ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)
পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষা ২০২৫
তারিখ: ১৯.১২.২০২৫ 
পূর্ণমান: ৬০
MCQ ও রিটেন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

০১. ‘পরীক্ষা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 
a) পরি + ইক্ষা 
b) পারি + ইক্ষা 
c) পরি + ঈক্ষা 
d) পরিঃ + ইক্ষা

উত্তরঃ. C 
Solution: 'ই'-কার কিংবা 'ঈ'-কারের পর উভয়ে মিলে দীর্ঘ 'ঈ'-কার হয়। দীর্ঘ ‘ঈ’-কার পূর্বপর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমনঃ ই + ই = ঈ অতি + ইত = অতীত। ই = ঈ; পরি + ঈক্ষা = পরীক্ষা। এরূপঃ গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, রবীন্দ্র, দিল্লীশ্বর, সতীন্দ্ৰ ইত্যাদি।
 
০২. ‘সূর্য' এর সমার্থক শব্দ কোনটি? 
a) নীর
b) রবি 
c) বসুন্ধরা
d) কেতন 

উত্তরঃ. B 
Solution: সূর্যের কতিপয় সমার্থক শব্দঃ রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, দিনপতি ইত্যাদি। 
নীর শব্দের কতিপয় সমার্থক শব্দঃ পানি; জল; বারি 
বসুন্ধরা শব্দের কতিপয় সমার্থক শব্দঃ পৃথিবী, ধরিত্রী, পৃথ্বী 
কেতন শব্দের কতিপয় সমার্থক শব্দঃ পতাকা; নিশান

০৩. একাধিক বাক্য একটি বাক্যে স্থান দিলে সেগুলোর মধ্যে যে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বলে- 
a) ড্যাশ 
c) কমা 
b) কোলন 
d) সেমিকোলন 

উত্তরঃ. D 
Solution: একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন চিহ্ন বসে। উল্লেখ্য, 
সেমিকোলন (:) কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমনঃ সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য? 
কোলন (:)  একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। যেমনঃ সভায় সাব্যস্ত হলো: একমাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। 
ড্যাস (-) যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস চিহ্ন ব্যবহৃত হয়। যেমনঃ তোমরা দরিদ্রের উপকার কর- এতে তোমাদের সম্মান যাবে না-বাড়বে।
কমা (,) বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমনঃ সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। 

০৪. ‘কার্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? 
a) কৃ + র্য 
b) কর + হ্য 
c) কৃ + য 
d) কার + য

উত্তরঃ. C 

০৫. নিচের কোন শব্দজোড় সমার্থক নয়? 
a) দীপ-দ‌্যোতি
b) তোড়া-গুচ্ছ 
c) আবৃত-আচ্ছাদিত 
d) খরা-রৌদ্র 

উত্তরঃ. A 
Solution: এখানে দীপ শব্দের অর্থ প্রদীপ। আর দ্যুতি শব্দের অর্থ জ্যোতি, দীপ্তি, কিরণ, শোভা। উল্লেখ্য, তোড়া অর্থ গোছা, গুচ্ছ, স্তবক; আবৃত অর্থ ঢাকা, আচ্ছাদিত; খরা অর্থ অনাবৃষ্টি, রৌদ্র। 

০৬. ‘বাচ্যার্থ' শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? 
a) গৌণ 
c) পরোক্ষ 
b) মুখ্য 
d) সমাথ

উত্তরঃ. B 
Solution: বাচ্যার্থ অর্থ হলো মূখ্য অর্থ বা অভিহিত অর্থ। যে সকল শব্দ তাদের আভধানিক অর্থে ব্যবহৃত হয়, তাকে বাচ্যার্থ বলে।
০৭. কোন শব্দে স্বরে- ব্যঞ্জনে সন্ধি হয়েছে? 
a) মহর্ষি 
b) গবাদি 
c) দিগন্ত 
d) পরিচ্ছেদ

