বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গাড়ি চালক নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন 
পদের নাম: গাড়ি চালক 
সময়: ৬০ মিনিট 
তারিখ: ০৩/০১/২৬ 
পূর্ণমান: ৪০
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গাড়ি চালক নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

ক-বিভাগ (বাংলা) 
১। একটি দর্শনীয় স্থানে আপনার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দশটি বাক্য লিখুন ৷ 

উত্তর: কক্সবাজার সমুদ্র সৈকতে আমার ভ্রমণের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিচে দশটি বাক্য দেওয়া হলো: 
১. গত বছর আমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণে গিয়েছিলাম।
২. সমুদ্রের নীল জলরাশি এবং বিশাল ঢেউ দেখে প্রথমবার আমার এক অদ্ভুত রোমাঞ্চ অনুভূত হয়েছিল। 
৩. সৈকতে দাঁড়িয়ে ঢেউয়ের সেই ছন্দময় গর্জন শোনা ছিল আমার জন্য সবচেয়ে প্রশান্তিদায়ক মুহূর্ত। 
. বালুকাময় সৈকতে হাঁটার সময় আমি সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করেছি। 
৫. বিশেষ করে গোধূলি বেলায় লাল সূর্যটা যখন ধীরে ধীরে সাগরে মিলিয়ে যাচ্ছিল, সেই দৃশ্যটি ছিল অবিস্মরণীয়। 
৬. আমরা ইনানী সৈকতে গিয়েছিলাম, যেখানে পাথরের ওপর আছড়ে পড়া জলরাশি দেখা যায়। 
৭. হিমছড়ি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে উপর থেকে সমুদ্রের বিশালতা দেখে আমি মুগ্ধ হয়েছি। 
৮. সমুদ্র ভ্রমণের পাশাপাশি স্থানীয় সুস্বাদু সামুদ্রিক মাছের স্বাদ নেওয়া ছিল দারুণ এক অভিজ্ঞতা। 
৯. বন্ধুদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো এবং খোলা বাতাসে সময় কাটানো আমার সব ক্লান্তি দূর করে দিয়েছিল। 
১০. এই ভ্রমণ আমাকে কেবল আনন্দই দেয়নি, বরং প্রকৃতির প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে। 
২। নিম্নের যে কোনো ৪ টি প্রশ্নের উত্তর লিখুন
ক) সমার্থক শব্দ লিখুন- অন্ধকার 
উত্তর: তিমির 
খ) বিপরীত শব্দ লিখুন- সুলভ 
উত্তর: দুর্লভ 
গ) উক্তি পরিবর্তন করুন- শিক্ষক বললেন "কাল তোমাদের ছুটি থাকবে।
উত্তরঃ শিক্ষক বললেন যে আগামীকাল তোমাদের ছুটি থাকবে।
ঘ) এক শব্দে প্রকাশ/বাক্য সংক্ষেপ করুন- অভিজ্ঞতার অভাব আছে যার।
উত্তর: অনভিজ্ঞ 
ড) অর্থ লিখে বাগধারা যোগে একটি বাক্য রচনা করুন- তাসের ঘর 
উত্তর: ঠুনকো বন্ধুত্ব স্বার্থের সামান্য আঘাতেই তাসের ঘরের মত ভেঙে যায়। 
খ-বিভাগ (ইংরেজি) 
৩. Write a paragraph on your profession / job 

profession / job 
Ans: My profession is teaching, and it is a noble and responsible job. As a teacher, I help students gain knowledge and develop good character, discipline, and confidence. Teaching is not only about explaining lessons but also about guiding students to think clearly and act responsibly. Every day, I prepare lessons, explain topics in simple ways, and evaluate students' progress. I try to create a friendly classroom environment where students feel comfortable asking questions and sharing ideas. Teaching requires patience, dedication, and continuous learning because students have different abilities and learning styles. Sometimes the job is challenging, but it is also very rewarding. Seeing students understand difficult topics and succeed in life gives me great satisfaction. Teachers play an important role in shaping the future of a nation by preparing responsible citizens. For these reasons, I am proud of my profession and consider teaching a meaningful service to society. 

৪. Translate into Bangla: 
Our Life is short, but we have to do many things. Human life is nothing but a collection of moments. So, we must not spend a single moment in vain. To waste time is a to shorten life. 

