গ. বৃত্তের অভ্যন্তরে 
ঘ. বৃত্তের কেন্দ্রে

উ. ঘ. বৃত্তের কেন্দ্রে
ব্যাখ্যা: একটি বৃত্তের কেবল ব্যাসগুলোই একে অপরকে সমদ্বিখণ্ডিত করতে পারে। আর বৃত্তের সকল ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে। তাই ছেদবিন্দুটি হবে বৃত্তের কেন্দ্রে।

২৯. বাংলা ১৪২৮ সনের জ্যৈষ্ঠ মাস কত দিনের ছিল? 
ক. ৩২ দিন 
গ. ৩০ দিন 
খ. ২৯ দিন 
ঘ. ৩১ দিন

উ. ঘ. ৩১ দিন 
ব্যাখ্যা: বাংলা একাডেমির প্রবর্তিত নতুন বর্ষপঞ্জি অনুযায়ী, বাংলা বছরের প্রথম ৬ মাস (বৈশাখ থেকে আশ্বিন) ৩১ দিনে গণনা করা হয়। যেহেতু জ্যৈষ্ঠ হলো বছরের দ্বিতীয় মাস, তাই এটি ৩১ দিনের।

৩০. ‘আইন' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 
ক. আরবি 
গ. পর্তুগিজ 
খ. সংস্কৃত 
ঘ. ফারসি

উ. ঘ. ফারসি 
ব্যাখ্যা: 'আইন' একটি ফারসি শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত আরও কিছু ফারসি শব্দ হলো: কারখানা, চশমা, তারিখ, দোকান ইত্যাদি।

৩১. Which of the following is a reflexive pronoun? 
ক. Each
খ. Myself
গ. Who 
ঘ. He

উ. খ. Myself 
ব্যাখ্যা: যে সকল Pronoun এর শেষে self বা selves যুক্ত থাকে এবং যারা বাক্যে object হিসেবে বসে subject কেই নির্দেশ করে, তাদের Reflexive Pronoun বলে। যেমন: myself, yourself, himself, themselves ইত্যাদি।

৩২. তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি ১২০ হলে, বড় সংখ্যাটি কত? 
ক. ৩৯
খ. ৪১
গ. ৪৩ 
ঘ. ৪৫

উ. খ. ৪১ 
ব্যাখ্যা: ১. 
ধরি, তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x, x + 1,এবং x + 2
প্রশ্নমতে, 
 x + x + ১ + x + ২ = ১২০
বা, ৩x + ৩ = ১২০
বা, ৩x = ১১৭
বা, x = ১১৭/৩
বা, x = ৩৯
সুতরাং বড় সংখ্যাটি = ৩৯ + ২ = ৪১

৩৩. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৮ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? 
ক. ৩৬ 
খ. ৮১
গ. ১৬২
ঘ. ৩২৪ 

উ. গ. ১৬২ 
ব্যাখ্যা: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে, সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান হয়। এখানে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, যা ত্রিভুজটির ভূমি এবং উচ্চতা হিসেবে কাজ করে।
১. প্রদত্ত উপাত্তসমূহ:
সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, a =১৮ cm
যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, তাই এর ভূমি (b) এবং উচ্চতা (h) উভয়ই ১৮ cm
ভূমি, b= ১৮ cm 
উচ্চতা, h = ১৮cm
২. ক্ষেত্রফল নির্ণয়:
আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ x ভুমি x উচ্চতা
এখন মানগুলো বসিয়ে পাই:
Area = ১/২ × ১৮ cm x ১৮ cm
= ৯ cm x ১৮ cm
= ১৬২ cm²
সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল ১৬২ বর্গ সে.মি.

৩৪. নীচের কোনটিতে বহুবচনের সঠিক প্রয়োগ হয়েছে- 
ক. সচিববৃন্দ 
গ. সচিবমণ্ডলী 
খ. সচিবগণ 
ঘ. সচিববর্গ 

উ. খ. সচিবগণ 
ব্যাখ্যা: সম্মানীয় ব্যক্তি বা পেশাজীবীদের ক্ষেত্রে বহুবচন বোঝাতে সাধারণত 'গণ' বা 'বৃন্দ' যুক্ত করা হয়। তবে দাপ্তরিক ও ব্যাকরণগতভাবে 'সচিব' শব্দের সাথে বহুবচন জ্ঞাপক শব্দ হিসেবে 'সচিবগণ' সবচেয়ে বেশি প্রচলিত ও সঠিক বলে গণ্য করা হয়।

৩৫. ‘বিজ্ঞ’ এর সমার্থক শব্দ নয় কোনটি? 
ক. বিদ্বান 
খ. প্রজ্ঞা 
গ. জ্ঞানী 
ঘ. বুধ

উ. খ. প্রজ্ঞা 
ব্যাখ্যা: 'বিজ্ঞ', 'বিদ্বান', 'জ্ঞানী' এবং 'বুধ'—এই সবগুলোই বিশেষণ পদ যার অর্থ হলো পণ্ডিত বা গভীর জ্ঞানসম্পন্ন ব্যক্তি। অন্যদিকে 'প্রজ্ঞা' একটি বিশেষ্য পদ যার অর্থ হলো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য। তাই এটি সমার্থক নয়।