উত্তরঃ. D 
Solution: স্বরে ব্যঞ্জনে গঠিত সন্ধি হলোঃ পরি + ছেদ = পরিচ্ছেদ। এখানে ‘ই + ছ’, যুক্ত হয়েছে। উল্লেখ্য, আরও কিছু স্বরে ব্যঞ্জনে গঠিত শব্দ হলো 
প্রচ্ছদ = প্র + ছদ 
মুখচ্ছবি = মুখ + ছবি 
বৃক্ষচ্ছায়া = বৃক্ষ + ছায়া 
আচ্ছন্ন = আ + ছন্ন 
ব্যঞ্জনে স্বরে 
দিগন্ত = দিক + অন্ত 
স্বর সন্ধি 
মহার্ষি  = মহা + ঋষি 
গবাদি  = গো + আদি 

০৮. কোনটি 'ক্লীব' শব্দের বিপরীত? 
a) নপুংসক 
c) সংকীর্ণ 
b) ভীরু 
d) সক্ষম

উত্তরঃ. D 
Solution: ‘ক্লীব' শব্দের বিপরীত হলোঃ সক্ষম। উল্লেখ্য, ‘ক্লীব' শব্দের অর্থ হলোঃ নপুংসক, ভীরু। 

০৯. ‘His action was gently deprecated.' এর সঠিক বঙ্গানুবাদ কী? 
a) তার কর্মকাণ্ড ব্যাপক নিন্দিত হয়েছিল। 
b) তার কাজ খুর প্রশংশিত হয়েছিল। 
c) তার উদ্যোগ মহান বলে বিবেচিত হয়েছিল। 
d) তার কাজ শেষ হচ্ছিল না। 

উত্তরঃ 

১০. কোনটি প্রবাদ? 
a) ধর্মের কল বাতাসে নড়ে 
b) পাড়াপড়শির চক্ষু 
c) চিড়াই উত্তাই 
d) বোমা ফাটানো 

উত্তরঃ. A 
Solution: ধর্মের কল বাতাসে নড়ে বা ধর্মের ঢাক আপনি বাজে অর্থ পাপ গোপন থাকে না। 

১১. Neither the candidates nor interviewer ___ prepared. 
a) was 
c) have been 
b) were 
d) are 

উত্তরঃ. A 
Solution: ব‌্যাক‌্যে Neither ...... nor, Either ..... or, Not only ...... but also দ্বারা একাধিক Subject এর ক্ষেত্রে Verb টি তার নিকটতম Subject এর Number/ person অনুসারে বসে। বাক্যের অর্থঃ প্রার্থীরা যেমন প্রস্তুত ছিল না, তেমনি সাক্ষাৎকার গ্রহণকারীও প্রস্তুত ছিল না। 

12. The policy that you are referring to ____ during the last administration. 
a) was drafted 
c) has been drafted 
b) is being drafted 
d) drafted

উত্তরঃ. A 
Solution: During the last administration বাক্যটি Past indefinite tense এর হবে। আর Passive voice হবে বিধায় ' was drafted' হবে। 
বাক্যের অর্থঃ যে নীতির উদ্দেশ্যে কথা বলছেন সেটি গত শাসনামলে খসড়া করা হয়েছিল। 

১৩. Translate into English: অতিরিক্ত দুঃচিন্তা স্বাভাবিক জীবনাচারণ ব্যাহত করতে পারে। 
a) Over thinking can block your normal lifestyle. 
b) Too much worries can hamper your normal lifestyle. 
c) Tension can destroy your regular lifestyle. 
d) Hyper tension can interrupt your normal lifestyle. 

উত্তরঃ. A 

১৪. Which one is the correct spelling? 
a) Frogal 
c) Archiest 
b) Graspedur 
d) Psychotic 

উত্তরঃ. D 
Solution: Psychotic অর্থঅস্বাভাবিক মানসিক অবস্থা। 
Frugal = মিতব্যয়ী; হিসাবী; সাবধান 
Grasped = আঁকড়ে ধরা 
Achiest  = অর্জনকারী 

১৫. The phrases 'out and out' means- 
a) Outside
b) Not at all 
c) To go out 
d) Thoroughly

উত্তরঃ. D

Solution: 'Out and out' অর্থ সম্পূর্ণ/ পুরোপুরি আবার অর্থ সম্পূর্ণরূপে। সুতরাং out and out অর্থ thoroughly. কিন্তু, To get out অর্থ জানা জানি হওয়া; উচ্চারণ করা। Someone From Outside অর্থ বাইরের কেউ। Not at all অর্থ মোটেই না । 