উত্তর: আমাদের জীবন ছোট, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। মানব জীবন কেবল মুহূর্তের সমষ্টি। তাই, আমাদের একটি মুহূর্তও বৃথা ব্যয় করা উচিত নয়। সময় নষ্ট করা জীবনকে ছোট করার শামিল। 
গ-বিভাগ (গণিত) 
৫। গোলাকার ৪০০ মিটার মাঠে একজন দৌড়বিদ ২৪ চক্কর দৌড়ালে, সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? 
সমাধান: 
১ চক্কর দৌড়ালে ৪০০ মিটার হয়।
২৪ চক্কর দৌড়ালে ৪০০ × ২৪ = ৯৬০০ মিটার
আমরা জানি,
১০০০ মিটার = ১ কিলোমিটার  
৯৬০০ মিটার = ৯৬০০ / ১০০০ কিলোমিটার
                   = ৯.৬ কিলোমিটার
উত্তর: ৯.৬ কিলোমিটার

৬। ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব ৩৩০ কি.মি.। একটি বাস ৭ ঘণ্টায় ঢাকা থেকে দিনাজপুর পৌছে। বাসটি ১ ঘণ্টা যাত্রা বিরতি করে। ঘণ্টায় বাসটির গড় গতিবেগ কত? 

সমাধানঃ 
১ ঘণ্টা যাত্রা বিরতির ফলে, 
বাসের কার্যকরী সময় = (৭-১) ঘণ্টা 
                                 = ৬ ঘণ্টা 
বাসের গতিবেগ = ৩৩০ / ৬ কিলোমিটার/ঘণ্টা 
                        = ৫৫ কিলোমিটার/ঘণ্টা 
উত্তর: ৫৫ কি.মি/ঘণ্টা 

৭। ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার এবং ১ একর = ৪৮৪০ বর্গগজ হলে ১ একরে কত বর্গমিটার? 
উত্তর: ৪০৪৬.৮৬ বর্গমিটার। 

৮। একটি বক্সের দৈর্ঘ্য ২ মিটার, গ্রন্থ ১ মিটার ৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ১ মিটার হলে বক্সের আয়তন কত? 

সমাধান
দেওয়া আছে, দৈর্ঘ্য ২ মিটার 
প্রস্থ ১ মিটার ৫০ সেন্টিমিটার বা, ১.৫ মিটার উচ্চতা ১ মিটার 
আমরা জানি,
বক্সের আয়তন = (দৈর্ঘ্য × গ্রন্থ × উচ্চতা) বর্গমিটার = (২× ১.৫ × ১) বর্গমিটার = ৩ ঘনমিটার 
উত্তর: ৩ বর্গমিটার 

১০. (3x + 5y) এর বর্গ নির্ণয় কর।

সমাধান:
(3x+5y)2(3x + 5y)^2
=(3x)2+23x5y+(5y)2= (3x)^2 + 2 \cdot 3x \cdot 5y + (5y)^2
=9x2+30xy+25y2= 9x^2 + 30xy + 25y^2

০৯.
a + b = 8
এবং
ab = 15
হলে a2+b2a^2 + b^2এর মান নির্ণয় কর।

সমাধান:
দেওয়া আছে,


ab = 15

আমরা জানি,

a2+b2=(a+b)22ab

অতএব,

a2+b2=822×15a^2 + b^2 = 8^2 - 2 \times 15
=6430= 64 - 30
=34

উত্তর: 34

ঘ-বিভাগ (টেকনিক্যাল/সাধারণ জ্ঞান) 
ক) হাইব্রিড গাড়ি কি? 
উত্তর: পেট্রোল, ডিজেল এবং বিদ্যুৎ একসাথে যে গাড়িতে ব্যবহার করা যায় তাকেই হাইব্রিড গাড়ি বলে।

খ) BRTA এর পূর্নরূপ কি? 
উত্তর: Bangladesh Road Transport Authority গ) বর্তমানে বলবৎ সড়ক পরিবহন আইনটি কত সালে প্রণীত? 
উত্তর: ২০১৮ সালে 

ঘ) মহাসড়কের যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা কত? 
উত্তর: ৮০ কি.মি/ঘণ্টা। 

ঙ) ডিপস্টিক কী? 
উত্তর: একটি পাতলা দাগযুক্ত রড যা তরল পদার্থের উপস্থিতি পরীক্ষা করতে ব্যবহৃত হয়। 

চ) বাংলাদেশের জাতীয় কবি কে? 
উত্তর: কাজী নজরুল ইসলাম। 

ছ) রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা' কোথায় অবস্থিত? 
উত্তর: মিন্টু রোড, রমনা, ঢাকা। 

জ) কারফিউ বা সান্ধ্য আইনে ন্যূনতম কতজন মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ? 
উত্তর: ৪ জন। 

ঝ) গুগল ম্যাপ কী? 
উত্তর: জায়গা চিহ্নিতকরণ সহায়তা অ্যাপ। 

ঞ) বাংলাদেশে সর্বাপেক্ষা পূর্বদিকের জেলা কোনটি ? 
উত্তর: বান্দরবান। 

ট) বাংলাদেশের একটি “দ্বীপ উপজেলা" নাম লিখুন ৷ 
উত্তর: হাতিয়া 

Post a Comment

0 Comments