৩৬. যদি 6 - 4x ≤ 14 হয়, তবে কোনটি সঠিক? 
ক. x > 2 
গ. x < -2 
খ. x < 2 
ঘ. x > - 2

উ. ঘ. x > - 2
ব্যাখ্যা: অসমতাটি : 6 – 4x ≤ 146 - 4x ≤14
ধ্রুবক পদটি ডানপক্ষে স্থানান্তর করি:
উভয় পক্ষ থেকে 66 বিয়োগ করে পাই :
-4x ≤ 14 - 6
-4x ≤ 8
চলক x এর মান নির্ণয় করি:
এখন উভয় পক্ষকে –4 দ্বারা ভাগ করতে হবে। 
আমরা জানি যে, কোনো অসমতা (inequality)-কে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যায়।
-4x/-4 ≥ 8/-4
x ≥ -2
সীমানা পরীক্ষা (Boundary Case Test): যদি x = - 2 হয়, তবে 6-4 (- 2) 
= 6 + 8
= 14
যেহেতু 14 ≤ 14 সত্য, তাই আমাদের প্রাপ্ত সমাধানটি সঠিক।

৩৭.বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 
ক. ১১টি 
গ. ৫টি 
খ. ৬টি 
ঘ. ৪টি 

উ. ঘ. ৪টি 
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ২য় ভাগে (চতুর্থ অনুচ্ছেদে) রাষ্ট্র পরিচালনার ৪টি মূলনীতির কথা বলা হয়েছে। এগুলো হলো: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা।

৩৮. Which one is superlative degree ? 
ক. better
খ. further
গ. less 
ঘ. worst 

উ. ঘ. worst 
ব্যাখ্যা: better হলো ‘good’ এর comparative degree। further হলো ‘far’ এর comparative degree। less হলো ‘little’ এর comparative degree। worst হলো ‘bad’ এর superlative degree।

৩৯. Use appropriate preposition. Truth triumphs ... falsehood. 
ক. over 
গ. to 
খ. on 
ঘ. for 
 
উ. ক. over 
ব্যাখ্যা: ‘Triumph over’ একটি প্রচলিত phrase। "Triumph over" এর বাংলা অর্থ হলো "কোনো কিছুর ওপর জয়লাভ করা", "বিজয় অর্জন করা" অথবা "অতিক্ৰম করা"।

৪০. একটি দ্রব্যের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত ৫ : ৪ হলে, বিক্রয়মূল্য ক্রয়মূল্যের শতকরা কত অংশ? 
ক. ১২০% 
খ. ১২৫%
গ. ৩০%  
ঘ. ৪০% 

উ. খ. ১২৫% 
ব্যাখ্যা: ধরি, বিক্রয়মূল্য = S এবং ক্রয়মূল্য = C
তাহলে, S : C = ৫ : ৪
অর্থাৎ, S/C = ৫/৪
শতকরা = (S/C × ১০০)% = (৫/৪ × ১০০)% = ১২৫%

৪১. ভূমি রেকর্ড বলতে কোনটি বুঝায়? 
ক. ম্যাচ ও দাগ
খ. খতিয়ান ও পর্চা 
গ. ROR 
ঘ. ROR ও MAP

উ. খ. খতিয়ান ও পর্চা
ব্যাখ্যা: ভূমি রেকর্ড (Land Record) বলতে ভূমির স্বত্বলিপি বা ROR (Record of Rights, যাকে আমরা খতিয়ান বলি) এবং ভূমির নকশা বা MAP উভয়টিকেই সামগ্রিকভাবে বোঝানো হয়।

৪২. বাংলা সাহিত্যে ‘সনেট' রচনার প্রবর্তক কে? 
ক. অতুল প্রসাদ সেন 
খ. দ্বিজেন্দ্রলাল রায় 
গ. মাইকেল মধুসূদন দত্ত 
ঘ. রজনীকান্ত সেন

উ. গ. মাইকেল মধুসূদন দত্ত  
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে সনেট বা 'চতুর্দশপদী কবিতা' রচনার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। ইতালীয় কবি পেত্রার্কের সনেট দ্বারা প্রভাবিত হয়ে তিনি বাংলায় এটি রচনা শুরু করেন।

৪৩. 2x3y2x+3y=17\frac{2x - 3y}{2x + 3y} = \frac{1}{7} হলে,
x : y = কত?
ক. 1 : 2
খ. 2 : 1 
গ. 2 : 3 
ঘ. 3 : 2

উ. খ. 2 : 1  
ব্যাখ্যা:
দেওয়া আছে:
(2x − 3y) / (2x + 3y) = 1/7

যোজন-বিয়োজন পদ্ধতি প্রয়োগ করি:
a/b = c/d হলে,
(a + b)/(a − b) = (c + d)/(c − d)

তাহলে,
(2x − 3y + 2x + 3y) / (2x − 3y − 2x − 3y) = (1 + 7) / (1 − 7)
4x / (−6y) = 8 / (−6)