১৬. What is the antonym of 'fortitude"? 
a) Endurance 
c) Unlucky 
b) Unprotected 
d) Weakness

উত্তরঃ. D 

১৭. Identify the correct sentence: 
a) She is the person with who I spoke yesterday. 
b) She is the person whom I spoke yesterday. 
c) She is the person to whom I spoke yesterday. 
d) She is the person to who I spoke yesterday. 

উত্তরঃ. D 

১৮. The passive from of the sentence "Who has written Hamlet" is: 
a) Hamlet has written by whom? 
b) By whom has Hamlet been written? 
c) Who has Hamlet been written by? 
d) By whom Hamlet is written? 

উত্তরঃ. C 

Solution: যেহেতু Has আছে, তাই Passive voice এ Has been আসবে। দেখুন অপশন a), b) এবং d) তে Been নেই। তাই এই তিনটি বাদ। একারণে উত্তর অপশন c). 
বাক্যের অর্থঃ  'হেমলেট কে লিখেছেন? 
১৯. Fill in the blank: The doctor was worried ____ the patient.
a) with 
b) about 
c) at
d) to 

উত্তরঃ. B 
Solution: Worry about এর অর্থ হচ্ছে উদ্বিগ্ন বোধ করা; পীড়িত বোধ করা। 
বাক্যের অর্থঃ রোগীটির ব্যাপারে ডাক্তার খুব উদ্বিগ্ন বোধ করেছিলেন। 

২০. Which of the following is a masculine gender? 
a) Stag 
b) Doe 
c) Roe 
d) Vixen
 
উত্তরঃ. A 
Solution: Stag অর্থ হরিণ। Vixen অর্থ খেকশিয়ালী। Mare অর্থ ঘোটকী। Witch অর্থ জাদুকরী। Doe অর্থ হরিণী। Roe অর্থ মৃগী। শব্দগুলোর মধ্যে Stag শব্দটি ভিন্ন। যা পুরুষবাচক অর্থ প্রকাশ করে। 

২১. একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৫ মিটার। ঘনকটির আয়তন কত ঘন মিটার? 
a) ৫
b) ২৫
c) ১২০  
d) ১২৫ 

 উত্তরঃ
Solution: ঘনকের একবাহু = a মিটার। 

ঘনকের আয়তন = a³

প্রদত্ত,
a³ = ৫³ = ১২৫

ঘনকের আয়তন = ১২৫ ঘনমিটার

২২. মূলদ সংখ্যাকে কয়টি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়? 
a) তিনটি 
b) দুইটি 
c) পাঁচটি 
d) চারটি 

উত্তরঃ. B 

২৩. একটি পণ্য ২৭৬ টাকায় বিক্রয় করায় ১৫% লাভ হয়। পণ্যটির ক্রয়মূল্য কত? 
a) ২৪০ টাকা 
b) ২২০ টাকা 
c) ২১০ টাকা 
d) ১৫০ টাকা 

উত্তরঃ. A
Solution: ধরি, পণ্যটির ক্রয়মূল্য ১০০ 
১৫% লাভে পণ্যটির বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১৫% 
                                                    = ১০০ + ১৫ = ১১৫ 
১১৫ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
     ১ টাকা বিক্রয়মূল্য  হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
                                                          ১১৫
 ২৭৬ টাকা বিক্রয়মূল্য  হলে ক্রয়মূল্য =  ১০০ x ২৭৬ টাকা 
                                                                 ১১৫
                                                             = ২৪০ টাকা 

২৪. চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে, যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 
a) ৮ 
b) 8 
c) ৩ 
d) ১ 

উত্তরঃ. D 
Solution: ধরি, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা = ১, ২, ৩, ৪ 
তাদের গুণফল = ১ × ২ × ৩ × ৪ = ২৪
প্রশ্নমতে, 
২৪ + ১ = ২৫ যা একটি পূর্ণবর্গ সংখ্যা। 

২৫. (a + b) = 4 এবং ab = 2 হলে, (a − b)² এর মান কত? 
a) 4 
b) 6 
c) 8 
d) 12 

উত্তরঃ. C 
Solution: দেয়া আছে, (a − b)² = (a + b)²  - 4ab 
                                    = (4)² - 4 x 2 = 8 

২৬. দুইটি সংখ্যার ল.সা.গু ab(a + b) এবং গ.সা.গু a(a + b); একটি সংখ্যা a³ + a²b হলে অপরটি কত? 
a) a³ − b³
b) ab² + a²b²
c) a³b + a²b²
d) a²b + ab²

উত্তরঃ. D
Solution: দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু

= {a²b(a + b)} × {a(a + b)}
= a³b(a + b)(a + b)
= a³b(a + b)²

ধরি, অপর সংখ্যা = x

তাহলে,
x × (a³ + a²b) = a³b(a + b)²

⇒ x × a²(a + b) = a³b(a + b)²

অতএব,

x=a3b(a+b)2a2(a+b)=ab(a+b)=a2b+ab2

সুতরাং অপর সংখ্যা = a²b + ab²

২৭. 4x41=0 সমীকরণটির কতটি ধনাত্মক বাস্তব মূল আছে?
a) 0
b) 4
c) 2
d) 1

উত্তরঃ. D 
 সমাধান:

4x41=04x^4 - 1 = 0
4x4=14x^4 = 1
x4=14x^4 = \frac{1}{4}
x=±12x = \pm \frac{1}{\sqrt{2}}

ধনাত্মক বাস্তব মূল = 12\frac{1}{\sqrt{2}}

ধনাত্মক বাস্তব মূলের সংখ্যা = ১টি

২৮. টিটু মিষ্টির দোকান থেকে ৪০০ টাকা দরে ৫ কেজি সন্দেশ ক্রয় করল। ভ্যাটের হার ৫ টাকা। সে ভ্যাটসহ দোকানিকে কত টাকা দেবে? 
a) ১২০০ 
c) ২১০০ 
b) ২০০০ 
d) ৩২০০

উত্তরঃ. C 
Solution: ৫ কেজি মিষ্টির দাম = ৪০০ x ৫ = ২,০০০ টাকা 
৫% ভ্যাট দিলে মোট ভ্যাট হয় = (২,০০০ এর ৪%) = (২০০০ × ৫/১০০) = ১০০ টাকা
সে ভ্যাটসহ দোকানিকে দেবে = ২০০০ + ১০০ = ২১০০ টাকা 
 
২৯. একটি সামন্তরিক ক্ষেত্রের ভূমি ৪০ মিটার ও উচ্চতা ৫০ মিটার। এর ক্ষেত্রফল নির্ণয় কর। 
a) ২০০০ বর্গমিটার 
c) ২২০০ বর্গমিটার
b) ২৪০০ বর্গমিটার 
d) ২০০ বর্গমিটার 

উত্তরঃ. A
Solution: আমরা জানি, 
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা 
= ৪০ × ৫০ = ২০০০ বর্গ মিটার।

৩০. একটি ছাত্রাবাসে যতজন ছাত্র প্রত্যেকে তত ২০ টাকা করে চাঁদা দেওয়ায় মো ২০৪৮০ টাকা হলে মোট ছাত্র সংখ্যা কত? 
a) ৩২ জন 
b) ২৫ জন
c) ৪৮ জন  
d) ৫৫ জন

উত্তরঃ. A 
Solution: ধরি 
বাসে ছাত্র আছে 'ক' জন।  
প্রত্যেকের চাঁদার পরিমাণ ২০ক 

২০ক টাকা করে প্রত্যেকে চাঁদা দিলে মোট চাঁদার পরিমাণ
= ২০ক × ক
= ২০ক²

প্রশ্নমতে,
২০ক² = ২০৪৮০

⇒ ক² = ২০৪৮০ ÷ ২০
⇒ ক² = ১০২৪
⇒ ক² = ৩২²
⇒ ক = ৩২

৩১. বাংলাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় কোন সালে? 
a) ১৮৫৩ 
c) ১৮৫৯ 
b) ১৮৫৫ 
d) ১৮৬২