অতএব,
4x = 8y
x/y = 8/4 = 2/1

সুতরাং, x : y = 2 : 1

৪৪. The synonym of the word "Feasible" is- 
ক. Realistic
খ. Practical
গ. Impossible  
ঘ. Different

উ. খ. Practical
ব্যাখ্যা: ‘Feasible’ শব্দের অর্থ হলো যা করা সম্ভব, বাস্তবায়নযোগ্য বা প্রয়োগযোগ্য। এর সবচেয়ে কাছের সমার্থক শব্দ হলো ‘Practical’।

৪৫. স্টারলিংক কত সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে? 
ক. ২০২৩ 
খ. ২০২৪
গ. ২০২৫
ঘ. ২০২৬

উ. গ. ২০২৫ 
ব্যাখ্যা: ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির স্যাটেলাইট ইন্টারনেট সেবা 'স্টারলিংক' (Starlink)। বইয়ের দেওয়া তথ্য ও উত্তরপত্র অনুযায়ী এটি ২০২৫ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার কথা উল্লেখ করা হয়েছে।

৪৬. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ১৪ বেশি হলে সংখ্যাটি কত? 
ক. ২ 
খ. ৩ 
গ. 8
ঘ. ১৬

উ. গ. 8
 
৪৭. বাংলাদেশে কত সালে ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) এর সদস্যপদ লাভ করে? 
ক. ১৯৭২ সালে  
খ. ১৯৭৩ সালে 
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে 

উ. গ. ১৯৭৪ সালে
ব্যাখ্যা: বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC (Organization of Islamic Cooperation)-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সংস্থাটিরসদস্যপদ লাভ করে।

৪৮. একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গ মি. । সমান্তরাল বাহু দুইটির লম্ব দূরত্ব ৮ মি. ও এক বাহুর দৈর্ঘ্য ৬ মি.। অপর বাহুর দৈর্ঘ্য কত মি.? 
ক. ৪ 
গ. ৮ 
খ. ৬ 
ঘ. ২

উ. ক. ৪  
ব্যাখ্যা:
ধরি, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় a এবং b, উচ্চতা h।
ক্ষেত্রফল (A) = 40m²
·
উচ্চতা (h) = 8 m
একটি সমান্তরাল বাহু (a) = 6 m
অপর সমান্তরাল বাহু (b) = ?
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের A = 1/2 (a + b)h
বা, 40 = 1/2 ( 6 + b) × 8 
বা, 40 = (6 + b) × 4
বা, 10 = 6+b
বা, b = 10 - 6 = 4
সুতরাং, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 4 m সঠিক উত্তরটি হলো ক ৷

৪৯. ‘Wisdom' এর বাংলা প্রতিশব্দ কোনটি? 
ক. বুদ্ধি
খ. প্রজ্ঞা
গ. জ্ঞান  
ঘ. বিদ্যা 

উত্তরঃ খ. প্রজ্ঞা
ব্যাখ্যা: 'Wisdom' অর্থ প্রজ্ঞা, হিতাহিত জ্ঞান বা গভীর জ্ঞান। 'Intelligence' অর্থ বুদ্ধি এবং 'Knowledge' অর্থ সাধারণ জ্ঞান। তাই সঠিক প্রতিশব্দ প্রজ্ঞা।

৫০. ‘কচড়া” শব্দের সমার্থক শব্দ কোনটি? 
ক. খসড়া
খ. রোজনামচা
গ. অনবরত 
ঘ. শিরা

উ. খ. রোজনামচা

৫১. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? 
ক. মেঘনা
খ. পশুর
গ. হাড়িয়া ভাঙ্গা 
ঘ. সমেস্বরী

উ. গ. হাড়িয়া ভাঙ্গা
ব্যাখ্যা: দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে জেগে ওঠা একটি দ্বীপ ছিল (বর্তমানে এটি সমুদ্রে বিলীন)। ভারত এই দ্বীপটিকে 'নিউমুর' বা 'পূর্বাশা' নামে ডাকতো ।

৫২. My sister lives in ... USA. 
ক. an 
খ. a
গ. the
ঘ. no article 

উ. গ. the
ব্যাখ্যা: USA (United States of America), UK, UAE ইত্যাদি দেশের নামগুলো একাধিক রাজ্য বা দেশের সমষ্টি বোঝায় (যাদের নামে States, Kingdom, Republic থাকে)। ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী এসব দেশের নামের আগে definite article 'the' বসে ।

৫৩. 0° এর সম্পূরক কোণ কোনটি? 
ক. 0°  
খ. 90° 
গ. 180°
ঘ. 360°

উ. গ. 180°
ব্যাখ্যাঃ যদি দুটি কোণের সমষ্টি 180° হয়, তবে একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। অর্থাৎ, যদি দুটি কোণ A এবং B হয়, তবে :
প্রদত্ত কোণ:
A + B = 180°
A = 0° হলে B = 180° হবে। 

৫৪. Which of the following is plural? 
ক. News  
খ. Linguistics
গ. Geese
ঘ. Furniture 

উ. গ. Geese
ব্যাখ্যাঃ Goose এর plural হল Geese
অন্যদিকে, News, Linguistics (ভাষাবিজ্ঞান) এবং Furniture শব্দগুলো সর্বদা  এক বচন (Singular) হিসেবে ব্যবহৃত হয়।