উত্তরঃ. D 
Solution: বাংলাদেশে ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠা করা হয়। 

৩২. কোন দেশের সংবিধান ও পার্লামেন্ট নেই? 
a) ইংল্যান্ড 
b) কানাডা
c) সৌদি আরব
d) চীন 

উত্তরঃ. C 
Solution: যেসব দেশের লিখিত সংবিধান ও পার্লামেন্ট নাইঃ বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব। 

৩৩. WWW-এর পূর্ণরূপ কী? 
a) World Wide Web 
c) Wild Wide Web 
b ) Wide World Web 
d) World Word Web

উত্তরঃ. A 
Solution: সুইজারল্যান্ডের CERN এর বিজ্ঞানীগণ তাদের জন্য প্রয়োজনীয় গবেষণা কর্মের বিস্তারিত বিবরণ, গ্রাফিক্স এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্যটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সহজে পাওয়ার লক্ষ্যে ১৯৮৯ সালে একটি বিশেষ তথ্য আহরণ এবং সেবা প্রদান ব্যবস্থা উদ্ভাবন করেন। তাদের উদ্ভাবিত এ ব্যবস্থাই পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) নামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। একে ইন্টারনেট ব্যবহারকারীগণ পৃথিবীর বিভিন্ন স্থানে যে তথ্যভাণ্ডার রয়েছে তার যেকোনটিতে পৌছে যেতে পারে। সাধারণ টেক্সট, গ্রাফিক্স অডিও বা ভিডিও যেভাবেই এর তথ্যসমূহ সংরক্ষিত থাকুক না কেন ওয়েবসাইট ব্যবহারকারীগণ নিজেদের কম্পিউটারের অরিজিনাল অবস্থায় দেখতে পান। একে ইন্টারনেটের মাল্টিমিডিয়াও বলা হয়। টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয়। 
 
৩৪. কত বাইট সমান ১ মেগাবাইট? 
a) ১০ লাখ 
c) ১ লাখ 
b) ১১ লাখ 
d) ২ লাখ

উত্তরঃ. A 
Solution: ১ মেগাবাইট বা ১০২৪ কিলোবাইটে = ১০২৪ × ১০২৪ বাইট = ১০৪৮৫৭৬ বা = ২²⁰ বাইট
1 Kilo Byte (KB) = 2¹⁰ Byte = 1,024 Byte
1 Mega Byte (MB) = 2²⁰ Byte = 1,024 Kilo Byte
1 Giga Byte (GB) = 2³⁰ Byte = 1,024 Mega Byte
1 Tera Byte (TB) = 2⁴⁰ Byte = 1,024 Giga Byte
1 Peta Byte (PB) = 2⁵⁰ Byte = 1,024 Tera Byte
1 Exa Byte (EB) = 2⁶⁰ Byte = 1,024 Peta Byte
1 Zetta Byte (ZB) = 2⁷⁰ Byte = 1,024 Exa Byte
1 Yotta Byte (YB) = 2⁸⁰ Byte = 1,024 Zetta Byte
1 Bronot Byte (BB) = 2⁹⁰ Byte = 1,024 Yotta Byte
1 Geop Byte (GB) = 2¹⁰⁰ Byte = 1,024 Bronot Byte
 
৩৫. মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
a) রুপিয়া 
b) দিরহাম 
c) দিনার 
d) রিঙ্গিত

উত্তরঃ. D 
Solution: 
দেশের নাম                        মুদ্রার নাম 
মালয়েশিয়া                        রিঙ্গিত 
ইন্দোনেশিয়া।                     রুপিয়া 
বাহরাইন, ইরাক, জর্ডান       দিনার 
সংযুক্ত আরব আমিরাত      দিরহাম 

৩৬. বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি? 
a) ১২৮টি
b) ১৩৬টি
c) ১২৪টি
d) ১৪২টি