৫৫. pa=q,  qb=r,  rc=pp^a = q,\; q^b = r,\; r^c = p হলে
abc =
কত?
ক. ০
খ. ১
গ. pap^a
ঘ. apa^p

উ. খ. ১ 

উদ্দীপকে দেওয়া সমীকরণগুলো হলো:
• pᵃ = q — (i)
• qᵇ = r — (ii)
• rᶜ = p — (iii)

এখন, সমীকরণ (iii) থেকে শুরু করে পর্যায়ক্রমে মানগুলোঃ
rᶜ = p
(qᵇ)ᶜ = p [সমীকরণ (ii) থেকে r = qᵇ বসিয়ে]
qᵇᶜ = p
(pᵃ)ᵇᶜ = p [সমীকরণ (i) থেকে q = pᵃ বসিয়ে]
pᵃᵇᶜ = p¹

সূচকের নিয়ম অনুযায়ী, যদি ভিত্তি একই হয় (xᵐ = xⁿ), তবে তাদের ঘাত বা শক্তি সমান হয় (m = n)। এখানে উভয় পক্ষের ভিত্তি p হওয়ায়:
abc = 1

অতএব, abc এর মান হলো 1। সঠিক উত্তরটি হলো খ।

৫৬. The idiom "Put up with" means- 
ক. Stay together
খ. Protect
গ. Keep out 
ঘ. Tolerate 

উ. ঘ. Tolerate 
ব্যাখ্যাঃ Put up with অর্থ সহ্য করা।

৫৭. সচিবালয় নির্দেশমালা অনুযায়ী নথির শ্রেণি বিন্যাস কত প্রকার? 
ক. ৩
খ. ৪
গ. ৫ 
ঘ. ৬

উ. খ. ৪ 
ব্যাখ্যা: সচিবালয় নির্দেশমালা ২০১৪ অনুযায়ী সরকারি নথির শ্রেণি বিন্যাস ৪ প্রকার। এগুলো হলো: ‘ক’ শ্রেণি, ‘খ’ শ্রেণি, ‘গ’ শ্রেণি এবং ‘ঘ’ শ্রেণি।

৫৮. বিক্রেতা একটি ঘড়ি বিক্রয়ে ৫% ছাড় দেয়। ৭% ছাড় দিলে সে ১৫ টাকা কম লাভ করে। ঘড়িটির তালিকা মূল্য কত টাকা? 
ক. ২২৫ 
গ. ৭৪৫ 
খ. ৬২৫ 
ঘ. ৭৫০

উ. ঘ. ৭৫০ 
ব্যাখ্যা:
ছাড়ের পরিমাণের পার্থক্য = (৭% - ৫%) = ২%
প্রশ্নমতে, এই ২% ছাড়ের কারণে ১৫ টাকা কম লাভ হয়।
অতএব, তালিকা মূল্যের ২% = ১৫ টাকা
১% = ১৫ ÷ ২ টাকা
১০০% (সম্পূর্ণ তালিকা মূল্য) = (১৫ × ১০০) ÷ ২ = ৭৫০ টাকা।

৫৯.‘ব্রজবুলি' বলতে কী বোঝায়? 
ক. ব্রজধামে কথিত ভাষা 
খ. একরকম কৃত্রিম কবিভাষা 
গ. বাংলা ও হিন্দির যোগফল 
ঘ. মৈথিলী ভাষার উপভাষা 

উ. খ. একরকম কৃত্রিম কবিভাষা
ব্যাখ্যা: ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলী ভাষার সংমিশ্রণে তৈরি একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা । মধ্যযুগে বৈষ্ণব পদকর্তারা (যেমন- বিদ্যাপতি) ) রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক পদ রচনায় এই ভাষা ব্যবহার করতেন। 

৬০. কোনটি ‘সম্মেলনের শহর' বলে খ্যাত? 
ক. জেনেভা 
গ. ম্যানিলা 
খ. নিউইয়র্ক 
ঘ. বার্লিন 

উত্তরঃ ক. জেনেভা 
ব্যাখ্যা: সুইজারল্যান্ডের জেনেভা শহরকে 'সম্মেলনের শহর' বলা হয়। কারণ এখানে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থাসহ অসংখ্য আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তর অবস্থিত এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন এখানে অনুষ্ঠিত হয়।

৬১. Correct the sentence. I am not used to (walk) at this time of the day. 
ক. walk
খ. walking
গ. walked  
ঘ. have walked 

উ. খ. walking 
ব্যাখ্যা: ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী, 'to' এর পর সাধারণত verb এর base form বসে। কিন্তু 'be used to', 'get used to', 'with a view to', 'look forward to' ইত্যাদি ফ্রেজের পর verb-এর সাথে সবসময় '-ing' যুক্ত হয়। তাই 'walking' হবে।

৬২. Use question tag. The mother rose in her, ...? 
ক. didn't it?
খ. didn't she? 
গ. did she?
ঘ. wasn't it?

উ. খ. didn't she?  
ব্যাখ্যা: 'The mother rose in her' বাক্যটির অর্থ 'তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল'। এখানে 'The mother' বলতে মাকে না বুঝিয়ে 'মাতৃত্ব' (Abstract Noun) বোঝানো হয়েছে। ব্যাকরণের সঠিক নিয়ম অনুযায়ী Abstract Noun-এর প্রোনাউন হিসেবে 'it' ব্যবহৃত হয় এবং সঠিক tag "didn't it?"।

৬৩. ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয় কবে? 
ক. ২৮ ফেব্রুয়ারি 
গ. ৩০ ফেব্রুয়ারি 
খ. ২৫ ফেব্রুয়ারি 
ঘ. ১ মার্চ 

উ. ক. ২৮ ফেব্রুয়ারি

৬৪. ‘সপ্তাহ’ কোন ধরণের শব্দ? 
ক. ক্রমবাচক  
খ. পুরণবাচক
গ. গণনাবাচক
ঘ. সংখ্যাবাচক

উ. গ. গণনাবাচক
ব্যাখ্যা: 'সপ্তাহ' (সপ্ত অহং বা সাত দিনের সমাহার) শব্দটি দ্বারা একটি নির্দিষ্ট পরিমাণ বা গণনাকে বোঝায়। তাই বাংলা ব্যাকরণ অনুযায়ী এটি একটি গণনাবাচক শব্দ ।

৬৫. A 16 year old citizen of Bangladesh is not ____ to vote in an electing. 
ক. enough old 
খ. old enough 
গ. as old enough 
ঘ. enough old as

উ. খ. old enough 
ব্যাখ্যা: Adjective-এর পর 'enough' বসে এবং তারপর infinitive (to + verb) বসে। গঠনটি হলো: Adjective + enough + to + verb। তাই 'old' (adjective) + 'enough' + to vote হবে।

৬৬. ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার কে লাভ করেন? 
ক. লাজলো ক্রাজনাহরকাই 
খ. মিশেল এইচ ডেভোরেট 
গ. মারিয়া কোরেনা মাচাদো 
ঘ. জেসি বাকাল 

উ. গ. মারিয়া কোরেনা মাচাদো 
ব্যাখ্যা: ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরেস্না মাচাডো ২০২৪ সালে মানবাধিকার রক্ষায় 'ভ্যাকলাভ হাভেল প্রাইজ' (Václav Havel Human Rights Prize) জিতেছেন।

৬৭. What kind of noun is 'Discipline ' ? 
ক. Abstract 
গ. Collective 
খ. Common 
ঘ. Proper 

উ. ক. Abstract 
ব্যাখ্যা: 'Discipline' (শৃঙ্খলা) হলো এমন একটি গুণ বা অবস্থার নাম যা ধরা বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। যেসব নাউনকে ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায় না, তাদের Abstract Noun বলে।

৬৮. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি? 
ক. সমাচার দর্পণ 
খ. দিগদর্শন
গ. সংবাদ প্রভাকর  
ঘ. ঢাকা প্রকাশ 

উ. খ. দিগদর্শন 
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র হলো 'দিকদর্শন'। এটি ১৮১৮ সালের এপ্রিলে শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। উল্লেখ্য, 'সমাচার দর্পণ' হলো বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।

৬৯. একটি আয়তকার জমির দৈর্ঘ্য ৬৬ গজ, প্রস্থ ২২ গজ হলে, জমির ক্ষেত্রফল কত?
ক. ৩ বিঘা
খ. ১ বিঘা
গ. ০.৩০ একর 
ঘ. ১ একর 

উ. গ. ০.৩০ একর
ব্যাখ্যা:
আয়তাকার জমির ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = (৬৬ × ২২) বর্গগজ = ১৪৫২ বর্গগজ।
আমরা জানি, ৪৮৪০ বর্গগজ = ১ একর।
সুতরাং, ১৪৫২ বর্গগজ = (১৪৫২ ÷ ৪৮৪০) একর = ০.৩ বা ০.৩০ একর।

৭০.‘তাসের ঘর’ বাগধারাটির অর্থ কী? 
ক. ক্ষণস্থায়ী
খ. এলোমেলো
গ. বিশৃঙ্খলা
ঘ. ভেঙ্গে পড়া 

উ. ক. ক্ষণস্থায়ী
ব্যাখ্যা: তাসের ঘর যেমন সামান্য বাতাসেই ভেঙে যায়, তেমনি 'তাসের ঘর' বাগধারাটি দিয়ে এমন কিছুকে বোঝায় যা খুব সহজে নষ্ট হয়ে যায় বা যার স্থায়িত্ব খুব কম (ক্ষণস্থায়ী)।

৭১. বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক (GI) পণ্য কোনটি? 
ক. ইলিশ
খ. জামদানি
গ. আম 
ঘ. পাট 

উ. খ. জামদানি 
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI - Geographical Indication) পণ্য হিসেবে ২০১৬ সালে স্বীকৃতি লাভ করে 'জামদানি শাড়ি'। আর দ্বিতীয় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় রূপালি ইলিশ।

৭২.মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীন ছিল? 
ক. ২ 
গ. ৬ 
খ. ৪ 
ঘ. ৮

উ. ক. ২  
ব্যাখ্যা: মহান মুক্তিযুদ্ধে ঢাকা শহর ২ নম্বর সেক্টরের অধীনে ছিল। এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম. হায়দার। ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং ফরিদপুরের কিছু অংশ নিয়ে এই সেক্টর গঠিত হয়েছিল।