উত্তরঃ. B
Solution: বিদ্যুৎ বিভাগ কর্তৃক ডিসেম্বর, ২০২৫ এ প্রকাশিত তথ্য অনুযায়ী 
বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১৩৬
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (মে:ও:) ৩২৩৬২ (ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ) 
সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ( মে:ও: ) ১৬,৭৯৪ (২৩ জুলাই ২০২৫)
বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী (%) ১০০
মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন (কি.ও.ঘন্টা) ৬৬১(ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ) (২০২৪-২০২৫ অর্থবছর) 

৩৭. ওয়াট কিসের একক? 
a) উজ্জ্বলতার
b) রোধের
c) কাজের
d) শক্তির
 
উত্তরঃ. A 
Solution: ওয়াট হলো বৈদ্যুতিক ক্ষমতার ও উজ্জ্বলতার একক। 
উজ্জ্বলতার একক = ওয়াট 
বৈদ্যুতিক ক্ষমতার একক = ওয়াট 
আপেক্ষিক রোধের একক = ওহম- মিটার 
CGS পদ্ধতিতে ভরের একক = গ্রাম 
CGS পদ্ধতিতে বলের একক = ডাইন 
তড়িৎ প্রবাল্যের ব্যবহারিক একক = নিউটন / কুলম্ব 
CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক = সেন্টিমিটার 
তড়িৎ প্রবাহের একক = অ্যাম্পিয়ার 
বলের একক = নিউটন 
পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক = কিলোগ্রাম 
চাপের একক = প্যাসকেল 
তাপের একক = জুল

৩৮. নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত প্রথম এশীয় কে? 
a) অংসান সূচী 
b) কিম দায়ে জং উন নবী 
c) লিডাক 
d) রোহ তায়েউ 

উত্তরঃ C

৩৯. ‘পাটনি চর' কোথায় অবস্থিত? 
b) সুন্দরবন 
d) বরিশাল
c) ভোলা
d) বরিশাল

উত্তরঃ. B 
Solution: পাটনি চর বাংলাদেশের সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ চর, যা মূলত মৎস্য আহরণ ও শুঁটকি উৎপাদন এবং অতিথি পাখির জন্য বিখ্যাত, বিশেষত দুবলার চরের কাছাকাছি এর অবস্থান দেখা যায়।

৪০. আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 
a) গাজীপুর
b) সেগুনবাগিচা
c) গুলশান
d) বনানী

উত্তরঃ. B 
Solution: আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা কেন্দ্র, যা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নামে পরিচিত, বাংলাদেশের রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। এটি একটি সরকারি প্রতিষ্ঠান যা মাতৃভাষার চর্চা ও বিশ্বজুড়ে বিপন্ন ভাষাগুলোর গবেষণা ও সংরক্ষণের জন্য কাজ করে। 

Written Part 
১. সবুজ ও সালমানের বয়সের সমষ্টি ১৩২। সালমান ও রাসেলের বয়সের সমষ্টি ১৫২। সবুজ ও রাসেলের বয়সের সমষ্টি ১৪২ হলে, কার বয়স কত?

সমাধানঃ
সবুজ ও সালমানের বয়সের সমষ্টি                       ১৩২
সালমান ও রাসেলের বয়সের সমষ্টি                     ১৫২
সবুজ ও রাসেলের বয়সের সমষ্টি                         ১৪২
২×(সবুজ, সালমান ও রাসেলের বয়সের সমষ্টি) = ৪২৬
সুতরাং সবুজ, সালমান ও রাসেলের বয়সের সমষ্টি  ৪২৬ ÷ ২ = ২১৩

সবুজ, সালমান ও রাসেলের বয়সের সমষ্টি     ২১৩
সবুজ ও সালমানের বয়সের সমষ্টি                 ১৩২
 রাসেলের বয়স                                               ৮১

সবুজ, সালমান ও রাসেলের বয়সের সমষ্টি     ২১৩
সালমান ও রাসেলের বয়সের সমষ্টি                ১৫২
 সবুজের বয়স                                               ৬১

সবুজ, সালমান ও রাসেলের বয়সের সমষ্টি   ২১৩
সবুজ ও রাসেলের বয়সের সমষ্টি                 ১৪২
সালমানের বয়স                                           ৭১

সুতরাং সবুজের বয়স ৬১ সালমানের বয়স ৭১ ও রাসেলের বয়স ৮১

২. একটি ক্লাবে ২০২৩ সালে ২৪০ জন সদস্য ছিল এবং প্রত্যেকের বাৎসরিক চাঁদার পরিমাণ ছিল ৭০০ টাকা। ২০২৪ সালে সদস্য সংখ্যা ৫% এবং বাৎসরিক চাঁদার পরিমাণ ৭% হারে বৃদ্ধি পায় ৷ ২০২৪ সালে মোট সংগৃহীত চাঁদার পরিমাণ কত ছিল?