৭৩. বর্তমান সরকার সরকারি চাকুরীতে কতটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 
ক. ৫ লক্ষ 
গ. ৫.৫ লক্ষ 
খ. ৪.৫ লক্ষ 
ঘ. ৭.৫ লক্ষ

উ. ক. ৫ লক্ষ 

৭৪. The boy takes after his father. Here 'takes after' means- 
ক. go behind 
খ. follow 
গ. take the same way 
ঘ. resemble

উ. ঘ. resemble 
ব্যাখ্যা: 'Take after' একটি Phrasal verb যার অর্থ হলো চেহারায় বা স্বভাবে পরিবারের বয়োজ্যেষ্ঠ কারও মতো হওয়া বা সাদৃশ্য থাকা। এর সঠিক ইংরেজি সমার্থক শব্দ হলো 'resemble'।

৭৫. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত? 
ক. ২৪ মিটার  
খ. ৪৮ মিটার 
গ. ৯৬ মিটার
ঘ. ৬৪ মিটার 

উ. গ. ৯৬ মিটার 
ব্যাখ্যা:
ধরি, আয়তাকার ঘরের প্রস্থ x মিটার।
দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। সুতরাং, দৈর্ঘ্য = 2x মিটার।
প্রশ্নমতে,
    x × 2x = 512
বা, 2x² = 512
বা, x² = 512/2
বা, x² = 256
বা, x = 16
সুতরাং আয়তাকার ঘরের প্রস্থ 16 মিটার।
দৈর্ঘ্য = 2 × 16 মিটার।
         32 মিটার
পরিসীমা = 2 (32 + 16) মিটার
             = 96 মিটার

৭৬.‘বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র'- এটা কোন ধরনের বাক্য? 
ক. সরল বাক্য 
গ. যৌগিক বাক্য 
খ. জটিল বাক্য 
ঘ. মিশ্র বাক্য 

উ. ক. সরল বাক্য
ব্যাখ্যা: যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। এই বাক্যে ‘বিদ্বান লোক’ হলো কর্তা বা উদ্দেশ্য এবং ‘শ্রদ্ধার পাত্র (হন)’ হলো বিধেয়। এটি একটি সরল বাক্য।

৭৭. The antonym of the word 'transitory' is- 
ক. short lived 
গ. transparent 
খ. temporary 
ঘ. permanent 

উ. ঘ. permanent 
ব্যাখ্যাঃ Transitory শব্দের অর্থ ক্ষণস্থায়ী, অস্থায়ী, অল্পকালস্থায়ী বা নশ্বর। যার বিপরীত শব্দ permanent  যার অর্থ স্থায়ী।

৭৮.‘Dead Sea’ কোথায় অবস্থিত? 
ক. Egypt & Jordan 
খ. Israel & Jordan 
গ. Iraq & Jordan 
ঘ. Iraq and Turkey 

উ. খ. Israel & Jordan 
ব্যাখ্যা: ‘Dead Sea’ বা মৃত সাগর হলো পৃথিবীর অন্যতম লবণাক্ত জলাশয়। এটি মধ্যপ্রাচ্যে জর্ডান (পূর্ব দিকে) এবং ইসরায়েল ও ফিলিস্তিনের (পশ্চিম দিকে) সীমান্তের মধ্যে অবস্থিত।

৭৯. কোন সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য ৬° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত? 
ক. ৪৬° 
খ. ৪২°
গ. ৪০°  
ঘ. ৫০°

উ. খ. ৪২° 

৮০. a² + b² = -ab হলে a³ – b³ = ? 
ক. 0 
খ. 1 
গ. 2 
ঘ. 4

উ. ক. 0  
ব্যাখ্যা:
দেওয়া আছে:
a² + b² = −ab
সমীকরণটি সাজিয়ে পাই:
উভয় পাশে ab যোগ করে পাই,
a² + ab + b² = 0
প্রদত্ত রাশির মান নির্ণয়:
আমরা জানি, ঘনকের বিয়োগফল এর সূত্রটি হলো:
a³ − b³ = (a − b)(a² + ab + b²)

আমরা জানি যে a² + ab + b² = 0 এই মানটি সূত্রে বসিয়ে পাই:
a³ − b³ = (a − b)·0
= 0
সুতরাং, রাশিটির মান ০।
ক. ০

৮১. নীচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? 
ক. ঠ 
খ. ন 
গ. হ 
ঘ. প 

উ. ঘ. প 
ব্যাখ্যা: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাসের অধিক বের হয় না, তাদের অঘোষ ধ্বনি বলে। প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অঘোষ। এখানে ‘প’ হলো প-বর্গের প্রথম বর্ণ, তাই এটি অঘোষ ধ্বনি। ঠ হলো মহাপ্রাণ, ন হলো নাসিক্য।

৮২. ১১ ও ২৫ সংখ্যাদ্বয় পরস্পর... 
ক. ধণাত্মক 
গ. জোড় সংখ্যা 
খ. মৌলিক সংখ্যা 
ঘ. সহমৌলিক সংখ্যা

উ. ঘ. সহমৌলিক সংখ্যা 
ব্যাখ্যা: দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু যদি কেবল ১ হয়, তবে তাদের পরস্পর সহমৌলিক সংখ্যা (Co-prime numbers) বলা হয়। ১১ এবং ২৫ এর মধ্যে ১ ছাড়া অন্য কোন সাধারণ গুণনীয়ক নেই, তাই এরা সহমৌলিক।

৮৩. ‘সে বই পড়ছে’- এ বাক্যে ‘পড়ছে’ কোন ক্রিয়া? 
ক. সকর্মক ক্রিয়া 
খ. দ্বিকর্মক ক্রিয়া 
গ. সমধাতুজ ক্রিয়া 
ঘ. অকর্মক ক্রিয়া 

উ. ক. সকর্মক ক্রিয়া
ব্যাখ্যা: বাক্যের ক্রিয়াকে ‘কী’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তবে তা সকর্মক ক্রিয়া। এখানে ‘সে কী পড়ছে?’ প্রশ্ন করলে উত্তর আসে ‘বই’। তাই পড়ছে একটি সকর্মক ক্রিয়া।

৮৪. আর্টেমিস-২ চন্দ্রাভিযানে অংশগ্রহণকারী প্রথম নারী নভোচারী কে? 
ক. রিড ওয়াইজম্যান 
খ. ক্রিস্টিনা কচ 
গ. লিয়াং ওয়েনফেং 
ঘ. ভিক্টর গ্রোভার 

উ. খ. ক্রিস্টিনা কচ
ব্যাখ্যা: নাসার (NASA) আর্টেমিস-২ (Artemis-II) মিশনের মাধ্যমে চাঁদের কক্ষপথে ভ্রমণের জন্য নির্বাচিত চারজন নভোচারীর মধ্যে ক্রিস্টিনা কচ (Christina Koch) হলেন মিশন স্পেশালিস্ট এবং এই অভিযানে অংশগ্রহণকারী প্রথম নারী।

৮৫. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ৮ কি.মি. এবং প্রতিকূলে ঘণ্টায় ৪ কি.মি. যায়। নৌকার বেগ ঘণ্টায় কত কি.মি.? 
ক. ৬ 
গ. ৮ 
খ. ৪ 
ঘ. ১০

উ. ক. ৬  
ব্যাখ্যাঃ মনে করি, নৌকার বেগ x কিমি এবং স্রোতের বেগ y কিমি
প্রশ্ন মতে, 
x + y = ৮ ........ (i)
x - y = ৪ ........ (ii)

(i) ও (ii)  নং সমীকরণ যোগ করি,
x + y = ৮ ........ (i)
x - y = ৪ ........ (ii)
২x = ১২
বা, x = ৬
সুতরাং নৌকার বেগ = ৬ কিমি

৮৬.What is the passive form of “The News shocked him."? 
ক. He was shocked by the news. 
খ. He was shocked at the news. 
গ. He has been shocked by the news. 
ঘ. He had been shocked with the news. 

উ. খ. He was shocked at the news
ব্যাখ্যা: 'Shocked' verb-টির পর passive voice- Publicatএ সাধারণত preposition হিসেবে 'by' না বসে 'at' বসে (shocked at)। বাক্যটি Past Indefinite Tense-এ থাকায় passive-এ 'was / were + V3' হবে।

৮৭. ১ শতাংশে কত বর্গফুট? 
ক. ৭২০ 
খ. ৪২০ 
গ. ৪৩৫.৬ 
ঘ. ৪৮৪০

উ. গ. ৪৩৫.৬  

৮৮. Who wrote "Beauty is truth, truth is beauty"? 
ক. Keats 
গ. Shelly 
খ. Eliot 
ঘ. Wordsworth 

উ. ক. Keats 
ব্যাখ্যা: বিখ্যাত এই পঙ্ক্তিটি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি John Keats- এর লেখা বিখ্যাত কবিতা "Ode on a Grecian Urn" থেকে নেওয়া হয়েছে।

৮৯.শুদ্ধ বানান কোনটি? 
ক. বিভিষিকা  
খ. মূখ্য 
গ. বুদ্ধিজীবী
ঘ. সম্পূর্ন 

উ. গ. বুদ্ধিজীবী
ব্যাখ্যা: সঠিক বানান হলো 'বুদ্ধিজীবী'। বাংলা বানানের নিয়ম অনুযায়ী, 'জীবী' যুক্ত সকল শব্দে (যেমন- চাকরিজীবী, শ্রমজীবী, পেশাজীবী) দুটি দীর্ঘ-ঈ কার (ী) হয়। অন্যান্য অপশনের শুদ্ধ রূপ হবে: বিভীষিকা, মুখ্য, সম্পূর্ণ।

৯০. Use appropriate preposition. Happiness consists ... contenment? 
ক. for 
গ. with 
খ. of 
ঘ. in

উ. ঘ. in 
ব্যাখ্যা: 'Consist in' মানে হলো 'নিহিত থাকা'। বাক্যটির অর্থ হলো— সুখ সন্তুষ্টির মাঝে নিহিত। অন্যদিকে 'Consist of' মানে হলো 'গঠিত হওয়া' । যেমন: The committee consists of 5 members।