সমাধানঃ
২০২৩ সালে প্রত্যেকের বাৎসরিক চাঁদার পরিমাণ ছিল ৭০০ টাকা। 
সুতরাং ২০২৪ সালে প্রত্যেকের বাৎসরিক চাঁদার পরিমাণ ৭০০ টাকা + ৭০০ এর ৭%
       =  (৭০০+ ৪৯) টাকা
       = ৭৪৯ টাকা
২০২৩ সালে সদস্য সংখ্যা ছিল ২৪০ জন
২০২৪ সালে সদস্য সংখ্যা ২৪০ জন + ২৪০ এর ৫%
                                     = (২৪০ + ১২) জন
                                     = ২৫২ জন
সুতরাং ২০২৪ সালে মোট চাঁদা হবে = ২৫২ × ৭৪৯ টাকা = ১৮৮৭৪৮ টাকা। (উত্তর)

৩. Simplify:
2x2+5x33x2x2×3x24x42x2+x1÷x2+x6x21\frac{2x^2 + 5x - 3}{3x^2 - x - 2} \times \frac{3x^2 - 4x - 4}{2x^2 + x - 1} \div \frac{x^2 + x - 6}{x^2 - 1}

সমাধানঃ

2x2+5x33x2x2×3x24x42x2+x1÷x2+x6x21\frac{2x^2+5x-3}{3x^2-x-2} \times \frac{3x^2-4x-4}{2x^2+x-1} \div \frac{x^2+x-6}{x^2-1} =2x2+6xx33x23x+2x2×3x26x+2x42x2+2xx1÷x2+3x2x6(x+1)(x1)= \frac{2x^2+6x-x-3}{3x^2-3x+2x-2} \times \frac{3x^2-6x+2x-4}{2x^2+2x-x-1} \div \frac{x^2+3x-2x-6}{(x+1)(x-1)} =2x(x+3)1(x+3)3x(x1)+2(x1)×3x(x2)+2(x2)2x(x+1)1(x+1)÷x(x+3)2(x+3)(x+1)(x1)= \frac{2x(x+3)-1(x+3)}{3x(x-1)+2(x-1)} \times \frac{3x(x-2)+2(x-2)}{2x(x+1)-1(x+1)} \div \frac{x(x+3)-2(x+3)}{(x+1)(x-1)} =(x+3)(2x1)(x1)(3x+2)×(x2)(3x+2)(x+1)(2x1)÷(x+3)(x-2)(x+1)(x1)=(2x1)(x+3)(x1)(3x+2)×(3x+2)(x2)(2x1)(x+1)×(x1)(x+1)(x+3)(x2)= \frac{(2x-1)(x+3)}{(x-1)(3x+2)} \times \frac{(3x+2)(x-2)}{(2x-1)(x+1)} \times \frac{(x-1)(x+1)}{(x+3)(x-2)} =1

৪. অফিসের প্রয়োজনে কিছু স্টেশনারী বরাদ্দের জন্য স্টোর ম্যানেজার বরাবর বাংলায় একটি দাপ্তরিক পত্র লিখুন৷ 

১৯/১২/২০২৫
বরাবর
স্টোর ম্যানেজার
জব সলুশন বিডি,
জব সলুশন রোড,
গুলশান, ঢাকা - ১২১২

বিষয়: অফিসের প্রয়োজনে স্টেশনারি বরাদ্দ প্রসঙ্গে।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমাদের দপ্তরের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কলম, খাতা, ফাইল, কাগজ, স্ট্যাপলারসহ প্রয়োজনীয় কিছু স্টেশনারির ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে অফিসিয়াল কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক দয়া করে প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী বরাদ্দ প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আপনার সদয় বিবেচনার জন্য অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি।