৯১. কোন জরিপ কার্য সরজমিনে সম্পাদিত হয়নি? 
ক. সিএস জরিপ 
খ. আর এস জরিপ 
গ. এস এ জরিপ 
ঘ. সিটি জরিপ 

উ. গ. এস এ জরিপ
ব্যাখ্যা: এস এ জরিপ (SA Survey Acquisition Survey) মূলত ১৯৫০ সালের জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইনের পর দ্রুত সময়ে জমির মালিকানা নির্ধারণের জন্য করা হয়েছিল। সময় বাঁচানোর জন্য এটি মাঠে বা সরজমিনে গিয়ে না করে, পূর্ববর্তী সিএস (CS) রেকর্ড সংশোধন করে অফিসে বসেই বেশি সম্পাদিত হয়েছিল।

৯২.‘ইত্যাদি’ কোন সমাস? 
ক. তৎপুরুষ 
খ. কর্মধারয় 
গ. বহুব্রীহি 
ঘ. অব্যয়ীভাব 

উ. ক. তৎপুরুষ 
ব্যাখ্যা: 'ইত্যাদি' শব্দটির ব্যাসবাক্য হলো 'ইতি হতে আদি'। এটি পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ, কারণ এখানে পূর্বপদ থেকে 'হতে' বিভক্তি লোপ পেয়ে সমাস গঠিত হয়েছে।

৯৩. সে দেখতে তার বাবার মত। বাক্যটির ইংরেজি কোনটি? 
ক. He resembles to his father. 
খ. He resembles at his father. 
গ. He resembles his father. 
ঘ. He resembles for his father.

উ. গ. He resembles his father. 
ব্যাখ্যা: ‘Resemble’ (সদৃশ হওয়া বা দেখতে একই রকম হওয়া) একটি Transitive Verb (সকর্মক ক্রিয়া)। Active voice-এ এর পর সরাসরি object বসে, কোনো preposition (যেমন- to, at, for) ব্যবহৃত হয় না।

৯৫.‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এর মধ্যে ‘টাপুর টুপুর' কি ধরনের অব্যয়? 
ক. সংযোজক অব্যয় 
খ. পদান্বয়ী অব্যয় 
গ. অনন্বয়ী অবয়্য 
ঘ. অনুকার অব্যয়

উ. ঘ. অনুকার অব্যয় 
ব্যাখ্যা: যেসব শব্দ দিয়ে কোনো বাস্তব বা কাল্পনিক ধ্বনি বা শব্দের অনুকরণ করা হয়, তাকে অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। এখানে ‘টাপুর টুপুর’ হলো বৃষ্টির শব্দের অনুকরণ।

৯৫. একটি গান্টার চেইন কত অংশে বিভক্ত? 
ক. ২২ 
গ. ৬৬ 
খ. ৬০ 
ঘ. ১০০

উ. ঘ. ১০০

৯৬. বাংলাদেশের প্রাচীনতম চা বাগান কোনটি? 
ক. জাফলং 
গ. লাক্কাতুরা 
খ. মাধবপুর 
ঘ. মালনীছড়া

উ. ঘ. মালনীছড়া 
ব্যাখ্যা: বাংলাদেশের (এবং উপমহাদেশের) প্রথম ও প্রাচীনতম চা বাগান হলো সিলেটের মালনীছড়া চা বাগান। লর্ড হার্ডসনের তত্ত্বাবধানে ১৮৫৪ সালে এই চা বাগানটি প্রতিষ্ঠিত হয়।

৯৭. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কোনটি? 
ক. টেকনাফ 
গ. পঞ্চগড় 
খ. তেতুঁলিয়া 
ঘ. বাংলাবান্ধা 

উ. ঘ. বাংলাবান্ধা 
ব্যাখ্যা: বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান বা জায়গা হলো বাংলাবান্ধা। এটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত। (যদি সবচেয়ে উত্তরের উপজেলা চাওয়া হয়, তবে উত্তর হবে তেঁতুলিয়া।)

৯৮. কাজী নজরুল ইসলাম এর ‘ছায়ানট' কোন ধরনের রচনা? 
ক. উপন্যাস 
খ. গল্পগ্রন্থ
গ. কাব্যগ্রন্থ
ঘ. গীতিনাট্য 

উ. গ. কাব্যগ্রন্থ 
ব্যাখ্যা: ‘ছায়ানট’ হলো কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে ‘বিজয়িনী’, ‘পূজারিণী’, ইত্যাদি।

৯৯. A person who writes about his own life, writes ______ .
ক. an autobiography 
খ. a diary 
গ. a biography 
ঘ. a chronicle 

উ. ক. an autobiography
ব্যাখ্যা: যে ব্যক্তি নিজের জীবনী নিজেই লেখেন, সেই লেখাকে ‘Autobiography’ বা আত্মজীবনী বলা হয়। আর অন্য কারো জীবন সম্পর্কে লেখা হলে তাকে ‘Biography’ (জীবনী) বলা হয়।

১০০. ২৬.৫২২৫ এর বর্গমূল কত? 
ক. ৬.১৫ 
খ. ৪.২৫
গ. ৫.১৫
ঘ. ৩.২৫

উ. গ. ৫.১৫

Post a Comment

0 Comments