বিনীত নিবেদক
আল আজাদ
অফিস অ্যাসিস্ট্যান্ট,
বিপণন বিভাগ

৫. অনুচ্ছেদ লিখুন: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা
জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার গ্লোবাল উষ্ণায়ন, বায়ু দূষণ এবং তাপমাত্রা বৃদ্ধি সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অপরিহার্য। সৌর শক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ এবং জৈব জ্বালানি পরিবেশবান্ধব শক্তির প্রধান উৎস। এগুলি ব্যবহার করলে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমে।

নবায়নযোগ্য জ্বালানি শুধুমাত্র পরিবেশ রক্ষা করে না, বরং শক্তির নিরাপত্তা এবং স্থায়িত্ব নিশ্চিত করে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে এবং শক্তির উৎস বৈচিত্র্য বৃদ্ধি পায়। এছাড়া, এই খাতে বিনিয়োগ এবং উৎপাদন স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। প্রযুক্তিগত অগ্রগতি ও সরকারি নীতি সমর্থনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের খরচও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।

বিশ্বব্যাপী জলবায়ু সুরক্ষার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি গ্রহণ একটি দীর্ঘমেয়াদি ও কার্যকরী সমাধান। এটি পরিবেশ দূষণ হ্রাস, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্প্রসারণ অপরিহার্য। এটি কেবল পরিবেশের জন্যই নয়, মানবজাতির স্থায়ী উন্নয়নের জন্যও জরুরি।

6. Write an essay in English: Essential communication skills on an office assistant.

Essential Communication Skills for an Office Assistant

Communication is very important for an office assistant. They help the office run smoothly by connecting with staff, clients, and managers. Good communication makes work easier and creates a positive impression of the organization.

Speaking clearly is one of the most important skills. An office assistant should explain instructions, answer questions, and share information politely and respectfully. Listening carefully is also important so that they understand requests and respond correctly.

Writing skills are also needed. Office assistants write emails, letters, reports, and notes. Clear and simple writing helps others understand messages easily. Using correct grammar and simple words is very helpful. Knowing basic computer programs also makes writing faster and better.

Interpersonal skills help office assistants work well with others. They should be friendly, helpful, and patient. Non-verbal communication, like smiling, eye contact, and polite gestures, also helps build good relationships at work.

In short, an office assistant needs good speaking, writing, and people skills. These communication skills help the office work well and make the organization successful.

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষা ২০২৫, DPDC Office Assistant Exam Question Solution 2025, DPDC অফিস সহকারী পরীক্ষার প্রশ্ন এবং উত্তর ২০২৫, Dhaka Power Distribution Company Office Assistant 2025 Exam Guide, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন চাকরি পরীক্ষার সম্পূর্ণ গাইড, DPDC Office Assistant Written and MCQ Question Answer 2025, অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ প্রস্তুতি এবং প্রশ্নপত্র সমাধান, Office Assistant Recruitment Preparation DPDC 2025, DPDC অফিস অ্যাসিস্ট্যান্ট MCQ ও লিখিত প্রশ্নের সমাধান, Complete DPDC 2025 Office Assistant Exam Paper Solutions, ২০২৫ সালের DPDC অফিস সহকারী চাকরির প্রস্তুতি টিপস, DPDC Job 2025 Office Assistant Tips and Question Analysis, অফিস অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার সম্পূর্ণ সাজেশন এবং নমুনা প্রশ্ন, Office Assistant Exam Study Guide Dhaka Power Distribution Company, DPDC নিয়োগ ২০২৫: প্রশ্ন সমাধান ও প্রস্তুতি কৌশল, DPDC Recruitment Exam Question Bank 2025, অফিস অ্যাসিস্ট্যান্ট চাকরির জন্য MCQ ও লিখিত প্রশ্ন সমাধান, Dhaka Power Distribution Office Assistant Recruitment 2025 Question Solutions, DPDC Exam Preparation and Study Tips 2025, অফিস অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর।

Post a Comment

0 Comments